ছামিউল আলিম, বিরল (দিনাজপুর) প্রতিনিধি
২৮ জুলাই ২০২৬, ২:১১ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

বিরলের রাণীপুকুরে মাদকবিরোধী র‍্যালি ও সুধী সমাবেশ অনুষ্ঠিত

দিনাজপুরের বিরল উপজেলার ১০ নম্বর রাণীপুকুর ইউনিয়নে মাদকমুক্ত সমাজ গড়ার বার্তা ছড়িয়ে দিতে এক বর্ণাঢ্য মাদকবিরোধী র‍্যালি ও জনসচেতনতামূলক সুধী সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।

মঙ্গলবার (২৮ জুলাই ২০২৬) উপজেলার ঐতিহ্যবাহী বোর্ডহাট বাজারে এই কর্মসূচি অনুষ্ঠিত হয়।

র‍্যালি শেষে বোর্ডহাট বাজারে আয়োজিত সুধী সমাবেশে প্রধান অতিথি হিসেবে দিকনির্দেশনামূলক বক্তব্য রাখেন দিনাজপুর-২ (বিরল-বোচাগঞ্জ) আসনের জাতীয় সংসদ সদস্য আলহাজ্ব সাদিক রিয়াজ চৌধুরী পিনাক।

উপজেলা বিএনপির কোষাধ্যক্ষ শহিদুল ইসলাম রেন্টুর সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় বিশেষ অতিথি ও অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন বিরল উপজেলা বিএনপির সভাপতি বাবুল হোসেন, সাধারণ সম্পাদক সুলতান মাহমুদ এবং জগতপুর পুলিশ তদন্ত কেন্দ্রের কর্মকর্তা ইনচার্জ (ওসি) রিপন কুমার দাস।

এছাড়াও বক্তব্য উপস্থাপন করেন বোর্ডহাট দারুল উলুম মাদ্রাসার সহকারী সুপার মাওলানা মোঃ সফিকুল ইসলাম, ইউনিয়ন ইমাম সমিতির সভাপতি মাহাবুর রহমান, স্থানীয় ইউপি সদস্য আফছার আলী, সহকারী শিক্ষক মাওলানা মোঃ মহসিন আলী, ইউনিয়ন বিএনপির সভাপতি ও সাবেক মহিলা ভাইস চেয়ারম্যান ফিরোজা বেগম সোনা, সাধারণ সম্পাদক কামরুজ্জামান, সাংগঠনিক সম্পাদক ও অবসরপ্রাপ্ত সেনাসদস্য শাহিনুর ইসলাম, সহ-সভাপতি আব্দুস সালাম ও রেজাউল ইসলামসহ এলাকার বিশিষ্ট ব্যক্তিবর্গ।

সমাবেশে প্রধান অতিথি এমপি সাদিক রিয়াজ চৌধুরী পিনাক বলেন, “মাদক একটি সমাজ ও পরিবারকে নিঃস্ব করে দেয়। তরুণ ও যুবসমাজকে মাদকের গ্রাস থেকে রক্ষা করতে অভিভাবক, শিক্ষক, ধর্মীয় নেতা ও রাজনৈতিক ব্যক্তিত্বসহ সর্বস্তরের জনগণকে সচেতন হতে হবে। মাদক নির্মূলে কাউকেই কোনো ছাড় দেওয়া হবে না।”

অনুষ্ঠানে স্থানীয় সুধীজন, ধর্মীয় প্রতিনিধি, শিক্ষক ও বিপুল সংখ্যক সাধারণ জনগণ উপস্থিত ছিলেন।

মন্তব্য করুন

আপনার মন্তব্য লিখুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

বাগেরহাটে শাপলা তুলতে গিয়ে দুই শিশুর মৃত্যু, ভ্যানচালকের ঝুলন্ত মরদেহ উদ্ধার

প্রফেসর কামাল উদ্দিন চৌধুরী কলেজে জাতীয় বিশ্ববিদ্যালয়ের নবীন বরণ

যান্ত্রিক ত্রুটিতে রামপাল বিদ্যুৎকেন্দ্রের এক ইউনিট বন্ধ, উৎপাদন অর্ধেকে

নওগাঁর পত্নী তলায় নেশাকারী কারবারি আটক

ডেঙ্গু প্রতিরোধের লক্ষ্যে ৩ আর্মড পুলিশ ব্যাটালিয়নে বিশেষ পরিচ্ছন্নতা অভিযান-২০২৬

চাঁদা দাবির অভিযোগ, সাংবাদিকের প্রশ্নে অভিযোগকারীকে ‘মেরে লাশ বানানোর’ হুমকি

পদ্মায় দুই দিন পর ছাত্রদল নেতার মরদেহ উদ্ধার

নওগাঁয় রামদাসহ আন্তঃজেলা দুর্ধর্ষ ছিনতাইকারী আটক

নবীনগরের ইব্রাহিমপুরে ভাঙা বাঁশের সাঁকোই ভরসা, স্থায়ী ব্রিজের আকুতি

২০০ টাকার ন্যানো ইউরিয়ায় কৃষিতে নতুন সম্ভাবনা, নজর কাড়ল প্রধানমন্ত্রীর

১০

মঘাদিয়ার শরিয়তপাড়ায় ঈদে মিলাদুন্নবী উপলক্ষে মিলাদ ও দোয়া মাহফিল

১১

বাগেরহাটের রামপালে ৪৪২ মেগাওয়াট সৌরবিদ্যুৎ প্রকল্পের একনেক অনুমোদন চলতি সপ্তাহে

১২

খুলনায় বিদেশে লোক পাঠানোর নামে লাখ টাকা হাতিয়ে নেওয়ার অভিযোগ

১৩

মঘাদিয়া ইউনিয়নে সংরক্ষিত মহিলা সদস্য পদে আলোচনায় নাসরিন আক্তার

১৪

বেলকুচিতে ৩ মাসব্যাপী ডেঙ্গু প্রতিরোধে পরিচ্ছন্নতা অভিযান শুরু

১৫

মিরসরাইয়ে আবুতোরাব ফাজিল মাদরাসায় তামাদ্দুনিক প্রতিযোগিতা

১৬

মিরসরাইয়ে এসএসসি-দাখিল উত্তীর্ণ ৩৫ কৃতি শিক্ষার্থীকে সংবর্ধনা

১৭

শ্যামনগরে ডেঙ্গু প্রতিরোধে পরিচ্ছন্নতা ও মশক নিধন অভিযান

১৮

দিঘলিয়ায় মাদরাসায় চুরি করতে গিয়ে ছাদ থেকে পড়ে যুবকের মৃত্যু, প্রশ্নের মুখে দারিদ্র্যের নির্মম বাস্তবতা

১৯

সন্ত্রাসবিরোধী আইনের মামলায় ছাত্রলীগ সাধারণ সম্পাদক গ্রেপ্তার

২০