চট্টগ্রামের মিরসরাই উপজেলার উত্তর আমবাড়িয়া এলাকার কুয়েত প্রবাসী মো. নাছির উদ্দিন হৃদরোগে আক্রান্ত হয়ে ইন্তেকাল করেছেন। গত ১৪ সেপ্টেম্বর রাত ৭টার দিকে কুয়েতে তার মৃত্যু হয়।
ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন।
মো. নাছির উদ্দিন দীর্ঘদিন ধরে কুয়েতে প্রবাসজীবন কাটাচ্ছিলেন। পরিবারের আর্থিক স্বচ্ছলতার জন্য প্রবাসে কঠোর পরিশ্রমের পাশাপাশি নিয়মিত রেমিট্যান্স পাঠিয়ে দেশের অর্থনীতিতেও অবদান রাখছিলেন তিনি। তার আকস্মিক মৃত্যুতে পরিবার, আত্মীয়স্বজন ও এলাকাবাসীর মধ্যে গভীর শোকের ছায়া নেমে এসেছে।
স্বজনদের সূত্রে জানা যায়, কুয়েতে অবস্থানকালে হঠাৎ হৃদরোগে আক্রান্ত হন নাছির উদ্দিন। পরে চিকিৎসাধীন অবস্থায় গত ১৪ সেপ্টেম্বর রাত ৭টার দিকে তার মৃত্যু হয়।
তার মৃত্যুতে শোক জানিয়েছেন স্বজন, বন্ধু-বান্ধব ও স্থানীয়রা। তারা মরহুমের রুহের মাগফিরাত কামনা এবং শোকসন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জানিয়েছেন।