পলাশ পাল, বারহাট্টা {নেত্রকোনা} প্রতিনিধি
১৮ জুলাই ২০২৬, ১০:২৪ পূর্বাহ্ন
অনলাইন সংস্করণ

বারহাট্টা পৌরসভা গঠনের আনুষ্ঠানিক কার্যক্রম শুরু; এমপি আনোয়ারুল হকের প্রতিশ্রুতি বাস্তবায়ন

নেত্রকোনার বারহাট্টাবাসীর দীর্ঘদিনের লালিত স্বপ্ন ও প্রত্যাশা পূরণের পথে আরেকটি ঐতিহাসিক এবং গুরুত্বপূর্ণ অগ্রগতি সাধিত হয়েছে। বর্তমান সংসদ সদস্য অধ্যাপক ডা. মো. আনোয়ারুল হক-এর বিশেষ উদ্যোগে ও প্রচেষ্টায় বারহাট্টাকে পৌরসভা হিসেবে গঠনের লক্ষ্যে স্থানীয় সরকার বিভাগ তাদের আনুষ্ঠানিক কার্যক্রম শুরু করেছে।

পৌরসভা গঠনের প্রাথমিক পদক্ষেপ হিসেবে ইতিমধ্যে প্রয়োজনীয় তথ্য ও উপাত্ত প্রেরণের জন্য স্থানীয় সরকার বিভাগের পৌর-২ শাখা থেকে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের নিকট আনুষ্ঠানিক নির্দেশনা জারি করা হয়েছে। এই নির্দেশনা জারির মধ্য দিয়ে বারহাট্টার উন্নয়ন ও অগ্রযাত্রায় বর্তমান এমপি মহোদয়ের নির্বাচনী প্রতিশ্রুতি প্রতিফলনের আরও এক ধাপ অগ্রগতি হলো।

স্থানীয় সচেতন মহল মনে করছেন, সকল আইনি ও প্রশাসনিক প্রক্রিয়া সফলভাবে সম্পন্ন করে দ্রুত বারহাট্টা পৌরসভা প্রতিষ্ঠা করা সম্ভব হলে এই অঞ্চলে আধুনিক নাগরিক সেবা নিশ্চিত হবে। সেই সাথে সুপরিকল্পিত নগর উন্নয়ন এবং টেকসই অবকাঠামো গড়ে ওঠার মাধ্যমে বারহাট্টাবাসীর জীবনযাত্রার মানে এক নতুন দিগন্ত উন্মোচিত হবে।

বারহাট্টার সার্বিক উন্নয়ন ও টেকসই অগ্রযাত্রায় বর্তমান সংসদ সদস্য অধ্যাপক ডা. মো. আনোয়ারুল হক দৃঢ়ভাবে প্রতিশ্রুতিবদ্ধ এবং এই লক্ষ্যেই তিনি নিরলস কাজ করে যাচ্ছেন বলে স্থানীয় দলীয় নেতৃবৃন্দ ও সাধারণ জনগণ অভিমত ব্যক্ত করেছেন।

মন্তব্য করুন

আপনার মন্তব্য লিখুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

বাগেরহাটে শাপলা তুলতে গিয়ে দুই শিশুর মৃত্যু, ভ্যানচালকের ঝুলন্ত মরদেহ উদ্ধার

প্রফেসর কামাল উদ্দিন চৌধুরী কলেজে জাতীয় বিশ্ববিদ্যালয়ের নবীন বরণ

যান্ত্রিক ত্রুটিতে রামপাল বিদ্যুৎকেন্দ্রের এক ইউনিট বন্ধ, উৎপাদন অর্ধেকে

নওগাঁর পত্নী তলায় নেশাকারী কারবারি আটক

ডেঙ্গু প্রতিরোধের লক্ষ্যে ৩ আর্মড পুলিশ ব্যাটালিয়নে বিশেষ পরিচ্ছন্নতা অভিযান-২০২৬

চাঁদা দাবির অভিযোগ, সাংবাদিকের প্রশ্নে অভিযোগকারীকে ‘মেরে লাশ বানানোর’ হুমকি

পদ্মায় দুই দিন পর ছাত্রদল নেতার মরদেহ উদ্ধার

নওগাঁয় রামদাসহ আন্তঃজেলা দুর্ধর্ষ ছিনতাইকারী আটক

নবীনগরের ইব্রাহিমপুরে ভাঙা বাঁশের সাঁকোই ভরসা, স্থায়ী ব্রিজের আকুতি

২০০ টাকার ন্যানো ইউরিয়ায় কৃষিতে নতুন সম্ভাবনা, নজর কাড়ল প্রধানমন্ত্রীর

১০

মঘাদিয়ার শরিয়তপাড়ায় ঈদে মিলাদুন্নবী উপলক্ষে মিলাদ ও দোয়া মাহফিল

১১

বাগেরহাটের রামপালে ৪৪২ মেগাওয়াট সৌরবিদ্যুৎ প্রকল্পের একনেক অনুমোদন চলতি সপ্তাহে

১২

খুলনায় বিদেশে লোক পাঠানোর নামে লাখ টাকা হাতিয়ে নেওয়ার অভিযোগ

১৩

মঘাদিয়া ইউনিয়নে সংরক্ষিত মহিলা সদস্য পদে আলোচনায় নাসরিন আক্তার

১৪

বেলকুচিতে ৩ মাসব্যাপী ডেঙ্গু প্রতিরোধে পরিচ্ছন্নতা অভিযান শুরু

১৫

মিরসরাইয়ে আবুতোরাব ফাজিল মাদরাসায় তামাদ্দুনিক প্রতিযোগিতা

১৬

মিরসরাইয়ে এসএসসি-দাখিল উত্তীর্ণ ৩৫ কৃতি শিক্ষার্থীকে সংবর্ধনা

১৭

শ্যামনগরে ডেঙ্গু প্রতিরোধে পরিচ্ছন্নতা ও মশক নিধন অভিযান

১৮

দিঘলিয়ায় মাদরাসায় চুরি করতে গিয়ে ছাদ থেকে পড়ে যুবকের মৃত্যু, প্রশ্নের মুখে দারিদ্র্যের নির্মম বাস্তবতা

১৯

সন্ত্রাসবিরোধী আইনের মামলায় ছাত্রলীগ সাধারণ সম্পাদক গ্রেপ্তার

২০