বিরলে প্রান্তিক জনগোষ্ঠীর সরকারি সেবায় প্রবেশগম্যতা বৃদ্ধি বিষয়ক সমন্বয় সভা অনুষ্ঠিত হয়েছে।
মঙ্গলবার (১৫ সেপ্টেম্বর ২০২৬) সকালে উপজেলা পরিষদ সভাকক্ষে অনুষ্ঠিত সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন উপজেলা নির্বাহী অফিসার মোঃ রেজাউল ইসলাম।
স্বাগত বক্তব্য রাখেন জেএসকেএসের নির্বাহী পরিচালক মোস্তফা কামাল। বিশেষ অতিথির বক্তব্য রাখেন উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা অফিসার ডা. পার্থ জ্বীময় সরকার, উপজেলা কৃষি অফিসার রুম্মান আক্তার, ওসি (তদন্ত) আনিছুর রহমান, সমাজসেবা অফিসার রাজুল ইসলাম, যুব উন্নয়ন অফিসার মাহফুজার রহমান চৌধুরী, মৎস্য অফিসার আবুল কালাম আজাদ, পল্লী উন্নয়ন অফিসার হোসেন মোহাম্মদ দিনার, একাডেমিক সুপারভাইজার আকলিমা বেগম, ১২ নং রাজারামপুর ইউপি চেয়ারম্যান মুকুল চন্দ্র রায়, কানাইবাড়ী উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক রাজু আহমেদ প্রমুখ।
এছাড়াও সভায় জেএসকেএসের টেকনিক্যাল বিশেষজ্ঞ মর্জিনা রূপা, প্রজেক্ট ম্যানেজার হারুনুর রশিদ, কর্মকর্তা সাইফুল আলম, মিলস কর্মকর্তা মশিউর রহমান, এপিও রেজাউল ইসলামসহ বিভিন্ন সরকারি দপ্তরের প্রতিনিধি, স্থানীয় সরকার/জনপ্রতিনিধি, শিক্ষক, সুশীল সমাজের সদস্য, আদিবাসী ও দলিত জনগোষ্ঠীর নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
উল্লেখ্য, ঝানজিরা সমাজ কল্যাণ সংস্থা (জেএসকেএস) এবং সহযোগী সংগঠন বিরল আদিবাসী যুব কল্যাণ পরিষদের অংশীদারিত্বে “EMPOWER” শীর্ষক প্রকল্পটি নাগরিকতা-সিভিক এনগেজমেন্ট ফান্ড (সিইএফ) ও জিএফএ কনসালটিং গ্রুপের সহযোগিতায় বিরল উপজেলার ধামইর, ধর্মপুর, রাণীপুকুর, রাজারামপুর, পলাশবাড়ী, বিজোড়া এবং আজিমপুর ইউনিয়নে বাস্তবায়িত হচ্ছে।
প্রকল্পটির মূল লক্ষ্য হলো আদিবাসী ও দলিত জনগোষ্ঠী, বিশেষ করে যুব ও নারীদের নেতৃত্ব, অধিকার, অংশগ্রহণ ও প্রতিনিধিত্ব বৃদ্ধি করা এবং সরকারি সেবা ও সুযোগ-সুবিধায় তাদের প্রবেশাধিকার নিশ্চিত করতে সহায়তা করা।