কালান্তর নিউজ ডেস্ক
১৬ সেপ্টেম্বর ২০২৬, ৬:০৪ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

ইঞ্জি. জাহিদের ব্যক্তিগত উদ্যোগে দিঘলিয়ায় শিক্ষার্থীদের মাঝে গাছের চারা বিতরণ

খুলনার দিঘলিয়া উপজেলার মহেশপুর উত্তর দিঘলিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষার্থী ও অভিভাবকদের মাঝে গাছের চারা বিতরণ করা হয়েছে।

বুধবার (১৬ সেপ্টেম্বর) সকাল ১১টায় ইঞ্জিনিয়ার জাহিদের ব্যক্তিগত উদ্যোগে বিদ্যালয়ের দেড় শতাধিক শিক্ষার্থী ও অভিভাবকের মাঝে বিভিন্ন প্রজাতির গাছের চারা বিতরণ করা হয়।

উত্তর দিঘলিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষিকা রূপা রানী দে-এর সভাপতিত্বে চারা বিতরণ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বিদ্যালয়ের সহকারী শিক্ষক গোলাম মোর্তজা।

চারা বিতরণকালে ইঞ্জি. জাহিদ বলেন, “গাছ পৃথিবীর প্রাণ। সুস্থ ও সুন্দরভাবে বেঁচে থাকতে হলে গাছ লাগানোর পাশাপাশি এর যত্ন নেওয়া অত্যন্ত জরুরি। আমরা রাষ্ট্রে বসবাস করি, তাই রাষ্ট্র ও সমাজের প্রতি আমাদের প্রত্যেকের দায়িত্ব রয়েছে। সেই দায়িত্ববোধ থেকেই আমি নিজ অর্থায়নে শিক্ষার্থী ও অভিভাবকদের মাঝে গাছের চারা বিতরণ করেছি। ভবিষ্যতেও এ কার্যক্রম অব্যাহত থাকবে।”

তিনি আরও বলেন, অসহায় ও দরিদ্র মানুষের মাঝে খাদ্যসামগ্রী বিতরণ, কৃষকদের মাঝে সার বিতরণ এবং শিক্ষার্থীদের মধ্যে বই-খাতা, কলম বিতরণের মাধ্যমে তাদের লেখাপড়ায় উৎসাহিত করাসহ বিভিন্ন সামাজিক ও মানবিক কার্যক্রম তিনি ব্যক্তিগত উদ্যোগে পরিচালনা করে আসছেন।

মন্তব্য করুন

আপনার মন্তব্য লিখুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

ধ্বংসের মুখে নবীনগরের দুইশ বছরের ঐতিহাসিক জমিদার মঠ, সংরক্ষণের দাবি

মোংলা বন্দর কর্মচারী সংঘের নির্বাচনে সরোয়ার-সোবাহান প্যানেলের নিরঙ্কুশ জয়

রাজশাহী জেলা প্রশাসক গোদাগাড়ী উপজেলা পরিদর্শন

রামপালের দ্বিতীয় ইউনিট বন্ধে তীব্র লোডশেডিং, ভারতীয় প্রকৌশলীর বিলম্বে অসন্তোষ

কুড়িগ্রামে আসন্ন স্থানীয় সরকার নির্বাচন উপলক্ষে পুলিশের দক্ষতা ও সক্ষমতা বৃদ্ধি সংক্রান্ত ২ দিনব্যাপী নির্বাচনী প্রশিক্ষণের উদ্বোধন

নওগাঁয় ইয়েসওয়ার্ল্ড কনসোর্টিয়ামের সেমিনার ও উদ্যোক্তা সম্মেলন অনুষ্ঠিত

ইঞ্জি. জাহিদের ব্যক্তিগত উদ্যোগে দিঘলিয়ায় শিক্ষার্থীদের মাঝে গাছের চারা বিতরণ

বড়ধুল ইউনিয়নে সরকারি চাল বিতরণে অনিয়মের খবর প্রকাশ করায় সাংবাদিকদের বিরুদ্ধে চাঁদাবাজির অভিযোগ, নিন্দা ও প্রতিবাদ

মিরসরাইয়ে রাতের আঁধারে বৈদ্যুতিক ট্রান্সফরমার চুরি

মুরাদনগরে গৃহবধূর রহস্যজনক মৃত্যু

১০

বিরলে প্রান্তিক জনগোষ্ঠীর সরকারি সেবায় প্রবেশগম্যতা বৃদ্ধি বিষয়ক সমন্বয় সভা অনুষ্ঠিত

১১

গুজরাটের ইলিশ কি বাংলাদেশে পদ্মার ইলিশের নামে বিক্রি হচ্ছে?

১২

কণ্ঠশিল্পী ইউসুফ রায়হানের বিরুদ্ধে স্ত্রীকে নির্যাতন ও অস্বীকারের অভিযোগ

১৩

ধুমঘাট হাজী চানঁ মিয়া উচ্চ বিদ্যালয়ে অভিভাবক সমাবেশ অনুষ্ঠিত

১৪

কুয়েতে হৃদরোগে আক্রান্ত হয়ে মিরসরাইয়ের রেমিট্যান্স যোদ্ধা নাছিরের মৃত্যু

১৫

চট্টগ্রাম জেলার শ্রেষ্ঠ ওসি মীরসরাই থানার ফরিদা ইয়াসমিন

১৬

মিরসরাই অর্থনৈতিক অঞ্চল ঘিরে নিরাপত্তা নিয়ে প্রশ্ন, নারী কর্মীদের উত্ত্যক্ত ও ছিনতাইয়ের অভিযোগ

১৭

মিরসরাইয়ে ১৭ কোটি টাকা ব্যয়ে আহমদ কবির সড়কের নির্মাণকাজ উদ্বোধন

১৮

কুষ্টিয়ায় হারানো ৩৭ মোবাইল ফোন উদ্ধার, প্রকৃত মালিকদের কাছে হস্তান্তর

১৯

নওগাঁর পত্নীতলায় ৮০ পিস ট্যাপেন্টাডলসহ মাদক ব্যবসায়ী গ্রেপ্তার

২০