সান ইসলাম, উল্লাপাড়া (সিরাজগঞ্জ) প্রতিনিধি
২৯ জুলাই ২০২৬, ২:০০ পূর্বাহ্ন
অনলাইন সংস্করণ

রায়গঞ্জ সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার সাইফুল ইসলাম খান পেলেন ‘বেস্ট অ্যাডিশনাল এসপি’ অ্যাওয়ার্ড

সিরাজগঞ্জ জেলা পুলিশের ‘বেস্ট অ্যাডিশনাল এসপি অ্যাওয়ার্ড’ অর্জন করেছেন রায়গঞ্জ সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার মো. সাইফুল ইসলাম খান। আইনশৃঙ্খলা রক্ষা, অপরাধ দমন, জনবান্ধব পুলিশিং এবং পেশাদারিত্বের সঙ্গে দায়িত্ব পালনে বিশেষ অবদানের স্বীকৃতিস্বরূপ তিনি এ সম্মাননায় ভূষিত হয়েছেন।

মঙ্গলবার (২৮ জুলাই ২০২৬) সিরাজগঞ্জ পুলিশ লাইন্সের শহীদ বীর মুক্তিযোদ্ধা কনস্টেবল আলাউদ্দিন ড্রিলশেডে জেলা পুলিশের মাসিক কল্যাণ সভায় পুলিশ সুপার মো. সাইফুল ইসলাম সানতু, বিপিএম (বার) তাঁর হাতে এ অ্যাওয়ার্ড ও সম্মাননা স্মারক তুলে দেন। পরে পুলিশ অফিস সম্মেলন কক্ষে মাসিক অপরাধ পর্যালোচনা সভা অনুষ্ঠিত হয়।

সম্মাননা অর্জনের প্রতিক্রিয়ায় অতিরিক্ত পুলিশ সুপার মো. সাইফুল ইসলাম খান বলেন, “এই সম্মাননা আমার একার নয়; এটি রায়গঞ্জ সার্কেলের প্রতিটি পুলিশ সদস্যের সম্মিলিত পরিশ্রম, আন্তরিকতা ও পেশাদার দায়িত্ব পালনের স্বীকৃতি। জেলা পুলিশ সুপার মহোদয়ের দিকনির্দেশনা এবং ঊর্ধ্বতন কর্মকর্তাদের সহযোগিতা ছাড়া এ অর্জন সম্ভব হতো না। রায়গঞ্জের সর্বস্তরের জনগণের প্রতিও আমি কৃতজ্ঞ। তাঁদের সহযোগিতা ও আস্থাই আমাদের আরও ভালোভাবে দায়িত্ব পালনে অনুপ্রাণিত করে। ভবিষ্যতেও আইনশৃঙ্খলা রক্ষা, অপরাধ দমন এবং জনবান্ধব পুলিশিং নিশ্চিত করতে সততা, নিষ্ঠা ও পেশাদারিত্বের সঙ্গে কাজ করে যাব।”

এ সম্মাননা অর্জনে রায়গঞ্জের বিভিন্ন শ্রেণি-পেশার মানুষের মধ্যে আনন্দের সৃষ্টি হয়েছে। সচেতন মহলের মতে, দায়িত্ব গ্রহণের পর থেকে অতিরিক্ত পুলিশ সুপার মো. সাইফুল ইসলাম খান অপরাধ দমন, মাদকবিরোধী অভিযান, জনসচেতনতা বৃদ্ধি এবং সাধারণ মানুষের পুলিশি সেবা নিশ্চিত করতে কার্যকর ভূমিকা পালন করে আসছেন। তাঁর নেতৃত্বে রায়গঞ্জ সার্কেকেলে আইনশৃঙ্খলা পরিস্থিতির উন্নয়ন এবং জনবান্ধব পুলিশিং আরও গতিশীল হয়েছে।

সচেতন মহল মনে করে, এ স্বীকৃতি শুধু একজন কর্মকর্তার ব্যক্তিগত অর্জন নয়; এটি রায়গঞ্জ সার্কেলের সার্বিক পুলিশি কার্যক্রমেরও স্বীকৃতি। তাঁরা আশা করেন, অতিরিক্ত পুলিশ সুপার সাইফুল ইসলাম খান ভবিষ্যতেও একই নিষ্ঠা, সততা ও পেশাদারিত্বের সঙ্গে দায়িত্ব পালন করে জনগণের আস্থা আরও সুদৃঢ় করবেন।

