আতিকুর রহমান, ফুলবাড়ী (কুড়িগ্রাম) প্রতিনিধি
১৪ সেপ্টেম্বর ২০২৬, ৮:১৫ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

ভূরুঙ্গামারীতে ২৩ লাখ টাকার বাজেয়াপ্ত ও মেয়াদোত্তীর্ণ পণ্য ধ্বংস

কুড়িগ্রামের ভূরুঙ্গামারীতে ২৩ লাখ টাকার প্রায় ১৫ হাজার ২০০ কেজি বাজেয়াপ্ত ও মেয়াদোত্তীর্ণ পণ্য ধ্বংস করেছে ভূরুঙ্গামারী কাস্টমস, এক্সাইজ ও ভ্যাট সার্কেল অফিস।

সোমবার (১৪ সেপ্টেম্বর) দুপুরে বাজেয়াপ্ত ও মেয়াদোত্তীর্ণ পণ্য ধ্বংস কমিটির সদস্যদের উপস্থিতিতে ভূরুঙ্গামারী কাস্টমস, এক্সাইজ ও ভ্যাট সার্কেল অফিস সংলগ্ন উপজেলার জয়মনিরহাট ইউনিয়নের ছোট খাটামারী এলাকায় এ কার্যক্রম সম্পন্ন করা হয়।

বাজেয়াপ্ত ও মেয়াদোত্তীর্ণ পণ্যের মধ্যে ওষুধ, সার, খাদ্যদ্রব্য, তামাকজাত দ্রব্য, কারেন্ট জাল, শাড়ি, ওড়না, চাদর ও প্রসাধনী সামগ্রী ছিল। এসব পণ্যের ওজন প্রায় ১৫ হাজার ২০০ কেজি। যার আনুমানিক মূল্য প্রায় ২৩ লাখ টাকা।

কাস্টমস, এক্সাইজ ও ভ্যাট কমিশনারেট রংপুরের কমিশনার মুহাম্মদ রাশেদুল আলমের সার্বিক তত্ত্বাবধানে ধ্বংস কার্যক্রম পরিচালিত হয়। এসময় ধ্বংসযোগ্য পণ্য ধ্বংসকরণ কমিটির আহ্বায়ক রংপুর কাস্টমস, এক্সাইজ ও ভ্যাট কমিশনারেট যুগ্ম কমিশনার মো. ফয়সাল বিন রহমান, ধ্বংসকরণ কমিটির সদস্য সচিব কুড়িগ্রাম কাস্টমস, এক্সাইজ ও ভ্যাট বিভাগের সহকারী কমিশনার সাঈদুর রহমান মুন্না, সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট আমিনুল হক তারেক, নাগেশ্বরী সার্কেলের সহকারী পুলিশ সুপার গোলাম মোর্শেদ, কুড়িগ্রাম ব্যাটালিয়ন (২২ বিজিবি) সহকারী পরিচালক মতিউর রহমান, সোনাহাট স্থলবন্দরের সহকারী পরিচালক (ট্রাফিক) বদিউজ্জামান, কুড়িগ্রাম পরিবেশ অধিদপ্তরের সহকারী পরিচালক রেজাউল করিম, কুড়িগ্রাম ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের উপ-সহকারী পরিচালক এনামুল হক, ভূরুঙ্গামারী কাস্টমস, এক্সাইজ ও ভ্যাট সার্কেলের রাজস্ব কর্মকর্তা জহির রায়হান সিদ্দিক ও ভূরুঙ্গামারী শুল্ক গুদাম কর্মকর্তা জুনেদ আহমেদ উপস্থিত ছিলেন।

