রবিউল ইসলাম, দিঘলিয়া (খুলনা) প্রতিনিধি
১ অগাস্ট ২০২৬, ১০:১৮ পূর্বাহ্ন
অনলাইন সংস্করণ

খুলনা-কালিয়া সড়কে ঘাতক ট্রাকের চাপায় একই মোটরসাইকেলের ৩ আরোহী নিহত, নিভে গেল একই পরিবারের তিন প্রাণ

খুলনা-কালিয়া সড়কে এক হৃদয়বিদারক ও মর্মান্তিক সড়ক দুর্ঘটনায় একই মোটরসাইকেলে থাকা স্ত্রী, শ্যালিকা ও মাত্র ২২ মাস বয়সী অবুঝ শিশুকন্যার করুণ মৃত্যু হয়েছে।

শুক্রবার (৩১ জুলাই ২০২৬) রাত আনুমানিক সাড়ে ৯টার দিকে খুলনা জেলার দিঘলিয়া উপজেলার আমবাড়ীয়া এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

নিহতরা হলেন—নড়াইলের কালিয়া উপজেলার উথলী গ্রামের বাসিন্দা শেখ শিহাবের স্ত্রী ফারজানা (২২), তাঁর শ্যালিকা রুবিয়া (২০) এবং শিহাব-ফারজানা দম্পতির ২২ মাস বয়সী কন্যাসন্তান। দুর্ঘটনায় ভাগ্যক্রমে মোটরসাইকেলচালক শেখ শিহাব প্রাণে বেঁচে গেলেও চোখের সামনেই হারিয়ে ফেলেছেন নিজের গর্ভধারিণী স্ত্রী, আদরের সন্তান ও শ্যালিকাকে।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, খুলনা শহর থেকে একই মোটরসাইকেলে চেপে বাড়ি ফিরছিলেন পরিবারের চার সদস্য। পথিমধ্যে রাত সাড়ে ৯টার দিকে দিঘলিয়া থানার আমবাড়ীয়া এলাকায় পৌঁছালে বিপরীত দিক থেকে আসা বেপরোয়া গতির একটি ট্রাক তাদের মোটরসাইকেলটিকে সজোরে চাপা দেয়। ট্রাকের নিচে পিষ্ট হয়ে ঘটনাস্থলেই দুই নারী ও শিশুকন্যার মৃত্যু হয়।

ঘটনার সত্যতা নিশ্চিত করে দিঘলিয়া থানার ওসি (তদন্ত) শুভ্র প্রকাশ দাস জানান, দুর্ঘটনার পর ঘাতক ট্রাকটিকে জব্দ করা হয়েছে। নিহতদের মরদেহ উদ্ধার করা হয়েছে এবং ঘটনার বিষয়ে প্রয়োজনীয় আইনি পদক্ষেপ গ্রহণ করা হচ্ছে।

একই পরিবারের ৩ সদস্যের এমন মর্মান্তিক ও অকাল মৃত্যুতে নড়াইলের কালিয়া উপজেলার উথলী গ্রাম সহ পুরো এলাকায় চরম শোকের মাতম ও শোকাবহ পরিবেশের সৃষ্টি হয়েছে।

মন্তব্য করুন

আপনার মন্তব্য লিখুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

বাগেরহাটে শাপলা তুলতে গিয়ে দুই শিশুর মৃত্যু, ভ্যানচালকের ঝুলন্ত মরদেহ উদ্ধার

প্রফেসর কামাল উদ্দিন চৌধুরী কলেজে জাতীয় বিশ্ববিদ্যালয়ের নবীন বরণ

যান্ত্রিক ত্রুটিতে রামপাল বিদ্যুৎকেন্দ্রের এক ইউনিট বন্ধ, উৎপাদন অর্ধেকে

নওগাঁর পত্নী তলায় নেশাকারী কারবারি আটক

ডেঙ্গু প্রতিরোধের লক্ষ্যে ৩ আর্মড পুলিশ ব্যাটালিয়নে বিশেষ পরিচ্ছন্নতা অভিযান-২০২৬

চাঁদা দাবির অভিযোগ, সাংবাদিকের প্রশ্নে অভিযোগকারীকে ‘মেরে লাশ বানানোর’ হুমকি

পদ্মায় দুই দিন পর ছাত্রদল নেতার মরদেহ উদ্ধার

নওগাঁয় রামদাসহ আন্তঃজেলা দুর্ধর্ষ ছিনতাইকারী আটক

নবীনগরের ইব্রাহিমপুরে ভাঙা বাঁশের সাঁকোই ভরসা, স্থায়ী ব্রিজের আকুতি

২০০ টাকার ন্যানো ইউরিয়ায় কৃষিতে নতুন সম্ভাবনা, নজর কাড়ল প্রধানমন্ত্রীর

১০

মঘাদিয়ার শরিয়তপাড়ায় ঈদে মিলাদুন্নবী উপলক্ষে মিলাদ ও দোয়া মাহফিল

১১

বাগেরহাটের রামপালে ৪৪২ মেগাওয়াট সৌরবিদ্যুৎ প্রকল্পের একনেক অনুমোদন চলতি সপ্তাহে

১২

খুলনায় বিদেশে লোক পাঠানোর নামে লাখ টাকা হাতিয়ে নেওয়ার অভিযোগ

১৩

মঘাদিয়া ইউনিয়নে সংরক্ষিত মহিলা সদস্য পদে আলোচনায় নাসরিন আক্তার

১৪

বেলকুচিতে ৩ মাসব্যাপী ডেঙ্গু প্রতিরোধে পরিচ্ছন্নতা অভিযান শুরু

১৫

মিরসরাইয়ে আবুতোরাব ফাজিল মাদরাসায় তামাদ্দুনিক প্রতিযোগিতা

১৬

মিরসরাইয়ে এসএসসি-দাখিল উত্তীর্ণ ৩৫ কৃতি শিক্ষার্থীকে সংবর্ধনা

১৭

শ্যামনগরে ডেঙ্গু প্রতিরোধে পরিচ্ছন্নতা ও মশক নিধন অভিযান

১৮

দিঘলিয়ায় মাদরাসায় চুরি করতে গিয়ে ছাদ থেকে পড়ে যুবকের মৃত্যু, প্রশ্নের মুখে দারিদ্র্যের নির্মম বাস্তবতা

১৯

সন্ত্রাসবিরোধী আইনের মামলায় ছাত্রলীগ সাধারণ সম্পাদক গ্রেপ্তার

২০