ছিয়াম হোসেন, দৌলতপুর {কুষ্টিয়া} প্রতিনিধি
৫ অক্টোবর ২০২৬, ৩:৪৩ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

ভেড়ামারায় চায়ের দোকানে জুয়ার আসর, টাকাসহ গ্রেফতার ৮

কুষ্টিয়ার ভেড়ামারায় চায়ের দোকানে অভিযান চালিয়ে জুয়া খেলা অবস্থায় নগদ টাকাসহ ৮ জনকে গ্রেফতার করেছে থানা পুলিশ।

গতকাল রোববার (৪ অক্টোবর) দিবাগত রাত পৌনে ১২টার দিকে ভেড়ামারা থানার উপপরিদর্শক (এসআই) মোঃ নাঈমুজ্জামানের নেতৃত্বে পুলিশের একটি চৌকস দল ক্ষেমিরদিয়াড় (ভাটাপাড়া) এলাকায় এ অভিযান পরিচালনা করে।

পুলিশ জানায়, গোপন সংবাদের ভিত্তিতে স্থানীয় রুবেল আলমের চায়ের দোকানের ভেতর অভিযান চালানো হয়। সেখানে জুয়া খেলা অবস্থায় রুবেল আলম (৩৬), আলিম হোসেন (২৬), আনতাজ আলী (৬১), উজ্জল আলী সরদার (৩২), মোঃ রাজা (৩৬), হিমেল হোসেন (২৭), মোঃ শিপন (৩০) এবং রকিবুল ইসলামকে (২৬) হাতেনাতে গ্রেফতার করা হয়। গ্রেফতারকৃতদের সবার বাড়ি ভেড়ামারার ক্ষেমিরদিয়াড় গ্রামে।

অভিযানকালে জুয়ার আসর থেকে নগদ ৮ হাজার ৮০০ টাকা এবং ২ সেট খেলার তাস জব্দ করা হয়।

ভেড়ামারা থানার অফিসার ইনচার্জ (ওসি) মোঃ শামীম শেখ জানান, গ্রেফতারকৃত আসামীদের বিরুদ্ধে জুয়া প্রতিরোধ আইনে মামলা দায়ের করা হয়েছে। এলাকার সার্বিক আইনশৃঙ্খলা পরিস্থিতি বজায় রাখতে অপরাধবিরোধী এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।

মন্তব্য করুন

আপনার মন্তব্য লিখুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

সাংবাদিকতায় অবদানের স্বীকৃতি পাচ্ছেন আতাউর রহমান কাওছার

১

ব্রাহ্মণবাড়িয়ায় ৮৩ আসনের ট্রেনের টিকিটসহ আটক, ব্যক্তির ৩ মাসের কারাদণ্ড

২

দুই দিন বন্ধ থাকবে সারাদেশে এলপিজি বিক্রি, এরপর অনির্দিষ্টকালের ধর্মঘটের হুঁশিয়ারি

৩

ঈমানের বল – মোহাম্মদ জিয়াউর রহমান

৪

ভোলাহাটে ফ্যামিলি কার্ড নিয়ে প্রেস কনফারেন্স

৫

২০ লাখ টাকা চাঁদা দাবির অভিযোগ, প্রবাসীর তিন দোকানঘর দখলের দাবি

৬

ঈশ্বরগঞ্জে বাল্যবিবাহ প্রতিরোধে মোবাইল কোর্ট, বাবাকে ৪ হাজার টাকা জরিমানা

৭

খুলনায় পুলিশ সদস্যদের নিরাপত্তায় ২৪ সদস্যের উপকমিটি, চালু হটলাইন

৮

বেশি তরুণীকে প্রশিক্ষণ দেবে KOICA ও ইউনিসেফ

৯

ময়মনসিংহ জেলার শ্রেষ্ঠ ওসি নির্বাচিত ঈশ্বরগঞ্জ থানার মো. সাজ্জাদ রোমন

১০

ব্রাহ্মণবাড়িয়ায় মন্দিরে চুরি, স্বর্ণালংকারসহ ছয়টি মূর্তি লুট

১১

জনগণের ট্যাক্সের টাকায় বেতন, ফ্যাসিবাদের পথে হাঁটলে ছাড় নেই: এমপি রায়হান সিরাজী

১২

নোটিশ না পেয়ে উচ্ছেদ: রৌমারীতে ১৬ দিন ধরে খোলা আকাশের নিচে ৩ দিনমজুর পরিবার

১৩

কয়রা সদর ইউনিয়নে জামায়াতের চেয়ারম্যান প্রার্থী জুলফিকার আলমের গণসংযোগ

১৪

খুলনায় মোটরসাইকেল নিয়ন্ত্রণ হারিয়ে দেয়ালে ধাক্কা, প্রাণ গেল ১৭ বছরের আলভীর

১৫

খুলনার গর্ব শেখ মেহেদী হাসান: বল হাতে ঘূর্ণিঝড়, ব্যাট হাতে সেঞ্চুরি

১৬

শ্যামনগরে ১১ বছরের শিশুকে ধর্ষণের অভিযোগ, অন্তঃসত্ত্বা হওয়ার দাবি পরিবারের

১৭

স্বজনপ্রীতি বন্ধ করুন, যোগ্যতার মূল্যায়ন করুন: দল কারও ব্যক্তিগত সম্পত্তি নয়

১৮

মিরসরাইয়ে নবদিগন্তের উদ্যোগে ২২০ শিক্ষার্থীর রক্তের গ্রুপ নির্ণয়, সঙ্গে লাইভ কুইজ

১৯

জনবান্ধব রাজনীতিতে শিমুল বিশ্বাস: লেখক শেখ মামুন

২০