রবিউল ইসলাম, দিঘলিয়া (খুলনা) প্রতিনিধি
৩০ জুলাই ২০২৬, ১২:৫৩ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

দৌলতপুর বিএল কলেজ রোডে বালুর ট্রাকের দৌরাত্ম্য, চরম ভোগান্তিতে হাজারো শিক্ষার্থী ও পথচারী

নগরীর অন্যতম ব্যস্ততম এলাকা দৌলতপুর বিএল কলেজ রোড। সরকারি সরকারি ব্রজলাল (বিএল) কলেজের হাজার হাজার শিক্ষার্থী, স্থানীয় হাসপাতালে আসা রোগী ও ব্যবসায়ীদের প্রতিদিনের চলাচলের প্রধান সড়ক এটি। অথচ বালুর ট্রাকের অবাধ ও বেপরোয়া চলাচলের কারণে সড়কটি এখন পথচারীদের জন্য এক আতঙ্কের নাম।

সম্প্রতি সরেজমিনে তোলা একটি ছবিতে দেখা যায়, বৃষ্টি ও বর্ষার কাদা-পানিতে সয়লাব হয়ে আছে পুরো সড়কটি। বালু বোঝাই ভারী ট্রাকের চাকার চেইনে রাস্তা কেটে ছোটখাটো খালে পরিণত হয়েছে। তার মধ্য দিয়েই মারাত্মক ঝুঁকি নিয়ে হেলেদুলে পার হচ্ছে সাধারণ ইজিবাইক ও পথচারীরা।

শুকনো মৌসুমে ধুলার রাজত্ব:

মার্চ থেকে মে মাস জুড়ে ঢাকা ছাড়া উন্মুক্ত অবস্থায় বেপরোয়া গতিতে চলে এসব বালুর ট্রাক। এর ফলে পুরো রাস্তা জুড়ে সৃষ্টি হয় মোটা ধুলার আস্তরণ। ধুলোবালির হাত থেকে বাঁচতে বিএল কলেজের শিক্ষার্থী ও স্থানীয় ব্যবসায়ীরা নাকে-মুখে গামছা বা মাস্ক বেঁধে চলাচল করতে বাধ্য হচ্ছেন। ফলে এই এলাকায় শ্বাসকষ্ট, অ্যাজমা, অ্যালার্জি ও চোখের নানা জটিলতায় আক্রান্ত মানুষের সংখ্যা আশঙ্কাজনকভাবে বেড়েছে।

বর্ষায় কাদার নরক:

সামান্য বৃষ্টি হলেই পুরো চিত্র বদলে যায়। অনিয়ন্ত্রিত বালুর ট্রাক থেকে গড়িয়ে পড়া বালু ও পানি জমে পুরো সড়ক পিচ্ছিল কাদার সমুদ্রে পরিণত হয়। এতে প্রতিনিয়তই ঘটছে ইজিবাইক উল্টে যাওয়া ও মোটরসাইকেল দুর্ঘটনার মতো ঘটনা।

অভিযোগ রয়েছে, সরকারি নিয়মনীতি তোয়াক্কা না করে দিন-রাত মোড়ের ওপর ভারী ট্রাক দাঁড় করিয়ে রাখা এবং বালু পরিবহন করায় সড়কটি স্থায়ীভাবে ভেঙে নিঃশেষ হচ্ছে। স্থানীয়দের দাবি, দীর্ঘদিন ধরে এই ভোগান্তি চললেও প্রশাসনের দৃশ্যমান কোনো পদক্ষেপ বা স্থায়ী সমাধান দেখা যাচ্ছে না। অতি দ্রুত বিএল কলেজ রোডে ওভারলোডেড বালুর ট্রাক চলাচল নিয়ন্ত্রণে প্রশাসনের হস্তক্ষেপ কামনা করছেন শিক্ষার্থী ও সুশীল সমাজ।

মন্তব্য করুন

আপনার মন্তব্য লিখুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

বাগেরহাটে শাপলা তুলতে গিয়ে দুই শিশুর মৃত্যু, ভ্যানচালকের ঝুলন্ত মরদেহ উদ্ধার

প্রফেসর কামাল উদ্দিন চৌধুরী কলেজে জাতীয় বিশ্ববিদ্যালয়ের নবীন বরণ

যান্ত্রিক ত্রুটিতে রামপাল বিদ্যুৎকেন্দ্রের এক ইউনিট বন্ধ, উৎপাদন অর্ধেকে

নওগাঁর পত্নী তলায় নেশাকারী কারবারি আটক

ডেঙ্গু প্রতিরোধের লক্ষ্যে ৩ আর্মড পুলিশ ব্যাটালিয়নে বিশেষ পরিচ্ছন্নতা অভিযান-২০২৬

চাঁদা দাবির অভিযোগ, সাংবাদিকের প্রশ্নে অভিযোগকারীকে ‘মেরে লাশ বানানোর’ হুমকি

পদ্মায় দুই দিন পর ছাত্রদল নেতার মরদেহ উদ্ধার

নওগাঁয় রামদাসহ আন্তঃজেলা দুর্ধর্ষ ছিনতাইকারী আটক

নবীনগরের ইব্রাহিমপুরে ভাঙা বাঁশের সাঁকোই ভরসা, স্থায়ী ব্রিজের আকুতি

২০০ টাকার ন্যানো ইউরিয়ায় কৃষিতে নতুন সম্ভাবনা, নজর কাড়ল প্রধানমন্ত্রীর

১০

মঘাদিয়ার শরিয়তপাড়ায় ঈদে মিলাদুন্নবী উপলক্ষে মিলাদ ও দোয়া মাহফিল

১১

বাগেরহাটের রামপালে ৪৪২ মেগাওয়াট সৌরবিদ্যুৎ প্রকল্পের একনেক অনুমোদন চলতি সপ্তাহে

১২

খুলনায় বিদেশে লোক পাঠানোর নামে লাখ টাকা হাতিয়ে নেওয়ার অভিযোগ

১৩

মঘাদিয়া ইউনিয়নে সংরক্ষিত মহিলা সদস্য পদে আলোচনায় নাসরিন আক্তার

১৪

বেলকুচিতে ৩ মাসব্যাপী ডেঙ্গু প্রতিরোধে পরিচ্ছন্নতা অভিযান শুরু

১৫

মিরসরাইয়ে আবুতোরাব ফাজিল মাদরাসায় তামাদ্দুনিক প্রতিযোগিতা

১৬

মিরসরাইয়ে এসএসসি-দাখিল উত্তীর্ণ ৩৫ কৃতি শিক্ষার্থীকে সংবর্ধনা

১৭

শ্যামনগরে ডেঙ্গু প্রতিরোধে পরিচ্ছন্নতা ও মশক নিধন অভিযান

১৮

দিঘলিয়ায় মাদরাসায় চুরি করতে গিয়ে ছাদ থেকে পড়ে যুবকের মৃত্যু, প্রশ্নের মুখে দারিদ্র্যের নির্মম বাস্তবতা

১৯

সন্ত্রাসবিরোধী আইনের মামলায় ছাত্রলীগ সাধারণ সম্পাদক গ্রেপ্তার

২০