রবিউল ইসলাম, দিঘলিয়া (খুলনা) প্রতিনিধি
২৯ জুলাই ২০২৬, ১২:৫০ পূর্বাহ্ন
অনলাইন সংস্করণ

দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি, গ্যাস ও বিদ্যুৎ সংকটের প্রতিবাদে শাহবাগে বাংলাদেশ মঞ্চের বিক্ষোভ

নিত্যপ্রয়োজনীয় খাদ্যপণ্যের লাগামহীন মূল্যবৃদ্ধি, রাজধানীতে তীব্র গ্যাস সংকট, যানবাহনে জ্বালানি সংকট এবং এলাকাভিত্তিক বিদ্যুৎ বিভ্রাটের প্রতিবাদে রাজপথে নেমেছে ‘বাংলাদেশ মঞ্চ’।

মঙ্গলবার (২৮ জুলাই ২০২৬) রাজধানীর শাহবাগস্থ জাতীয় জাদুঘরের সামনে সংগঠনটির উদ্যোগে এক বিশাল বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়।

সমাবেশে বক্তারা চরম ক্ষোভ প্রকাশ করে বলেন, “নিত্যপণ্যের সীমাহীন দাম বাড়ানোর ফলে সাধারণ ও নিম্ন আয়ের মানুষের জীবনযাত্রা এখন চরম দুর্বিষহ হয়ে উঠেছে। এর ওপর যোগ হয়েছে গ্যাস ও বিদ্যুতের তীব্র সংকট, যা সাধারণ জনজীবনের পাশাপাশি ব্যবসা-বাণিজ্য ও শিল্পের উৎপাদনকে মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত করছে।”

বক্তারা আরও জোর দিয়ে বলেন, জনগণের মৌলিক খাদ্য ও জ্বালানি নিরাপত্তা নিশ্চিত করা রাষ্ট্রের সাংবিধানিক দায়িত্ব। অবিলম্বে অসাধু বাজার সিন্ডিকেট ভেঙে দিয়ে কার্যকর নজরদারি জোরদার করা, নিত্যপণ্যের দাম সাধারণ মানুষের নাগালের মধ্যে আনা এবং নিরবচ্ছিন্ন বিদ্যুৎ ও গ্যাস সরবরাহ নিশ্চিত করতে সরকারের সংশ্লিষ্ট দপ্তরগুলোর প্রতি আহ্বান জানান তারা।

বাংলাদেশ মঞ্চের আহ্বায়ক ফুয়াদ সাখীর সভাপতিত্বে এবং জনতার দলের শ্রমিক জনতার সাংগঠনিক সম্পাদক রিয়া পারভীনের উপস্থিতিতে অনুষ্ঠিত এই বিক্ষোভ সমাবেশে বিভিন্ন শ্রেণি-পেশার নাগরিক, সামাজিক ও রাজনৈতিক সংগঠনের প্রতিনিধি এবং সাধারণ মানুষ অংশ নেন। সমাবেশ থেকে জনগণের আন্দোলন ও ন্যায্য দাবি আদায়ে সবাইকে ঐক্যবদ্ধ থাকার উদাত্ত আহ্বান জানানো হয়।

মন্তব্য করুন

আপনার মন্তব্য লিখুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

বাগেরহাটে শাপলা তুলতে গিয়ে দুই শিশুর মৃত্যু, ভ্যানচালকের ঝুলন্ত মরদেহ উদ্ধার

প্রফেসর কামাল উদ্দিন চৌধুরী কলেজে জাতীয় বিশ্ববিদ্যালয়ের নবীন বরণ

যান্ত্রিক ত্রুটিতে রামপাল বিদ্যুৎকেন্দ্রের এক ইউনিট বন্ধ, উৎপাদন অর্ধেকে

নওগাঁর পত্নী তলায় নেশাকারী কারবারি আটক

ডেঙ্গু প্রতিরোধের লক্ষ্যে ৩ আর্মড পুলিশ ব্যাটালিয়নে বিশেষ পরিচ্ছন্নতা অভিযান-২০২৬

চাঁদা দাবির অভিযোগ, সাংবাদিকের প্রশ্নে অভিযোগকারীকে ‘মেরে লাশ বানানোর’ হুমকি

পদ্মায় দুই দিন পর ছাত্রদল নেতার মরদেহ উদ্ধার

নওগাঁয় রামদাসহ আন্তঃজেলা দুর্ধর্ষ ছিনতাইকারী আটক

নবীনগরের ইব্রাহিমপুরে ভাঙা বাঁশের সাঁকোই ভরসা, স্থায়ী ব্রিজের আকুতি

২০০ টাকার ন্যানো ইউরিয়ায় কৃষিতে নতুন সম্ভাবনা, নজর কাড়ল প্রধানমন্ত্রীর

১০

মঘাদিয়ার শরিয়তপাড়ায় ঈদে মিলাদুন্নবী উপলক্ষে মিলাদ ও দোয়া মাহফিল

১১

বাগেরহাটের রামপালে ৪৪২ মেগাওয়াট সৌরবিদ্যুৎ প্রকল্পের একনেক অনুমোদন চলতি সপ্তাহে

১২

খুলনায় বিদেশে লোক পাঠানোর নামে লাখ টাকা হাতিয়ে নেওয়ার অভিযোগ

১৩

মঘাদিয়া ইউনিয়নে সংরক্ষিত মহিলা সদস্য পদে আলোচনায় নাসরিন আক্তার

১৪

বেলকুচিতে ৩ মাসব্যাপী ডেঙ্গু প্রতিরোধে পরিচ্ছন্নতা অভিযান শুরু

১৫

মিরসরাইয়ে আবুতোরাব ফাজিল মাদরাসায় তামাদ্দুনিক প্রতিযোগিতা

১৬

মিরসরাইয়ে এসএসসি-দাখিল উত্তীর্ণ ৩৫ কৃতি শিক্ষার্থীকে সংবর্ধনা

১৭

শ্যামনগরে ডেঙ্গু প্রতিরোধে পরিচ্ছন্নতা ও মশক নিধন অভিযান

১৮

দিঘলিয়ায় মাদরাসায় চুরি করতে গিয়ে ছাদ থেকে পড়ে যুবকের মৃত্যু, প্রশ্নের মুখে দারিদ্র্যের নির্মম বাস্তবতা

১৯

সন্ত্রাসবিরোধী আইনের মামলায় ছাত্রলীগ সাধারণ সম্পাদক গ্রেপ্তার

২০