সাদ্দাম হোসাইন, বেলকুচি {সিরাজগঞ্জ} প্রতিনিধি
১১ জুন ২০২৬, ৯:১৯ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

রাজাপুর ইউনিয়নকে আধুনিক রূপায়ণের মহাপরিকল্পনা নিয়ে চেয়ারম্যান প্রার্থী হতে চান আবু হোসেন

সিরাজগঞ্জের বেলকুচি উপজেলার ২নং রাজাপুর ইউনিয়ন পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদে দলীয় মনোনয়ন প্রত্যাশা ও প্রার্থী হওয়ার ঘোষণা দিয়েছেন তৃণমূলের জনপ্রিয় নেতা মো: আবু হোসেন। রাজপথের এই লড়াকু সৈনিক ইউনিয়নটিকে একটি আধুনিক, দুর্নীতিমুক্ত ও মডেল জনপদ হিসেবে গড়ে তোলার লক্ষ্যে ৮ দফার এক মহাপরিকল্পনা বা রূপরেখা ঘোষণা করেছেন।

রাজনৈতিক পরিচিতি ও ত্যাগ: মো: আবু হোসেন ছাত্ররাজনীতির সূচনালগ্ন থেকেই অন্যায়ের বিরুদ্ধে আপসহীন ভূমিকা পালন করে আসছেন। তিনি ১৯৯৭ সালে বেলকুচি উপজেলা ছাত্রদলের পাঠাগার সম্পাদক, ২০০২ সালে রাজাপুর ইউনিয়ন ছাত্রদলের সভাপতি এবং পরবর্তীতে ২০১০ সালে মালয়েশিয়া পিনাং শাখা বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদকের দায়িত্ব পালন করেন। বর্তমানে তিনি জাসাস-এর সভাপতি ও শিসউক যমুনা গ্রাম থিয়েটার ক্লাবের নেতৃত্ব দিচ্ছেন। দীর্ঘ রাজনৈতিক ক্যারিয়ারে তিনি অসংখ্য হামলা ও মামলার শিকার হয়েছেন।

প্রবাসী, শিশু ও দুস্থদের সুরক্ষায় ইশতেহার: আবু হোসেন তার নির্বাচনী রূপরেখায় রেমিট্যান্স যোদ্ধাদের জন্য ইউনিয়ন পরিষদে বিশেষ ‘অভিবাসী সহায়তা কেন্দ্র’ (হেল্প ডেস্ক) চালু এবং বিদেশফেরতদের পুনর্বাসনের অঙ্গীকার করেছেন। এছাড়া শিশুশ্রম বন্ধ করে অসচ্ছলদের জন্য ‘শিক্ষাবৃত্তি তহবিল’ গঠন এবং মধ্যস্বত্বভোগী দূর করে বয়স্ক ও বিধবা ভাতাসহ সামাজিক নিরাপত্তা কর্মসূচি সম্পূর্ণ ডিজিটালাইজড ও হয়রানিমুক্ত করার ঘোষণা দিয়েছেন তিনি।

অবকাঠামো, কৃষি ও কর্মসংস্থান উন্নয়ন: নির্বাচনী ইশতেহারে যমুনা তীরবর্তী এই ইউনিয়নের নদীভাঙন রোধে স্থায়ী পদক্ষেপ গ্রহণ এবং আধুনিক বর্জ্য ও দুর্যোগ ব্যবস্থাপনার কথা উল্লেখ করা হয়েছে। কৃষকদের জন্য আধুনিক কৃষি উপকরণ সহজলভ্য করা, বেকার তরুণদের কারিগরি প্রশিক্ষণ এবং ফ্রিল্যান্সিং ও আইটি সেক্টরে এগিয়ে নিতে বিনামূল্যে ইন্টারনেট জোন ও প্রশিক্ষণ কর্মশালা আয়োজনের পরিকল্পনা রয়েছে তার।

