সালাহ উদ্দীন, মিরসরাই (চট্টগ্রাম) প্রতিনিধি
৮ অগাস্ট ২০২৬, ৯:২২ পূর্বাহ্ন
অনলাইন সংস্করণ

আবুতোরাব পশ্চিম বাজারে দীর্ঘদিনের ময়লার ভাগাড়: চরম দুর্ভোগে ব্যবসায়ী ও পথচারীরা

চট্টগ্রামের মিরসরাই উপজেলার অন্যতম গুরুত্বপূর্ণ আবুতোরাব পশ্চিম বাজারে দীর্ঘদিন ধরে যত্রতত্র ময়লা-আবর্জনা ফেলার কারণে পুরো এলাকাটি এখন বিশ্রী ময়লার ভাগাড়ে পরিণত হয়েছে। নিয়মিত বর্জ্য অপসারণ না করায় জমে থাকা পচা-বাসি উচ্ছিষ্ট ও ময়লা থেকে তীব্র দুর্গন্ধ ছড়িয়ে বাজারের পরিবেশ মারাত্মকভাবে দূষিত হচ্ছে।

স্থানীয় ব্যবসায়ী ও বাসিন্দাদের অভিযোগ, প্রতিদিন বাজারে বিপুল পরিমাণ ময়লা জমা হলেও তা অপসারণে কার্যকর কোনো পদক্ষেপ নেই। সামান্য বৃষ্টি হলেই ময়লার স্তূপ পচে পানি জমে পরিস্থিতি আরও মারাত্মক রূপ নেয়। এতে মশা-মাছি ও ক্ষতিকর পোকামাকড়ের উপদ্রব অস্বাভাবিক হারে বৃদ্ধি পেয়েছে।

কেনাকাটা করতে আসা সাধারণ পথচারী, শিশু ও বয়স্কদের চরম দুর্গন্ধের মধ্য দিয়ে যাতায়াত করতে হচ্ছে। কাঁচাবাজার ও খাবারের দোকানগুলোর আশপাশে বর্জ্যের স্তূপ থাকায় দেখা দিয়েছে মারাত্মক জনস্বাস্থ্য ঝুঁকি।

ব্যবসায়ীরা জানান, দোকানের সামনে তীব্র দুর্গন্ধ ছড়িয়ে থাকায় ক্রেতারা স্বাচ্ছন্দ্যে কেনাকাটা করতে পারছেন না, ফলে ব্যবসার পরিবেশ মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হচ্ছে।

স্থানীয়দের দাবি, শুধু সাময়িকভাবে ময়লা পরিষ্কার করলেই এ সমস্যার সমাধান হবে না। বাজারে নির্দিষ্ট ডাস্টবিন বা বর্জ্য ফেলার স্থান নির্ধারণ, নিয়মিত অপসারণের স্থায়ী ব্যবস্থা এবং যত্রতত্র ময়লা ফেলা বন্ধে কঠোর পদক্ষেপ নেওয়া প্রয়োজন।

একটি জনবহুল ও গুরুত্বপূর্ণ বাণিজ্য কেন্দ্র হিসেবে আবুতোরাব পশ্চিম বাজারের পরিবেশ রক্ষা ও স্বাস্থ্যঝুঁকি এড়াতে অবিলম্বে সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে স্থায়ী ব্যবস্থা নেওয়ার জোরালো দাবি জানিয়েছেন ভুক্তভোগী ব্যবসায়ী ও এলাকাবাসী।

মন্তব্য করুন

আপনার মন্তব্য লিখুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

Spotify Review 2026

১

গঙ্গাচড়ায় ২৮ অক্টোবরের হত্যাকাণ্ডের বিচারের দাবিতে জামায়াতের বিক্ষোভ, কঠোর হুঁশিয়ারি

২

নিষিদ্ধ আওয়ামী লীগের মিছিলের প্রতিবাদে শিবপুরে বিএনপির বিক্ষোভ

৩

রাজশাহীতে চোরাই ল্যাপটপ ও ১২টি মোবাইল ফোন উদ্ধার, গ্রেপ্তার ২

৪

শতবর্ষী বিদ্যালয়ের মাঠে ড্রেন নির্মাণ, ক্ষুব্ধ শিক্ষার্থীদের আন্দোলনের হুঁশিয়ারি

৫

ছাত্রদল কর্মীর জীবনের দাম কি ২০ লাখ টাকা? জুলাই যোদ্ধা শাকিল হত্যা ও এমপি পুত্র গ্রেপ্তার নিয়ে যা জানা গেল

৬

মাদ্রাসা শিক্ষককে পেটানোই সমাধান নয়, অপরাধীর পরিচয় ধর্ম নয়, অপরাধীই: সাম্প্রদায়িক ট্যাগের বিরুদ্ধে কড়া প্রতিবাদ

৭

রাজশাহীকে অবৈধ দখলমুক্ত করা হবে, পুনর্বাসিত হবেন ক্ষুদ্র ব্যবসায়ীরা

৮

নোবিপ্রবিতে নবীনবরণ ৭ নভেম্বর, থাকছেন নাহিদ ইসলামসহ এনসিপির কেন্দ্রীয় নেতারা

৯

তাড়াইলে এলপিজি গ্যাসের তীব্র সংকট, ২ হাজার ৬০০ টাকাতেও মিলছে না সিলিন্ডার

১০

বাঘারপাড়ার জহুরপুরে ২০০ বছরের প্রাচীন বটগাছ, প্রকৃতির অনন্য তোরণ

১১

খুলনায় জাতীয় নিরাপদ সড়ক দিবস-২০২৬ পালিত: আলোচনা সভা ও মানববন্ধন

১২

ডিপিসি সম্পন্ন, তবু পদোন্নতির জিও নেই: অপেক্ষায় ৩৭তম বিসিএসের শিক্ষা ক্যাডার

১৩

নবীনগরে গাছের চারা লাগানো নিয়ে বিরোধ, বাক্‌প্রতিবন্ধী নারীকে হত্যাচেষ্টার অভিযোগ

১৪

সুন্দরবনে জাহাজের ধাক্কায় ডুবল কয়লাবাহী কার্গো, তলিয়ে গেল ১,২৫০ টন কয়লা

১৫

মিরসরাইয়ের নতুন ইউএনও মোহাম্মদ জাহিদুল ইসলাম, জনসেবায় বাড়ছে প্রত্যাশা

১৬

নির্বাচন কমিশনকে কঠোর কর্মসূচির হুঁশিয়ারি ১১ দলীয় জোটের

১৭

টঙ্গীর শিশু নিপীড়ন বিতর্কে নতুন মোড়, দেশ ছাড়ার দাবি শিশুটির বাবার

১৮

নাগেশ্বরীতে জুয়ার আসর থেকে যুবশক্তির নেতা আটক, ঘণ্টাখানেক পর মুচলেকায় মুক্তি

১৯

ফুলবাড়ীতে ডিবির অভিযানে ১০৩ পিস ইয়াবাসহ একজন গ্রেপ্তার

২০