উল্লেখ্য, জেলা পুলিশের মাসিক কল্যাণ সভায় জুন ২০২৬ মাসের উত্তম কাজের স্বীকৃতিস্বরূপ ২৫ জন পুলিশ সদস্যকে অর্থ, সম্মাননা স্মারক ও সনদপত্র প্রদান করা হয়। সভায় পুলিশ সদস্যদের কল্যাণ, কর্মপরিবেশ উন্নয়ন এবং পেশাদারিত্ব বৃদ্ধির লক্ষ্যে বিভিন্ন দিকনির্দেশনা দেওয়া হয়। পরে অনুষ্ঠিত অপরাধ পর্যালোচনা সভায় জেলার বিভিন্ন মামলার তদন্তের অগ্রগতি, গ্রেপ্তারি পরোয়ানা তামিল, মাদক ও অবৈধ অস্ত্র উদ্ধারসহ আইনশৃঙ্খলা সংক্রান্ত বিভিন্ন বিষয় পর্যালোচনা করে প্রয়োজনীয় নির্দেশনা প্রদান করা হয়।

মন্তব্য করুন

আপনার মন্তব্য লিখুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

Spotify Review 2026

১

গঙ্গাচড়ায় ২৮ অক্টোবরের হত্যাকাণ্ডের বিচারের দাবিতে জামায়াতের বিক্ষোভ, কঠোর হুঁশিয়ারি

২

নিষিদ্ধ আওয়ামী লীগের মিছিলের প্রতিবাদে শিবপুরে বিএনপির বিক্ষোভ

৩

রাজশাহীতে চোরাই ল্যাপটপ ও ১২টি মোবাইল ফোন উদ্ধার, গ্রেপ্তার ২

৪

শতবর্ষী বিদ্যালয়ের মাঠে ড্রেন নির্মাণ, ক্ষুব্ধ শিক্ষার্থীদের আন্দোলনের হুঁশিয়ারি

৫

ছাত্রদল কর্মীর জীবনের দাম কি ২০ লাখ টাকা? জুলাই যোদ্ধা শাকিল হত্যা ও এমপি পুত্র গ্রেপ্তার নিয়ে যা জানা গেল

৬

মাদ্রাসা শিক্ষককে পেটানোই সমাধান নয়, অপরাধীর পরিচয় ধর্ম নয়, অপরাধীই: সাম্প্রদায়িক ট্যাগের বিরুদ্ধে কড়া প্রতিবাদ

৭

রাজশাহীকে অবৈধ দখলমুক্ত করা হবে, পুনর্বাসিত হবেন ক্ষুদ্র ব্যবসায়ীরা

৮

নোবিপ্রবিতে নবীনবরণ ৭ নভেম্বর, থাকছেন নাহিদ ইসলামসহ এনসিপির কেন্দ্রীয় নেতারা

৯

তাড়াইলে এলপিজি গ্যাসের তীব্র সংকট, ২ হাজার ৬০০ টাকাতেও মিলছে না সিলিন্ডার

১০

বাঘারপাড়ার জহুরপুরে ২০০ বছরের প্রাচীন বটগাছ, প্রকৃতির অনন্য তোরণ

১১

খুলনায় জাতীয় নিরাপদ সড়ক দিবস-২০২৬ পালিত: আলোচনা সভা ও মানববন্ধন

১২

ডিপিসি সম্পন্ন, তবু পদোন্নতির জিও নেই: অপেক্ষায় ৩৭তম বিসিএসের শিক্ষা ক্যাডার

১৩

নবীনগরে গাছের চারা লাগানো নিয়ে বিরোধ, বাক্‌প্রতিবন্ধী নারীকে হত্যাচেষ্টার অভিযোগ

১৪

সুন্দরবনে জাহাজের ধাক্কায় ডুবল কয়লাবাহী কার্গো, তলিয়ে গেল ১,২৫০ টন কয়লা

১৫

মিরসরাইয়ের নতুন ইউএনও মোহাম্মদ জাহিদুল ইসলাম, জনসেবায় বাড়ছে প্রত্যাশা

১৬

নির্বাচন কমিশনকে কঠোর কর্মসূচির হুঁশিয়ারি ১১ দলীয় জোটের

১৭

টঙ্গীর শিশু নিপীড়ন বিতর্কে নতুন মোড়, দেশ ছাড়ার দাবি শিশুটির বাবার

১৮

নাগেশ্বরীতে জুয়ার আসর থেকে যুবশক্তির নেতা আটক, ঘণ্টাখানেক পর মুচলেকায় মুক্তি

১৯

ফুলবাড়ীতে ডিবির অভিযানে ১০৩ পিস ইয়াবাসহ একজন গ্রেপ্তার

২০