সুশাসন ও ন্যায়বিচারের অঙ্গীকার: আবু হোসেন জানান, নির্বাচিত হলে তিনি গ্রাম আদালতকে সম্পূর্ণ কার্যকর ও নিরপেক্ষ করবেন, যাতে যেকোনো সাধারণ নাগরিক অন্যায় বা অবিচারের শিকার হলে দ্রুততম সময়ে ইউনিয়ন পরিষদ থেকে আইনি প্রতিকার পান। তিনি স্পষ্ট করেন, তার রাজনীতি কেবলই মানুষের ভাগ্যোন্নয়নের জন্য এবং রাজাপুরকে একটি বাসযোগ্য, নিরাপদ ও সমৃদ্ধ ইউনিয়ন হিসেবে গড়ে তুলতে তিনি বদ্ধপরিকর।

মন্তব্য করুন

আপনার মন্তব্য লিখুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

Spotify Review 2026

১

গঙ্গাচড়ায় ২৮ অক্টোবরের হত্যাকাণ্ডের বিচারের দাবিতে জামায়াতের বিক্ষোভ, কঠোর হুঁশিয়ারি

২

নিষিদ্ধ আওয়ামী লীগের মিছিলের প্রতিবাদে শিবপুরে বিএনপির বিক্ষোভ

৩

রাজশাহীতে চোরাই ল্যাপটপ ও ১২টি মোবাইল ফোন উদ্ধার, গ্রেপ্তার ২

৪

শতবর্ষী বিদ্যালয়ের মাঠে ড্রেন নির্মাণ, ক্ষুব্ধ শিক্ষার্থীদের আন্দোলনের হুঁশিয়ারি

৫

ছাত্রদল কর্মীর জীবনের দাম কি ২০ লাখ টাকা? জুলাই যোদ্ধা শাকিল হত্যা ও এমপি পুত্র গ্রেপ্তার নিয়ে যা জানা গেল

৬

মাদ্রাসা শিক্ষককে পেটানোই সমাধান নয়, অপরাধীর পরিচয় ধর্ম নয়, অপরাধীই: সাম্প্রদায়িক ট্যাগের বিরুদ্ধে কড়া প্রতিবাদ

৭

রাজশাহীকে অবৈধ দখলমুক্ত করা হবে, পুনর্বাসিত হবেন ক্ষুদ্র ব্যবসায়ীরা

৮

নোবিপ্রবিতে নবীনবরণ ৭ নভেম্বর, থাকছেন নাহিদ ইসলামসহ এনসিপির কেন্দ্রীয় নেতারা

৯

তাড়াইলে এলপিজি গ্যাসের তীব্র সংকট, ২ হাজার ৬০০ টাকাতেও মিলছে না সিলিন্ডার

১০

বাঘারপাড়ার জহুরপুরে ২০০ বছরের প্রাচীন বটগাছ, প্রকৃতির অনন্য তোরণ

১১

খুলনায় জাতীয় নিরাপদ সড়ক দিবস-২০২৬ পালিত: আলোচনা সভা ও মানববন্ধন

১২

ডিপিসি সম্পন্ন, তবু পদোন্নতির জিও নেই: অপেক্ষায় ৩৭তম বিসিএসের শিক্ষা ক্যাডার

১৩

নবীনগরে গাছের চারা লাগানো নিয়ে বিরোধ, বাক্‌প্রতিবন্ধী নারীকে হত্যাচেষ্টার অভিযোগ

১৪

সুন্দরবনে জাহাজের ধাক্কায় ডুবল কয়লাবাহী কার্গো, তলিয়ে গেল ১,২৫০ টন কয়লা

১৫

মিরসরাইয়ের নতুন ইউএনও মোহাম্মদ জাহিদুল ইসলাম, জনসেবায় বাড়ছে প্রত্যাশা

১৬

নির্বাচন কমিশনকে কঠোর কর্মসূচির হুঁশিয়ারি ১১ দলীয় জোটের

১৭

টঙ্গীর শিশু নিপীড়ন বিতর্কে নতুন মোড়, দেশ ছাড়ার দাবি শিশুটির বাবার

১৮

নাগেশ্বরীতে জুয়ার আসর থেকে যুবশক্তির নেতা আটক, ঘণ্টাখানেক পর মুচলেকায় মুক্তি

১৯

ফুলবাড়ীতে ডিবির অভিযানে ১০৩ পিস ইয়াবাসহ একজন গ্রেপ্তার

২০