কালান্তর নিউজ ডেস্ক
১২ অক্টোবর ২০২৬, ৭:১৯ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

ঈশ্বরগঞ্জে বাল্যবিবাহ প্রতিরোধে মোবাইল কোর্ট, বাবাকে ৪ হাজার টাকা জরিমানা

ময়মনসিংহের ঈশ্বরগঞ্জে বাল্যবিবাহের খবর পেয়ে মোবাইল কোর্ট পরিচালনা করেছে প্রশাসন। এ সময় বাল্যবিবাহ নিরোধ আইন, ২০১৭-এর ৫(১) ও ৫(৩) ধারায় মেয়েটির বাবা কদ্দুছ মিয়াকে ৪ হাজার টাকা অর্থদণ্ড দেওয়া হয়। পরে ওই অর্থদণ্ড আদায় করা হয়েছ।

সোমবার (১২ অক্টোবর) দুপুর সাড়ে ১২টা থেকে দেড়টা পর্যন্ত এ অভিযান পরিচালনা করা হয়।

জানা গেছে, ঈশ্বরগঞ্জ উপজেলার হাটুলিয়া গ্রামের কণা নামের এক দরিদ্র মেয়ের বাল্যবিবাহের খবর পেয়ে প্রশাসন মোবাইল কোর্ট পরিচালনা করে।

এর আগে রোববার রাতে ওবায়দুল্লাহ নামের এক কাজি ওই বিয়ের রেজিস্ট্রেশন করেন বলে জানা গেছে। তবে অভিযান চলাকালে সংশ্লিষ্ট কাজিকে ঘটনাস্থলে পাওয়া যায়নি।

এ ঘটনায় মেয়েটির বাবা কদ্দুছ মিয়াকে বাল্যবিবাহ নিরোধ আইন, ২০১৭-এর ৫(১) ও ৫(৩) ধারায় ৪ হাজার টাকা জরিমানা করা হয় এবং তা আদায় করা হয়।

এ ছাড়া সংশ্লিষ্ট কাজি ওবায়দুল্লাহকে খুঁজে বের করে তাঁর বিরুদ্ধে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হবে বলে জানা গেছে। একই সঙ্গে তাঁর নিবন্ধন বাতিলের বিষয়েও পদক্ষেপ নেওয়া হতে পারে বলে সংশ্লিষ্ট সূত্র জানিয়েছে।

মন্তব্য করুন

আপনার মন্তব্য লিখুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

সাংবাদিকতায় অবদানের স্বীকৃতি পাচ্ছেন আতাউর রহমান কাওছার

১

ব্রাহ্মণবাড়িয়ায় ৮৩ আসনের ট্রেনের টিকিটসহ আটক, ব্যক্তির ৩ মাসের কারাদণ্ড

২

দুই দিন বন্ধ থাকবে সারাদেশে এলপিজি বিক্রি, এরপর অনির্দিষ্টকালের ধর্মঘটের হুঁশিয়ারি

৩

ঈমানের বল – মোহাম্মদ জিয়াউর রহমান

৪

ভোলাহাটে ফ্যামিলি কার্ড নিয়ে প্রেস কনফারেন্স

৫

২০ লাখ টাকা চাঁদা দাবির অভিযোগ, প্রবাসীর তিন দোকানঘর দখলের দাবি

৬

ঈশ্বরগঞ্জে বাল্যবিবাহ প্রতিরোধে মোবাইল কোর্ট, বাবাকে ৪ হাজার টাকা জরিমানা

৭

খুলনায় পুলিশ সদস্যদের নিরাপত্তায় ২৪ সদস্যের উপকমিটি, চালু হটলাইন

৮

বেশি তরুণীকে প্রশিক্ষণ দেবে KOICA ও ইউনিসেফ

৯

ময়মনসিংহ জেলার শ্রেষ্ঠ ওসি নির্বাচিত ঈশ্বরগঞ্জ থানার মো. সাজ্জাদ রোমন

১০

ব্রাহ্মণবাড়িয়ায় মন্দিরে চুরি, স্বর্ণালংকারসহ ছয়টি মূর্তি লুট

১১

জনগণের ট্যাক্সের টাকায় বেতন, ফ্যাসিবাদের পথে হাঁটলে ছাড় নেই: এমপি রায়হান সিরাজী

১২

নোটিশ না পেয়ে উচ্ছেদ: রৌমারীতে ১৬ দিন ধরে খোলা আকাশের নিচে ৩ দিনমজুর পরিবার

১৩

কয়রা সদর ইউনিয়নে জামায়াতের চেয়ারম্যান প্রার্থী জুলফিকার আলমের গণসংযোগ

১৪

খুলনায় মোটরসাইকেল নিয়ন্ত্রণ হারিয়ে দেয়ালে ধাক্কা, প্রাণ গেল ১৭ বছরের আলভীর

১৫

খুলনার গর্ব শেখ মেহেদী হাসান: বল হাতে ঘূর্ণিঝড়, ব্যাট হাতে সেঞ্চুরি

১৬

শ্যামনগরে ১১ বছরের শিশুকে ধর্ষণের অভিযোগ, অন্তঃসত্ত্বা হওয়ার দাবি পরিবারের

১৭

স্বজনপ্রীতি বন্ধ করুন, যোগ্যতার মূল্যায়ন করুন: দল কারও ব্যক্তিগত সম্পত্তি নয়

১৮

মিরসরাইয়ে নবদিগন্তের উদ্যোগে ২২০ শিক্ষার্থীর রক্তের গ্রুপ নির্ণয়, সঙ্গে লাইভ কুইজ

১৯

জনবান্ধব রাজনীতিতে শিমুল বিশ্বাস: লেখক শেখ মামুন

২০