ইলিয়াছ সিকদার, সাতকানিয়া (চট্টগ্রাম) প্রতিনিধি
২১ অগাস্ট ২০২৬, ১:১২ পূর্বাহ্ন
অনলাইন সংস্করণ

চট্টগ্রামের কল্পলোক আবাসিকে ফ্ল্যাটে বিষাক্ত গোখরো সাপের আতঙ্ক: জীবনের ঝুঁকিতে ভাড়াটিয়া পরিবার

চট্টগ্রাম শহরের কল্পলোক আবাসিক এলাকার এফ ব্লকের ৮ নম্বর রোডের ৫২১ নম্বর প্লটের ‘আজিজ উকিল বিল্ডিং’-এর একটি ফ্ল্যাটে বিষাক্ত গোখরো সাপের উপদ্রবে চরম নিরাপত্তাহীনতায় ভুগছে একটি পরিবার। বিগত চার মাস ধরে পরিবার নিয়ে উক্ত ভবনের দ্বিতীয় তলায় বসবাস করছেন বিশিষ্ট সাংবাদিক ডাক্তার এস ইউ এম ইলিয়াস সিকদার।

ভাড়াটিয়া সূত্রে জানা যায়, বাহ্যিকভাবে ফ্ল্যাটটি দেখতে স্বাভাবিক মনে হলেও গত ১০ বছর ধরে এর রঙ, ইলেকট্রিক সরঞ্জাম ও পানির লাইনে নানাবিধ ত্রুটি-বিচ্যুতি রয়েছে। বাসা ভাড়া নেওয়ার পর এসব সমস্যা দৃষ্টিগোচর হলে দায়িত্বপ্রাপ্ত দারোয়ান জামালকে বারবার সংস্কারের অনুরোধ জানানো হলেও কালক্ষেপণ করা হয়। এমনকি অগ্রিম জামানতের দুই মাসের টাকা ফেরত চাইলে তা দিতেও অস্বীকৃতি জানানো হয়।

বিদ্যমান ভোগান্তির মধ্যেই গত ১৯ আগস্ট সকালে বাচ্চার বিছানার নিচে একটি বিষাক্ত গোখরো সাপের বাচ্চা দেখতে পাওয়া যায়। পরদিন ২০ আগস্ট রান্নাঘরে আবারও আরেকটি গোখরো সাপের বাচ্চা দেখা গেলে তা মারতে সক্ষম হন অধিবাসীরা। খবর পেয়ে দারোয়ান জানান, পূর্বের ভাড়াটিয়াও একটি বড় সাপ দেখে বাসা ছেড়ে চলে গিয়েছিলেন। অভিযোগ উঠেছে, মালিক ও ভবন কর্তৃপক্ষ বিষয়টি জেনেও তথ্য গোপন করে নতুন ভাড়াটিয়ার কাছে ফ্ল্যাট হস্তান্তর করেছে এবং জামানতের টাকা আটকে রেখে চরম জীবনের ঝুঁকি তৈরি করেছে।

যেহেতু একের পর এক সাপের বাচ্চা পাওয়া যাচ্ছে, তাই ধারণা করা হচ্ছে ভবনের অভ্যন্তরে মা সাপ ও সাপের স্থায়ী বাসা রয়েছে। এমতাবস্থায় ভবনের ভবিষ্যৎ ভাড়াটিয়াদের নিরাপত্তা বিধান এবং সিডিএসহ সংশ্লিষ্ট আবাসন কর্তৃপক্ষের নিকট অনতিবিলম্বে এ বিষয়ে কঠোর ও জরুরি ব্যবস্থা গ্রহণের জোর দাবি জানানো হয়েছে।

মন্তব্য করুন

আপনার মন্তব্য লিখুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

বাগেরহাটে শাপলা তুলতে গিয়ে দুই শিশুর মৃত্যু, ভ্যানচালকের ঝুলন্ত মরদেহ উদ্ধার

প্রফেসর কামাল উদ্দিন চৌধুরী কলেজে জাতীয় বিশ্ববিদ্যালয়ের নবীন বরণ

যান্ত্রিক ত্রুটিতে রামপাল বিদ্যুৎকেন্দ্রের এক ইউনিট বন্ধ, উৎপাদন অর্ধেকে

নওগাঁর পত্নী তলায় নেশাকারী কারবারি আটক

ডেঙ্গু প্রতিরোধের লক্ষ্যে ৩ আর্মড পুলিশ ব্যাটালিয়নে বিশেষ পরিচ্ছন্নতা অভিযান-২০২৬

চাঁদা দাবির অভিযোগ, সাংবাদিকের প্রশ্নে অভিযোগকারীকে ‘মেরে লাশ বানানোর’ হুমকি

পদ্মায় দুই দিন পর ছাত্রদল নেতার মরদেহ উদ্ধার

নওগাঁয় রামদাসহ আন্তঃজেলা দুর্ধর্ষ ছিনতাইকারী আটক

নবীনগরের ইব্রাহিমপুরে ভাঙা বাঁশের সাঁকোই ভরসা, স্থায়ী ব্রিজের আকুতি

২০০ টাকার ন্যানো ইউরিয়ায় কৃষিতে নতুন সম্ভাবনা, নজর কাড়ল প্রধানমন্ত্রীর

১০

মঘাদিয়ার শরিয়তপাড়ায় ঈদে মিলাদুন্নবী উপলক্ষে মিলাদ ও দোয়া মাহফিল

১১

বাগেরহাটের রামপালে ৪৪২ মেগাওয়াট সৌরবিদ্যুৎ প্রকল্পের একনেক অনুমোদন চলতি সপ্তাহে

১২

খুলনায় বিদেশে লোক পাঠানোর নামে লাখ টাকা হাতিয়ে নেওয়ার অভিযোগ

১৩

মঘাদিয়া ইউনিয়নে সংরক্ষিত মহিলা সদস্য পদে আলোচনায় নাসরিন আক্তার

১৪

বেলকুচিতে ৩ মাসব্যাপী ডেঙ্গু প্রতিরোধে পরিচ্ছন্নতা অভিযান শুরু

১৫

মিরসরাইয়ে আবুতোরাব ফাজিল মাদরাসায় তামাদ্দুনিক প্রতিযোগিতা

১৬

মিরসরাইয়ে এসএসসি-দাখিল উত্তীর্ণ ৩৫ কৃতি শিক্ষার্থীকে সংবর্ধনা

১৭

শ্যামনগরে ডেঙ্গু প্রতিরোধে পরিচ্ছন্নতা ও মশক নিধন অভিযান

১৮

দিঘলিয়ায় মাদরাসায় চুরি করতে গিয়ে ছাদ থেকে পড়ে যুবকের মৃত্যু, প্রশ্নের মুখে দারিদ্র্যের নির্মম বাস্তবতা

১৯

সন্ত্রাসবিরোধী আইনের মামলায় ছাত্রলীগ সাধারণ সম্পাদক গ্রেপ্তার

২০