ধ্বংসযোগ্য পণ্য ধ্বংসকরণ কমিটির আহ্বায়ক রংপুর কাস্টমস, এক্সাইজ ও ভ্যাট কমিশনারেট যুগ্ম কমিশনার ফয়সাল বিন রহমান জানান, জাতীয় রাজস্ব বোর্ডের স্থায়ী আদেশ মোতাবেক ভূরুঙ্গামারী শুল্ক গুদাম কর্তৃক সকল আইনি প্রক্রিয়া শেষে শুল্ক গুদামে সংরক্ষিত বাজেয়াপ্ত ও মেয়াদোত্তীর্ণ পণ্য ধ্বংস করে স্বাস্থ্যবিধির আলোকে গর্ত করে মাটি চাপা দেওয়া হয়েছে।

মন্তব্য করুন

আপনার মন্তব্য লিখুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

বাগেরহাটের শরণখোলায় বলেশ্বর নদে বিশাল কুমিরের উপস্থিতি, স্থানীয় মৎস্যজীবীদের মধ্যে তীব্র আতঙ্ক

ভূরুঙ্গামারীতে ২৩ লাখ টাকার বাজেয়াপ্ত ও মেয়াদোত্তীর্ণ পণ্য ধ্বংস

নওগাঁর ধামইরহাটে পৈতৃক জমি জবরদখল ও প্রাণনাশের হুমকি: সংবাদ সম্মেলন করে প্রশাসনের হস্তক্ষেপ দাবি

মানবজাতির জন্য এক নীরব অভিশাপ, বিবেকহীন মেধা

তুরাগে বাইচের ঢেউ, উৎসবে মাতলো বছিলা — বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে ঐতিহ্যবাহী নৌকা বাইচ

বাগেরহাটের শরণখোলায় নিখোঁজের তিন দিন পর স্কুলছাত্রের মরদেহ উদ্ধার, আটক ৫

নওগাঁয় ভুল চিকিৎসার অভিযোগে নারীর মৃত্যু

ভেড়ামারায় নীলগ্রাম বিলে মৎস্য বিভাগের অভিযান, ৩৮টি চায়না দুয়ারি জাল জব্দ

কুমিল্লার বাঙ্গরায় ঘরে ঢুকে ইউপি সদস্য ও যুবলীগ নেতাকে কুপিয়ে হত্যা: স্ত্রী গুরুতর আহত, উত্তপ্ত পরিস্থিতিতে থমথমে এলাকা

চুনারুঘাটে বর্ণাঢ্য সীরাত মাহফিল: ১৫ হাফেজসহ বিজয়ীদের পুরস্কার বিতরণ

১০

জোরারগঞ্জে পুলিশের অভিযানে মোটরসাইকেল চোরচক্রের ৬ সদস্য গ্রেপ্তার, ৩টি চোরাই মোটরসাইকেল উদ্ধার

১১

মিরসরাইয়ে রোদের তাপ বাড়ছে, ৩১ ডিগ্রি তাপমাত্রায় ভোগান্তিতে মানুষ

১২

নবীগরে আ. লীগ নেতা ইউপি চেয়ারম্যান গ্রেপ্তার

১৩

প্রায় ৩০ বছর পর মিরসরাইয়ে ১৬২ ওয়ার্ডে ছাত্রদলের ক্রীড়া কমিটি

১৪

নওগাঁ সদরে পুলিশের অভিযানে দুই ছিনতাইকারী গ্রেফতার, মোটরসাইকেল-চাকু উদ্ধার

১৫

বিরলে ১,৩৯১ বস্তা সার জব্দ, ৪ ডিলারকে জরিমানা

১৬

বাইকারদের ত্রাহি অবস্থা: শখের রাইড নাকি আইনি হয়রানির গোলকধাঁধা?

১৭

বাগেরহাটে শাপলা তুলতে গিয়ে দুই শিশুর মৃত্যু, ভ্যানচালকের ঝুলন্ত মরদেহ উদ্ধার

১৮

প্রফেসর কামাল উদ্দিন চৌধুরী কলেজে জাতীয় বিশ্ববিদ্যালয়ের নবীন বরণ

১৯

যান্ত্রিক ত্রুটিতে রামপাল বিদ্যুৎকেন্দ্রের এক ইউনিট বন্ধ, উৎপাদন অর্ধেকে

২০