কালান্তর নিউজ ডেস্ক
২ অক্টোবর ২০২৬, ২:২৭ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

প্রবাসে যুবদলের রাজনীতিতে নতুন দায়িত্ব পেলেন হেলাল আহমদ চৌধুরী

 

বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদল, যুক্তরাজ্যের সোয়ানসি শাখার ৭৩ সদস্যবিশিষ্ট পূর্ণাঙ্গ কমিটিতে সহ-সাংগঠনিক সম্পাদক হিসেবে মনোনীত হয়েছেন হেলাল আহমদ চৌধুরী।

২৯ সেপ্টেম্বর ২০২৬ তারিখে প্রকাশিত কমিটির তালিকায় ৩০ নম্বর ক্রমিকে তাঁর নাম অন্তর্ভুক্ত রয়েছে।

নতুন এই দায়িত্ব পাওয়ায় হেলাল আহমদ চৌধুরী বাংলাদেশের প্রধানমন্ত্রী ও তারুণ্যের অহংকার তারেক রহমান, বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদলের কেন্দ্রীয় সভাপতি আব্দুল মোনায়েম মুন্না ও সাধারণ সম্পাদক মোহাম্মদ নূরুল ইসলাম নয়ন এবং যুক্তরাজ্য যুবদলের সভাপতি আফজাল হোসেন ও সাধারণ সম্পাদক বাবর চৌধুরী সহ সংশ্লিষ্ট সকল নেতৃবৃন্দের প্রতি আন্তরিক কৃতজ্ঞতা প্রকাশ করেছেন।

এক প্রতিক্রিয়ায় তিনি বলেন, দলের প্রতি আস্থা রেখে তাঁকে যে সাংগঠনিক দায়িত্ব দেওয়া হয়েছে, তা তিনি নিষ্ঠা, সততা ও আন্তরিকতার সঙ্গে পালনের সর্বোচ্চ চেষ্টা করবেন।

দলের আদর্শ ও লক্ষ্য বাস্তবায়নে ঐক্যবদ্ধভাবে কাজ করার পাশাপাশি সোয়ানসি যুবদলের সাংগঠনিক কার্যক্রমকে আরও গতিশীল ও শক্তিশালী করতে ভূমিকা রাখতে চান।

তিনি আরও বলেন, প্রবাসের মাটিতে বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদলের আদর্শ ও সাংগঠনিক কার্যক্রমকে এগিয়ে নিতে সকল নেতাকর্মীকে সঙ্গে নিয়ে কাজ করাই হবে তাঁর মূল লক্ষ্য।

উল্লেখ্য, হেলাল আহমদ চৌধুরী বাংলাদেশের সামাজিক ও মানবিক সংগঠন হিসেবে পরিচিত ‘স্বাধীন বাংলা ফ্রেন্ডস ক্লাব’-এর প্রতিষ্ঠাতা সাধারণ সম্পাদক হিসেবে দায়িত্ব পালন করেছেন। সামাজিক ও মানবিক কর্মকাণ্ডে তাঁর সম্পৃক্ততার পাশাপাশি প্রবাসে রাজনৈতিক ও সাংগঠনিক কার্যক্রমেও তিনি সক্রিয় ভূমিকা রাখছেন।

নতুন দায়িত্ব পাওয়ায় তাঁর রাজনৈতিক সহকর্মী, শুভাকাঙ্ক্ষী ও প্রবাসী বাংলাদেশিরা তাঁকে অভিনন্দন জানিয়েছেন এবং দায়িত্ব পালনে সফলতা কামনা করেছেন।

সংশ্লিষ্টরা আশা প্রকাশ করেন, তাঁর অভিজ্ঞতা, সাংগঠনিক দক্ষতা ও আন্তরিক প্রচেষ্টায় যুক্তরাজ্যের সোয়ানসি যুবদলের সাংগঠনিক কার্যক্রম আরও গতিশীল ও সুসংগঠিত হবে।

মন্তব্য করুন

আপনার মন্তব্য লিখুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

Nouveau casino en ligne : les limites et les règles de jeu responsable

১

Spotify Review 2026

২

গঙ্গাচড়ায় ২৮ অক্টোবরের হত্যাকাণ্ডের বিচারের দাবিতে জামায়াতের বিক্ষোভ, কঠোর হুঁশিয়ারি

৩

নিষিদ্ধ আওয়ামী লীগের মিছিলের প্রতিবাদে শিবপুরে বিএনপির বিক্ষোভ

৪

রাজশাহীতে চোরাই ল্যাপটপ ও ১২টি মোবাইল ফোন উদ্ধার, গ্রেপ্তার ২

৫

শতবর্ষী বিদ্যালয়ের মাঠে ড্রেন নির্মাণ, ক্ষুব্ধ শিক্ষার্থীদের আন্দোলনের হুঁশিয়ারি

৬

ছাত্রদল কর্মীর জীবনের দাম কি ২০ লাখ টাকা? জুলাই যোদ্ধা শাকিল হত্যা ও এমপি পুত্র গ্রেপ্তার নিয়ে যা জানা গেল

৭

মাদ্রাসা শিক্ষককে পেটানোই সমাধান নয়, অপরাধীর পরিচয় ধর্ম নয়, অপরাধীই: সাম্প্রদায়িক ট্যাগের বিরুদ্ধে কড়া প্রতিবাদ

৮

রাজশাহীকে অবৈধ দখলমুক্ত করা হবে, পুনর্বাসিত হবেন ক্ষুদ্র ব্যবসায়ীরা

৯

নোবিপ্রবিতে নবীনবরণ ৭ নভেম্বর, থাকছেন নাহিদ ইসলামসহ এনসিপির কেন্দ্রীয় নেতারা

১০

তাড়াইলে এলপিজি গ্যাসের তীব্র সংকট, ২ হাজার ৬০০ টাকাতেও মিলছে না সিলিন্ডার

১১

বাঘারপাড়ার জহুরপুরে ২০০ বছরের প্রাচীন বটগাছ, প্রকৃতির অনন্য তোরণ

১২

খুলনায় জাতীয় নিরাপদ সড়ক দিবস-২০২৬ পালিত: আলোচনা সভা ও মানববন্ধন

১৩

ডিপিসি সম্পন্ন, তবু পদোন্নতির জিও নেই: অপেক্ষায় ৩৭তম বিসিএসের শিক্ষা ক্যাডার

১৪

নবীনগরে গাছের চারা লাগানো নিয়ে বিরোধ, বাক্‌প্রতিবন্ধী নারীকে হত্যাচেষ্টার অভিযোগ

১৫

সুন্দরবনে জাহাজের ধাক্কায় ডুবল কয়লাবাহী কার্গো, তলিয়ে গেল ১,২৫০ টন কয়লা

১৬

মিরসরাইয়ের নতুন ইউএনও মোহাম্মদ জাহিদুল ইসলাম, জনসেবায় বাড়ছে প্রত্যাশা

১৭

নির্বাচন কমিশনকে কঠোর কর্মসূচির হুঁশিয়ারি ১১ দলীয় জোটের

১৮

টঙ্গীর শিশু নিপীড়ন বিতর্কে নতুন মোড়, দেশ ছাড়ার দাবি শিশুটির বাবার

১৯

নাগেশ্বরীতে জুয়ার আসর থেকে যুবশক্তির নেতা আটক, ঘণ্টাখানেক পর মুচলেকায় মুক্তি

২০