কাজী সাইমুম সিরাজ, মাগুরা জেলা প্রতিনিধি
৪ অগাস্ট ২০২৬, ৫:৩৫ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

“তোমাদের রক্তে কেনা মুক্ত বাতাসে আজ শুধুই শূন্যতা”— মাগুরার শহীদ রাব্বির উদ্দেশ্যে সহযোদ্ধা রাকিবের খোলা চিঠি

জুলাই গণঅভ্যুত্থানে মাগুরার রাজপথে জীবন উৎসর্গকারী বীর শহীদ মেহেদী হাসান রাব্বিসহ সব বীর শহীদদের স্মরণে এক আবেগঘন খোলা চিঠি লিখেছেন গণঅভ্যুত্থানের সম্মুখসারির সহযোদ্ধা মোঃ রাকিবুল ইসলাম রাকিব। ৪ আগস্টের রক্তাক্ত স্মৃতি ও শহীদের অনাগত সন্তানের জীবনের গভীর হাহাকার উঠে এসেছে ‘আমরা জুলাই যোদ্ধা’ মাগুরা জেলা শাখার এই সদস্যের বয়ানে।

খোলা চিঠিতে সহযোদ্ধা রাকিব লিখেছেন, “আজ বিজয়ের মুক্ত বাতাসে মানুষের উল্লাস দেখি, কিন্তু আমার চোখ কেবল তোমাদেরই খোঁজে। এই স্বাধীনতার আনন্দ তোমাদের ছাড়া অপূর্ণ। রাব্বি ভাই, ৪ আগস্টের সেই রক্তাক্ত বিকেল আমি কীভাবে ভুলব? মাগুরার নবগঙ্গা ব্রিজে যখন চারদিকে বুলেটের শব্দ, তখন তুমি ভয়কে উপেক্ষা করে সামনে থেকে নেতৃত্ব দিয়েছিলে। ঘাতকের বুলেট তোমার বুক বিদীর্ণ করেছে, কিন্তু তোমার স্বপ্নকে থামাতে পারেনি।”

শহীদ রাব্বির ব্যক্তিগত জীবনের ট্র্যাজেডি উল্লেখ করে চিঠিতে তিনি লিখেন, “সবচেয়ে বেশি কষ্ট হয় তোমার অসমাপ্ত জীবনের কথা ভাবলে। সদ্য বিবাহিত তোমার ছোট্ট সংসার, অন্তঃসত্ত্বা স্ত্রী, আর গর্ভে বেড়ে ওঠা অনাগত সন্তান—সব মায়া পেছনে ফেলে দেশের জন্য জীবন দিলে। নিজের সন্তানের মুখ দেখার সৌভাগ্য তোমার হলো না; তার মুখে ‘বাবা’ ডাক শোনার আগেই তুমি হয়ে গেলে ইতিহাসের অমর নাম। তবুও বিশ্বাস করি, তোমার সন্তান একদিন মাথা উঁচু করে বলবে— ‘আমার বাবা ছিলেন মাগুরার বীর শহীদ মেহেদী হাসান রাব্বি’।”

চিঠিতে আবু সাঈদ, স্নিগ্ধ হেসে মুগ্ধের আত্মত্যাগসহ জুলাইয়ের সকল শহীদের রক্তকে ‘পবিত্র আমানত’ হিসেবে উল্লেখ করে ন্যায়ভিত্তিক, বৈষম্যহীন ও মানবিক বাংলাদেশ গড়ার অঙ্গীকার পুনর্ব্যক্ত করা হয়। পরিশেষে শহীদদের সর্বোচ্চ জান্নাত কামনা করে আবেগঘন ‘অশ্রুসিক্ত লাল সালাম’ জানান এই সহযোদ্ধা।

মন্তব্য করুন

আপনার মন্তব্য লিখুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

বাগেরহাটে শাপলা তুলতে গিয়ে দুই শিশুর মৃত্যু, ভ্যানচালকের ঝুলন্ত মরদেহ উদ্ধার

প্রফেসর কামাল উদ্দিন চৌধুরী কলেজে জাতীয় বিশ্ববিদ্যালয়ের নবীন বরণ

যান্ত্রিক ত্রুটিতে রামপাল বিদ্যুৎকেন্দ্রের এক ইউনিট বন্ধ, উৎপাদন অর্ধেকে

নওগাঁর পত্নী তলায় নেশাকারী কারবারি আটক

ডেঙ্গু প্রতিরোধের লক্ষ্যে ৩ আর্মড পুলিশ ব্যাটালিয়নে বিশেষ পরিচ্ছন্নতা অভিযান-২০২৬

চাঁদা দাবির অভিযোগ, সাংবাদিকের প্রশ্নে অভিযোগকারীকে ‘মেরে লাশ বানানোর’ হুমকি

পদ্মায় দুই দিন পর ছাত্রদল নেতার মরদেহ উদ্ধার

নওগাঁয় রামদাসহ আন্তঃজেলা দুর্ধর্ষ ছিনতাইকারী আটক

নবীনগরের ইব্রাহিমপুরে ভাঙা বাঁশের সাঁকোই ভরসা, স্থায়ী ব্রিজের আকুতি

২০০ টাকার ন্যানো ইউরিয়ায় কৃষিতে নতুন সম্ভাবনা, নজর কাড়ল প্রধানমন্ত্রীর

১০

মঘাদিয়ার শরিয়তপাড়ায় ঈদে মিলাদুন্নবী উপলক্ষে মিলাদ ও দোয়া মাহফিল

১১

বাগেরহাটের রামপালে ৪৪২ মেগাওয়াট সৌরবিদ্যুৎ প্রকল্পের একনেক অনুমোদন চলতি সপ্তাহে

১২

খুলনায় বিদেশে লোক পাঠানোর নামে লাখ টাকা হাতিয়ে নেওয়ার অভিযোগ

১৩

মঘাদিয়া ইউনিয়নে সংরক্ষিত মহিলা সদস্য পদে আলোচনায় নাসরিন আক্তার

১৪

বেলকুচিতে ৩ মাসব্যাপী ডেঙ্গু প্রতিরোধে পরিচ্ছন্নতা অভিযান শুরু

১৫

মিরসরাইয়ে আবুতোরাব ফাজিল মাদরাসায় তামাদ্দুনিক প্রতিযোগিতা

১৬

মিরসরাইয়ে এসএসসি-দাখিল উত্তীর্ণ ৩৫ কৃতি শিক্ষার্থীকে সংবর্ধনা

১৭

শ্যামনগরে ডেঙ্গু প্রতিরোধে পরিচ্ছন্নতা ও মশক নিধন অভিযান

১৮

দিঘলিয়ায় মাদরাসায় চুরি করতে গিয়ে ছাদ থেকে পড়ে যুবকের মৃত্যু, প্রশ্নের মুখে দারিদ্র্যের নির্মম বাস্তবতা

১৯

সন্ত্রাসবিরোধী আইনের মামলায় ছাত্রলীগ সাধারণ সম্পাদক গ্রেপ্তার

২০