বিশেষ প্রতিনিধি, কালান্তর নিউজ
৩১ অগাস্ট ২০২৬, ২:১৩ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

যেভাবে প্রতিষ্ঠিত হয়েছিল বিএনপি: ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকীতে কাজী সাইমুম সিরাজের বিশেষ কলাম

১৯৭৮ সালের ১ সেপ্টেম্বর—বাংলাদেশের রাজনৈতিক ইতিহাসে এক স্মরণীয় দিন। দেশের স্বাধীনতা, সার্বভৌমত্ব, বহুদলীয় গণতন্ত্র, জাতীয় ঐক্য ও অর্থনৈতিক মুক্তির লক্ষ্যকে সামনে রেখে বাংলাদেশি জাতীয়তাবাদের সুদৃঢ় আদর্শে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) প্রতিষ্ঠা করেন শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান।

সত্তরের দশকের শেষভাগে রাজনৈতিক অস্থিরতা ও অর্থনৈতিক সংকটের প্রেক্ষাপটে রাষ্ট্র পরিচালনায় এক নতুন রাজনৈতিক দর্শনের প্রয়োজনীয়তা দেখা দেয়। শহীদ জিয়াউর রহমান দেশের স্বাধীনতা-সার্বভৌমত্ব রক্ষা এবং জনগণের অংশগ্রহণে উৎপাদনমুখী নীতি বাস্তবায়নের ওপর জোর দেন। ১৯৭৬ ও ১৯৭৭ সালে দেশের বুদ্ধিজীবী, রাজনৈতিক ব্যক্তিত্ব ও তরুণ সমাজের সাথে বিস্তৃত আলোচনার পর রমনা রেস্তোরাঁয় ১৯ দফা কর্মসূচির ওপর ভিত্তি করে দলটি আনুষ্ঠানিকভাবে আত্মপ্রকাশ করে।

বিএনপির এই ১৯ দফা কর্মসূচি কেবল একটি রাজনৈতিক প্ল্যাটফর্ম ছিল না; এটি ছিল প্রশাসনিক বিকেন্দ্রীকরণ, সামাজিক ন্যায়বিচার, স্বাবলম্বী অর্থনীতি ও স্বকীয় জাতীয়তাবাদ বিকাশের একটি সামগ্রিক রাষ্ট্রচিন্তা।

দীর্ঘ ৪৮ বছরের এই যাত্রাপথ বিএনপির জন্য কখনোই মসৃণ ছিল না। আন্দোলন, দমন-পীড়ন, ঘাত-প্রতিঘাত ও ক্ষমতার নানা পালাবদলের মধ্য দিয়ে বিএনপি আজ দেশের রাজনীতিতে অন্যতম প্রধান রাজনৈতিক শক্তি হিসেবে টিকে রয়েছে। ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকীর এই ক্ষণে বহুদলীয় গণতন্ত্র ও জনগণের অধিকার পুনর্প্রতিষ্ঠার প্রত্যয় নিয়ে শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের আদর্শকে বুকে ধারণ করে এগিয়ে যাওয়ার আহ্বান জানিয়েছেন কলামিস্ট কাজী সাইমুম সিরাজ।

মন্তব্য করুন

আপনার মন্তব্য লিখুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

বাগেরহাটে শাপলা তুলতে গিয়ে দুই শিশুর মৃত্যু, ভ্যানচালকের ঝুলন্ত মরদেহ উদ্ধার

প্রফেসর কামাল উদ্দিন চৌধুরী কলেজে জাতীয় বিশ্ববিদ্যালয়ের নবীন বরণ

যান্ত্রিক ত্রুটিতে রামপাল বিদ্যুৎকেন্দ্রের এক ইউনিট বন্ধ, উৎপাদন অর্ধেকে

নওগাঁর পত্নী তলায় নেশাকারী কারবারি আটক

ডেঙ্গু প্রতিরোধের লক্ষ্যে ৩ আর্মড পুলিশ ব্যাটালিয়নে বিশেষ পরিচ্ছন্নতা অভিযান-২০২৬

চাঁদা দাবির অভিযোগ, সাংবাদিকের প্রশ্নে অভিযোগকারীকে ‘মেরে লাশ বানানোর’ হুমকি

পদ্মায় দুই দিন পর ছাত্রদল নেতার মরদেহ উদ্ধার

নওগাঁয় রামদাসহ আন্তঃজেলা দুর্ধর্ষ ছিনতাইকারী আটক

নবীনগরের ইব্রাহিমপুরে ভাঙা বাঁশের সাঁকোই ভরসা, স্থায়ী ব্রিজের আকুতি

২০০ টাকার ন্যানো ইউরিয়ায় কৃষিতে নতুন সম্ভাবনা, নজর কাড়ল প্রধানমন্ত্রীর

১০

মঘাদিয়ার শরিয়তপাড়ায় ঈদে মিলাদুন্নবী উপলক্ষে মিলাদ ও দোয়া মাহফিল

১১

বাগেরহাটের রামপালে ৪৪২ মেগাওয়াট সৌরবিদ্যুৎ প্রকল্পের একনেক অনুমোদন চলতি সপ্তাহে

১২

খুলনায় বিদেশে লোক পাঠানোর নামে লাখ টাকা হাতিয়ে নেওয়ার অভিযোগ

১৩

মঘাদিয়া ইউনিয়নে সংরক্ষিত মহিলা সদস্য পদে আলোচনায় নাসরিন আক্তার

১৪

বেলকুচিতে ৩ মাসব্যাপী ডেঙ্গু প্রতিরোধে পরিচ্ছন্নতা অভিযান শুরু

১৫

মিরসরাইয়ে আবুতোরাব ফাজিল মাদরাসায় তামাদ্দুনিক প্রতিযোগিতা

১৬

মিরসরাইয়ে এসএসসি-দাখিল উত্তীর্ণ ৩৫ কৃতি শিক্ষার্থীকে সংবর্ধনা

১৭

শ্যামনগরে ডেঙ্গু প্রতিরোধে পরিচ্ছন্নতা ও মশক নিধন অভিযান

১৮

দিঘলিয়ায় মাদরাসায় চুরি করতে গিয়ে ছাদ থেকে পড়ে যুবকের মৃত্যু, প্রশ্নের মুখে দারিদ্র্যের নির্মম বাস্তবতা

১৯

সন্ত্রাসবিরোধী আইনের মামলায় ছাত্রলীগ সাধারণ সম্পাদক গ্রেপ্তার

২০