মাফিকুল ইসলাম, ফুলবাড়ী {দিনাজপুর} প্রতিনিধি
২১ অগাস্ট ২০২৬, ১২:০১ পূর্বাহ্ন
অনলাইন সংস্করণ

দিনাজপুরে খড়ির বোঝার নিচে চাপা পড়ছে শিশুদের শৈশব: শুকতারা প্রিয়ার পরিবারের মানবিক আকুতি

এক হাতে খড়ির বোঝা, অন্য হাতে সংসারের দায়—আর কাঁধে শিশু সন্তান। দিনাজপুরের পার্বতীপুর উপজেলার ১০ নম্বর হরিরামপুর ইউনিয়নের পাঁচপুকুর মৌজার শুকতারা প্রিয়ার দৈনন্দিন জীবনের নিষ্ঠুর চিত্র এটি। যে বয়সে শিশুদের হাতে বই-খাতা আর পিঠে স্কুলের ব্যাগ থাকার কথা, সেই বয়সে অভাবের তাড়নায় মায়ের সঙ্গে জীবিকার তাগিদে পথে নামতে হচ্ছে তাদের।

স্বামীর সংসার থেকে বঞ্চিত শুকতারা প্রিয়ার বাবা বয়স্ক ও অসুস্থ। পরিবারে আয়-রোজগারের কোনো স্থায়ী মাধ্যম না থাকায় দিনমজুরি, মানুষের বাগানে কাজ কিংবা জঙ্গল থেকে খড়ি সংগ্রহ করেই কোনোমতে সন্তানদের মুখে খাবার তুলে দিচ্ছেন তিনি। জরাজীর্ণ ঘর, ফুটো টিনের বেড়া আর অনিশ্চিত খাদ্যের মধ্যে দিনাতিপাত করা এই পরিবারের শিশুরা আজ শিক্ষা ও সঠিক পুষ্টি থেকে সম্পূর্ণ বঞ্চিত।

স্থানীয় অধিবাসী ও সচেতন মহলের মতে, বিষয়টি অত্যন্ত হৃদয়বিদারক। উপজেলা প্রশাসন ও সমাজসেবা বিভাগের পক্ষ থেকে পরিবারটিকে সরকারি সামাজিক নিরাপত্তা কর্মসূচির আওতায় আনা, খাদ্য ও চিকিৎসা সহায়তা প্রদান এবং শিশুদের বিনামূল্যে শিক্ষার ব্যবস্থা করার দাবি জানিয়েছেন তারা। একই সঙ্গে সমাজের বিত্তবান ও মানবিক সংগঠনগুলোকে শুকতারা প্রিয়ার পাশে দাঁড়ানোর উদাত্ত আহ্বান জানানো হয়েছে।

মন্তব্য করুন

আপনার মন্তব্য লিখুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

Spotify Review 2026

১

গঙ্গাচড়ায় ২৮ অক্টোবরের হত্যাকাণ্ডের বিচারের দাবিতে জামায়াতের বিক্ষোভ, কঠোর হুঁশিয়ারি

২

নিষিদ্ধ আওয়ামী লীগের মিছিলের প্রতিবাদে শিবপুরে বিএনপির বিক্ষোভ

৩

রাজশাহীতে চোরাই ল্যাপটপ ও ১২টি মোবাইল ফোন উদ্ধার, গ্রেপ্তার ২

৪

শতবর্ষী বিদ্যালয়ের মাঠে ড্রেন নির্মাণ, ক্ষুব্ধ শিক্ষার্থীদের আন্দোলনের হুঁশিয়ারি

৫

ছাত্রদল কর্মীর জীবনের দাম কি ২০ লাখ টাকা? জুলাই যোদ্ধা শাকিল হত্যা ও এমপি পুত্র গ্রেপ্তার নিয়ে যা জানা গেল

৬

মাদ্রাসা শিক্ষককে পেটানোই সমাধান নয়, অপরাধীর পরিচয় ধর্ম নয়, অপরাধীই: সাম্প্রদায়িক ট্যাগের বিরুদ্ধে কড়া প্রতিবাদ

৭

রাজশাহীকে অবৈধ দখলমুক্ত করা হবে, পুনর্বাসিত হবেন ক্ষুদ্র ব্যবসায়ীরা

৮

নোবিপ্রবিতে নবীনবরণ ৭ নভেম্বর, থাকছেন নাহিদ ইসলামসহ এনসিপির কেন্দ্রীয় নেতারা

৯

তাড়াইলে এলপিজি গ্যাসের তীব্র সংকট, ২ হাজার ৬০০ টাকাতেও মিলছে না সিলিন্ডার

১০

বাঘারপাড়ার জহুরপুরে ২০০ বছরের প্রাচীন বটগাছ, প্রকৃতির অনন্য তোরণ

১১

খুলনায় জাতীয় নিরাপদ সড়ক দিবস-২০২৬ পালিত: আলোচনা সভা ও মানববন্ধন

১২

ডিপিসি সম্পন্ন, তবু পদোন্নতির জিও নেই: অপেক্ষায় ৩৭তম বিসিএসের শিক্ষা ক্যাডার

১৩

নবীনগরে গাছের চারা লাগানো নিয়ে বিরোধ, বাক্‌প্রতিবন্ধী নারীকে হত্যাচেষ্টার অভিযোগ

১৪

সুন্দরবনে জাহাজের ধাক্কায় ডুবল কয়লাবাহী কার্গো, তলিয়ে গেল ১,২৫০ টন কয়লা

১৫

মিরসরাইয়ের নতুন ইউএনও মোহাম্মদ জাহিদুল ইসলাম, জনসেবায় বাড়ছে প্রত্যাশা

১৬

নির্বাচন কমিশনকে কঠোর কর্মসূচির হুঁশিয়ারি ১১ দলীয় জোটের

১৭

টঙ্গীর শিশু নিপীড়ন বিতর্কে নতুন মোড়, দেশ ছাড়ার দাবি শিশুটির বাবার

১৮

নাগেশ্বরীতে জুয়ার আসর থেকে যুবশক্তির নেতা আটক, ঘণ্টাখানেক পর মুচলেকায় মুক্তি

১৯

ফুলবাড়ীতে ডিবির অভিযানে ১০৩ পিস ইয়াবাসহ একজন গ্রেপ্তার

২০