সালাহ উদ্দীন, মিরসরাই (চট্টগ্রাম) প্রতিনিধি
১১ অক্টোবর ২০২৬, ৭:১৬ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

মিরসরাইয়ে নবদিগন্তের উদ্যোগে ২২০ শিক্ষার্থীর রক্তের গ্রুপ নির্ণয়, সঙ্গে লাইভ কুইজ

চট্টগ্রামের মিরসরাইয়ে নবদিগন্ত মীরসরাইয়ের উদ্যোগে বিনামূল্যে রক্তের গ্রুপ নির্ণয় কর্মসূচি ও লাইভ কুইজ প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছে।

রোববার (১১ অক্টোবর) সকালে মিরসরাই বালিকা উচ্চ বিদ্যালয়ে আয়োজিত এ কর্মসূচিতে বিদ্যালয়ের ২২০ জন শিক্ষার্থীর রক্তের গ্রুপ নির্ণয় করা হয়

রক্তের গ্রুপ সম্পর্কে সচেতনতা বৃদ্ধি এবং স্বেচ্ছায় রক্তদানে মানুষকে উদ্বুদ্ধ করার লক্ষ্যে এ উদ্যোগ নেওয়া হয়। পাশাপাশি লাইভ কুইজ প্রতিযোগিতার মাধ্যমে শিক্ষার্থীদের রক্ত ও রক্তদান সম্পর্কে গুরুত্বপূর্ণ তথ্য জানানো হয়।

অনুষ্ঠানে নবদিগন্ত মীরসরাইয়ের সভাপতি আলিফ হাসান মেহেরাজ বলেন, “রক্তের গ্রুপ জানা এবং স্বেচ্ছায় রক্তদানে মানুষকে সচেতন করাই আমাদের এই আয়োজনের মূল উদ্দেশ্য। আমরা চাই, রক্তের অভাবে যেন কোনো মানুষকে জীবন হারাতে না হয়।”

তিনি আরও বলেন, রক্তদানের গুরুত্ব সম্পর্কে জনসচেতনতা বৃদ্ধি এবং মানবিক কার্যক্রমের মাধ্যমে মানুষের পাশে দাঁড়ানোর লক্ষ্যেই সংগঠনটি এ ধরনের উদ্যোগ গ্রহণ করেছে।

কর্মসূচিতে নবদিগন্ত মীরসরাইয়ের সদস্য আরাফ ভুঁইয়া, আজিজ, মুনতেকির, সামিউল, জহির ও শাকিল উপস্থিত ছিলেন। রক্তের গ্রুপ নির্ণয় কার্যক্রমে টেকনিশিয়ান হিসেবে দায়িত্ব পালন করেন শরীফ, সোহেল, মেহেরাজ ও আরাফ।

নবদিগন্ত মীরসরাই একটি সামাজিক ও মানবিক সংগঠন। সংগঠনটি বিভিন্ন জনসচেতনতামূলক ও স্বেচ্ছাসেবী কার্যক্রমের মাধ্যমে সমাজের মানুষের পাশে দাঁড়ানোর প্রচেষ্টা চালিয়ে যাচ্ছে।

মন্তব্য করুন

আপনার মন্তব্য লিখুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

সাংবাদিকতায় অবদানের স্বীকৃতি পাচ্ছেন আতাউর রহমান কাওছার

১

ব্রাহ্মণবাড়িয়ায় ৮৩ আসনের ট্রেনের টিকিটসহ আটক, ব্যক্তির ৩ মাসের কারাদণ্ড

২

দুই দিন বন্ধ থাকবে সারাদেশে এলপিজি বিক্রি, এরপর অনির্দিষ্টকালের ধর্মঘটের হুঁশিয়ারি

৩

ঈমানের বল – মোহাম্মদ জিয়াউর রহমান

৪

ভোলাহাটে ফ্যামিলি কার্ড নিয়ে প্রেস কনফারেন্স

৫

২০ লাখ টাকা চাঁদা দাবির অভিযোগ, প্রবাসীর তিন দোকানঘর দখলের দাবি

৬

ঈশ্বরগঞ্জে বাল্যবিবাহ প্রতিরোধে মোবাইল কোর্ট, বাবাকে ৪ হাজার টাকা জরিমানা

৭

খুলনায় পুলিশ সদস্যদের নিরাপত্তায় ২৪ সদস্যের উপকমিটি, চালু হটলাইন

৮

বেশি তরুণীকে প্রশিক্ষণ দেবে KOICA ও ইউনিসেফ

৯

ময়মনসিংহ জেলার শ্রেষ্ঠ ওসি নির্বাচিত ঈশ্বরগঞ্জ থানার মো. সাজ্জাদ রোমন

১০

ব্রাহ্মণবাড়িয়ায় মন্দিরে চুরি, স্বর্ণালংকারসহ ছয়টি মূর্তি লুট

১১

জনগণের ট্যাক্সের টাকায় বেতন, ফ্যাসিবাদের পথে হাঁটলে ছাড় নেই: এমপি রায়হান সিরাজী

১২

নোটিশ না পেয়ে উচ্ছেদ: রৌমারীতে ১৬ দিন ধরে খোলা আকাশের নিচে ৩ দিনমজুর পরিবার

১৩

কয়রা সদর ইউনিয়নে জামায়াতের চেয়ারম্যান প্রার্থী জুলফিকার আলমের গণসংযোগ

১৪

খুলনায় মোটরসাইকেল নিয়ন্ত্রণ হারিয়ে দেয়ালে ধাক্কা, প্রাণ গেল ১৭ বছরের আলভীর

১৫

খুলনার গর্ব শেখ মেহেদী হাসান: বল হাতে ঘূর্ণিঝড়, ব্যাট হাতে সেঞ্চুরি

১৬

শ্যামনগরে ১১ বছরের শিশুকে ধর্ষণের অভিযোগ, অন্তঃসত্ত্বা হওয়ার দাবি পরিবারের

১৭

স্বজনপ্রীতি বন্ধ করুন, যোগ্যতার মূল্যায়ন করুন: দল কারও ব্যক্তিগত সম্পত্তি নয়

১৮

মিরসরাইয়ে নবদিগন্তের উদ্যোগে ২২০ শিক্ষার্থীর রক্তের গ্রুপ নির্ণয়, সঙ্গে লাইভ কুইজ

১৯

জনবান্ধব রাজনীতিতে শিমুল বিশ্বাস: লেখক শেখ মামুন

২০