কালান্তর নিউজ ডেস্ক
১০ অক্টোবর ২০২৬, ৯:০০ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

মাছ ধরার আড়ালে হরিণ শিকার, সুন্দরবনে আটক ৬

সুন্দরবনের পূর্ব বন বিভাগের চাঁদপাই রেঞ্জের অভয়ারণ্য এলাকায় মাছ ধরার আড়ালে হরিণ শিকারের অভিযোগে ছয়জনকে আটক করেছে বনরক্ষীরা। এ সময় তাঁদের কাছ থেকে ২০০ ফুট নাইলনের রশির ফাঁদ, দুটি নৌকা, চরপাটা জালসহ শিকারের বিভিন্ন সরঞ্জাম জব্দ করা হয়।

শনিবার (১০ অক্টোবর) বিকেলে চাঁদপাই রেঞ্জের চরাপুটিয়া ফরেস্ট অফিসের ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. আসাদুজ্জামান মুঠোফোনে এ তথ্য নিশ্চিত করেন।

আটক ব্যক্তিরা হলেন হেজবুল্লাহ খন্দকার, সামছুল হক, তমেজ শেখ, সবুজ শেখ, সউদ শেখ ও নাহিদ শেখ। তাঁদের সবার বাড়ি বাগেরহাটের মোংলা উপজেলার ছায়েরাবাদ গ্রামে।

বন বিভাগ সূত্রে জানা গেছে, শুক্রবার (৯ অক্টোবর) সন্ধ্যায় চরাপুটিয়া ফরেস্ট অফিসের ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. আসাদুজ্জামানের নেতৃত্বে বনরক্ষীদের একটি দল হলদির খালে নিয়মিত টহল দিচ্ছিল। এ সময় অভয়ারণ্য ঘোষিত ওই খালে কয়েকজনকে চরপাটা জাল দিয়ে মাছ ধরতে দেখা যায়।

পরে তাঁদের আটক করে জিজ্ঞাসাবাদ করা হয়। বন বিভাগের দাবি, জিজ্ঞাসাবাদে তাঁরা মাছ ধরার আড়ালে হরিণ শিকারের সঙ্গে জড়িত থাকার কথা স্বীকার করেন। তাঁদের দেওয়া তথ্যের ভিত্তিতে বনে তল্লাশি চালিয়ে ২০০ ফুট নাইলনের রশি দিয়ে তৈরি হরিণ শিকারের ফাঁদ উদ্ধার করা হয়।

বন কর্মকর্তা মো. আসাদুজ্জামান জানান, এ ঘটনায় আটক ব্যক্তিদের বিরুদ্ধে বন আইনে মামলা করা হয়েছে। শনিবার বিকেলে তাঁদের বাগেরহাট আদালতে পাঠানো হয়েছে।

 

মন্তব্য করুন

আপনার মন্তব্য লিখুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

সাংবাদিকতায় অবদানের স্বীকৃতি পাচ্ছেন আতাউর রহমান কাওছার

১

ব্রাহ্মণবাড়িয়ায় ৮৩ আসনের ট্রেনের টিকিটসহ আটক, ব্যক্তির ৩ মাসের কারাদণ্ড

২

দুই দিন বন্ধ থাকবে সারাদেশে এলপিজি বিক্রি, এরপর অনির্দিষ্টকালের ধর্মঘটের হুঁশিয়ারি

৩

ঈমানের বল – মোহাম্মদ জিয়াউর রহমান

৪

ভোলাহাটে ফ্যামিলি কার্ড নিয়ে প্রেস কনফারেন্স

৫

২০ লাখ টাকা চাঁদা দাবির অভিযোগ, প্রবাসীর তিন দোকানঘর দখলের দাবি

৬

ঈশ্বরগঞ্জে বাল্যবিবাহ প্রতিরোধে মোবাইল কোর্ট, বাবাকে ৪ হাজার টাকা জরিমানা

৭

খুলনায় পুলিশ সদস্যদের নিরাপত্তায় ২৪ সদস্যের উপকমিটি, চালু হটলাইন

৮

বেশি তরুণীকে প্রশিক্ষণ দেবে KOICA ও ইউনিসেফ

৯

ময়মনসিংহ জেলার শ্রেষ্ঠ ওসি নির্বাচিত ঈশ্বরগঞ্জ থানার মো. সাজ্জাদ রোমন

১০

ব্রাহ্মণবাড়িয়ায় মন্দিরে চুরি, স্বর্ণালংকারসহ ছয়টি মূর্তি লুট

১১

জনগণের ট্যাক্সের টাকায় বেতন, ফ্যাসিবাদের পথে হাঁটলে ছাড় নেই: এমপি রায়হান সিরাজী

১২

নোটিশ না পেয়ে উচ্ছেদ: রৌমারীতে ১৬ দিন ধরে খোলা আকাশের নিচে ৩ দিনমজুর পরিবার

১৩

কয়রা সদর ইউনিয়নে জামায়াতের চেয়ারম্যান প্রার্থী জুলফিকার আলমের গণসংযোগ

১৪

খুলনায় মোটরসাইকেল নিয়ন্ত্রণ হারিয়ে দেয়ালে ধাক্কা, প্রাণ গেল ১৭ বছরের আলভীর

১৫

খুলনার গর্ব শেখ মেহেদী হাসান: বল হাতে ঘূর্ণিঝড়, ব্যাট হাতে সেঞ্চুরি

১৬

শ্যামনগরে ১১ বছরের শিশুকে ধর্ষণের অভিযোগ, অন্তঃসত্ত্বা হওয়ার দাবি পরিবারের

১৭

স্বজনপ্রীতি বন্ধ করুন, যোগ্যতার মূল্যায়ন করুন: দল কারও ব্যক্তিগত সম্পত্তি নয়

১৮

মিরসরাইয়ে নবদিগন্তের উদ্যোগে ২২০ শিক্ষার্থীর রক্তের গ্রুপ নির্ণয়, সঙ্গে লাইভ কুইজ

১৯

জনবান্ধব রাজনীতিতে শিমুল বিশ্বাস: লেখক শেখ মামুন

২০