খুলনার দিঘলিয়ায় উৎসবমুখর পরিবেশে শুরু হলো সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া স্মৃতি ১৬ দলীয় ফুটবল টুর্নামেন্ট-২০২৬। আজ ১৮ সেপ্টেম্বর ২০২৬ তারিখে দিঘলিয়া ওয়াই.এম.এ ক্লাবের আয়োজনে এই টুর্নামেন্টের শুভ উদ্বোধন অনুষ্ঠিত হয়।
আয়োজক সূত্রে জানা গেছে, দিঘলিয়া উপজেলার সেরা ১৬টি ফুটবল দল এই টুর্নামেন্টে অংশগ্রহণ করছে। খেলাগুলো লীগ ভিত্তিতে পরিচালিত হবে।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন জনাব এম. সাইফুর রহমান (মিন্টু),সভাপতি, দিঘলিয়া উপজেলা বিএনপি। তিনি বলেন, “ক্রীড়াই পারে যুব সমাজকে সুস্থ পথে রাখতে।”
টুর্নামেন্ট উদ্বোধন করেন জনাব মোঃ আমিরুল ইসলাম, সাবেক প্রধান শিক্ষক, দিঘলিয়া এম.এ. মজিদ মাধ্যমিক বিদ্যালয়।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সাবেক সাধারণ সম্পাদক, দিঘলিয়া সদর ইউনিয়ন বিএনপি জনাব নজরুল ইসলাম মোড়ল, সাবেক জাতীয় ফুটবলার জনাব টিপু সুলতান, সরকারি এম.এ. মজিদ ডিগ্রী কলেজের সাবেক প্রধান অফিস সহকারী জনাব আতিয়ার রহমান শেখ ও দিঘলিয়া সদর ইউনিয়ন বিএনপির সভাপতি জনাব জাসেদ কবির জুয়েল বিশ্বাস।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন দিঘলিয়া ওয়াই.এম.এ ক্লাবের আহবায়ক জনাব ফারুক হোসেন। পরিচালনা করেন যুগ্ম-আহবায়ক জনাব আব্দুল্লাহ আল-মামুন নিপু এবং সার্বিক তত্ত্বাবধানে ছিলেন যুগ্ম-আহবায়ক জনাব আল-আমিন মোল্ল্যা।
আয়োজনে: দিঘলিয়া ওয়াই.এম.এ. ক্লাব।