কাজী সাইমুম সিরাজ, মাগুরা জেলা প্রতিনিধি
১৮ জুলাই ২০২৬, ২:২৫ পূর্বাহ্ন
অনলাইন সংস্করণ

ইছাখাদার দরগাহ গোরস্থান ও ছোট ব্রীজ মসজিদের উন্নয়নে ৬ লাখ টাকা অনুদান দিলেন আলী আহমেদ

মাগুরা সদর উপজেলার ৫ নম্বর হাজরাপুর ইউনিয়নের ইছাখাদা গ্রামে অবস্থিত হযরত পীর মোকাররম আলী শাহ (রহ.)-এর ঐতিহাসিক দরগাহ গোরস্থান এবং ইছাখাদা ছোট ব্রীজ জামে মসজিদের উন্নয়ন ও সংস্কার কাজের জন্য মোট ৬ লাখ টাকার আর্থিক অনুদান দেওয়া হয়েছে। মাগুরা জেলা বিএনপির আহ্বায়ক ও মাগুরা জেলা পরিষদের প্রশাসক আলহাজ আলী আহমেদ ব্যক্তিগত তহবিল থেকে এই অনুদান প্রদান করেন।

এর মধ্যে ঐতিহাসিক দরগাহ গোরস্থানের উন্নয়নে ৩ লাখ টাকা এবং ইছাখাদা ছোট ব্রীজ জামে মসজিদের উন্নয়নে আরও ৩ লাখ টাকা দেওয়া হয়।

গতকাল শুক্রবার জুমার নামাজ আদায় শেষে আলহাজ আলী আহমেদ ঐতিহাসিক দরগাহ গোরস্থান ও মসজিদ প্রাঙ্গণ পরিদর্শন করেন। এ সময় তিনি ধর্মীয় প্রতিষ্ঠান দুটির উন্নয়ন, অবকাঠামোগত সংস্কার ও সার্বিক রক্ষণাবেক্ষণে তাঁর পক্ষ থেকে প্রয়োজনীয় সব ধরনের সহযোগিতা অব্যাহত রাখার দৃঢ় আশ্বাস দেন। পরিদর্শন শেষে দরগাহ প্রাঙ্গণে বিশ্বশান্তি ও দেশের সমৃদ্ধি কামনায় আয়োজিত বিশেষ দোয়া ও মোনাজাতে তিনি অংশগ্রহণ করেন।

পরিদর্শনকালে তাঁর সাথে উপস্থিত ছিলেন বেসরকারি বিশ্ববিদ্যালয় ছাত্রদলের সহ-সাধারণ সম্পাদক ও ‘আমরা জুলাই যোদ্ধা’ মাগুরা জেলার আহ্বায়ক কাজী সাইমুম সিরাজ, মাগুরা জেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক কমিটির সদস্য রাজু আহমেদ, ৫ নম্বর হাজরাপুর ইউনিয়ন শ্রমিক দলের সভাপতি আবু বাশার, ৫ নম্বর হাজরাপুর ইউনিয়ন স্বেচ্ছাসেবক দলের সাধারণ সম্পাদক পিয়াস মাহমুদসহ বিএনপি এবং এর অঙ্গ ও সহযোগী সংগঠনের বিভিন্ন পর্যায়ের স্থানীয় নেতাকর্মীরা।

অনুদান প্রাপ্তির পর দরগাহ গোরস্থান পরিচালনা কমিটি ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা আলহাজ আলী আহমেদের প্রতি গভীর কৃতজ্ঞতা প্রকাশ করেন। তাঁরা বলেন, এই অনুদানের মাধ্যমে ঐতিহাসিক দরগাহ গোরস্থান ও মসজিদের চলমান উন্নয়ন কার্যক্রম আরও বেগবান হবে এবং ধর্মীয় পরিবেশ সংরক্ষণে এটি গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।

উল্লেখ্য, হাজরাপুর ইউনিয়নের বিভিন্ন মসজিদ, মন্দিরসহ সর্বস্তরের ধর্মীয় উপাসনালয়ের অবকাঠামোগত উন্নয়নে আলহাজ আলী আহমেদের এই মানবিক অনুদান কার্যক্রম নিয়মিত চলমান রয়েছে।

মন্তব্য করুন

আপনার মন্তব্য লিখুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

বাগেরহাটে শাপলা তুলতে গিয়ে দুই শিশুর মৃত্যু, ভ্যানচালকের ঝুলন্ত মরদেহ উদ্ধার

প্রফেসর কামাল উদ্দিন চৌধুরী কলেজে জাতীয় বিশ্ববিদ্যালয়ের নবীন বরণ

যান্ত্রিক ত্রুটিতে রামপাল বিদ্যুৎকেন্দ্রের এক ইউনিট বন্ধ, উৎপাদন অর্ধেকে

নওগাঁর পত্নী তলায় নেশাকারী কারবারি আটক

ডেঙ্গু প্রতিরোধের লক্ষ্যে ৩ আর্মড পুলিশ ব্যাটালিয়নে বিশেষ পরিচ্ছন্নতা অভিযান-২০২৬

চাঁদা দাবির অভিযোগ, সাংবাদিকের প্রশ্নে অভিযোগকারীকে ‘মেরে লাশ বানানোর’ হুমকি

পদ্মায় দুই দিন পর ছাত্রদল নেতার মরদেহ উদ্ধার

নওগাঁয় রামদাসহ আন্তঃজেলা দুর্ধর্ষ ছিনতাইকারী আটক

নবীনগরের ইব্রাহিমপুরে ভাঙা বাঁশের সাঁকোই ভরসা, স্থায়ী ব্রিজের আকুতি

২০০ টাকার ন্যানো ইউরিয়ায় কৃষিতে নতুন সম্ভাবনা, নজর কাড়ল প্রধানমন্ত্রীর

১০

মঘাদিয়ার শরিয়তপাড়ায় ঈদে মিলাদুন্নবী উপলক্ষে মিলাদ ও দোয়া মাহফিল

১১

বাগেরহাটের রামপালে ৪৪২ মেগাওয়াট সৌরবিদ্যুৎ প্রকল্পের একনেক অনুমোদন চলতি সপ্তাহে

১২

খুলনায় বিদেশে লোক পাঠানোর নামে লাখ টাকা হাতিয়ে নেওয়ার অভিযোগ

১৩

মঘাদিয়া ইউনিয়নে সংরক্ষিত মহিলা সদস্য পদে আলোচনায় নাসরিন আক্তার

১৪

বেলকুচিতে ৩ মাসব্যাপী ডেঙ্গু প্রতিরোধে পরিচ্ছন্নতা অভিযান শুরু

১৫

মিরসরাইয়ে আবুতোরাব ফাজিল মাদরাসায় তামাদ্দুনিক প্রতিযোগিতা

১৬

মিরসরাইয়ে এসএসসি-দাখিল উত্তীর্ণ ৩৫ কৃতি শিক্ষার্থীকে সংবর্ধনা

১৭

শ্যামনগরে ডেঙ্গু প্রতিরোধে পরিচ্ছন্নতা ও মশক নিধন অভিযান

১৮

দিঘলিয়ায় মাদরাসায় চুরি করতে গিয়ে ছাদ থেকে পড়ে যুবকের মৃত্যু, প্রশ্নের মুখে দারিদ্র্যের নির্মম বাস্তবতা

১৯

সন্ত্রাসবিরোধী আইনের মামলায় ছাত্রলীগ সাধারণ সম্পাদক গ্রেপ্তার

২০