পলাশ পাল, বারহাট্টা {নেত্রকোনা} প্রতিনিধি
২২ জুলাই ২০২৬, ৫:২৬ পূর্বাহ্ন
অনলাইন সংস্করণ

পাহাড়ি ও অনগ্রসর জনগোষ্ঠীকে স্বাবলম্বী করতে সরকার কাজ করছে

পাহাড় ও সমতলের সকল জনগোষ্ঠীকে ঐক্যবদ্ধ করে অনগ্রসরদের স্বাবলম্বী করতে বর্তমান সরকার নিরলসভাবে কাজ করে যাচ্ছে বলে জানিয়েছেন ডেপুটি স্পিকার ব্যারিস্টার কায়সার কামাল এমপি।

গতকাল মঙ্গলবার (২১ জুলাই) বিকেলে নেত্রকোনার কলমাকান্দা উপজেলা পরিষদ হলরুমে বিশেষ এলাকা উন্নয়ন প্রকল্পের আওতায় ক্ষুদ্র নৃ-গোষ্ঠীর মাঝে বাইসাইকেল, সেলাই মেশিন, শিক্ষা উপবৃত্তি ও রোগীদের আর্থিক সহায়তার চেক বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।

ডেপুটি স্পিকার বলেন, শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান ও বেগম খালেদা জিয়ার নীতি অনুসরণ করে পাহাড়ি ও সমতলের পিছিয়ে পড়া জনগোষ্ঠীর অধিকার নিশ্চিত করা হচ্ছে। বিশেষ করে এ অঞ্চলের মানুষের নামের আগে থাকা “অনগ্রসর” বিশেষণটি দূর করাই সরকারের মূল লক্ষ্য।

এলাকার সুপেয় পানির সংকট নিরসনে গভীর নলকূপ স্থাপন এবং পাহাড়ি পাহাড়ি এলাকায় ফ্ল্যাশ ফ্লাডের ক্ষয়ক্ষতি কমাতে সুরক্ষামূলক নানা পদক্ষেপ নেওয়া হচ্ছে জানিয়ে তিনি অগ্রাধিকার ভিত্তিতে ধর্মীয় ও সামাজিক প্রতিষ্ঠানে টিউবওয়েল স্থাপনের ঘোষণা দেন।

কলমাকান্দা উপজেলা নির্বাহী অফিসার (ভারপ্রাপ্ত) মোঃ শামছুজ্জামান আসিফের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন অতিরিক্ত জেলা প্রশাসক সুখময় সরকার। অনুষ্ঠানে স্থানীয় জনপ্রতিনিধি, রাজনৈতিক নেতৃবৃন্দ ও উপকারভোগীরা উপস্থিত ছিলেন।

মন্তব্য করুন

আপনার মন্তব্য লিখুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

দিনাজপুরে ৭ অসুস্থ পুলিশ সদস্যকে আর্থিক অনুদান প্রদান

শিবগঞ্জে অনিয়মের দায়ে পাঁচ ওষুধের দোকানকে জরিমানা

দিনাজপুরে ভুয়া বিসিএস ক্যাডার অফিসার আটক

‘দেশ গড়তে জুলাই জাগরণ’ কর্মসূচির অংশ হিসেবে পদযাত্রা ও পথসভার আয়োজন; সংবাদ সম্মেলনে জানাল জেলা এনসিপি

পার্বতীপুরে বৃক্ষরোপণ ঘিরে উত্তেজনা, মুখোমুখি কৃষক ও বন বিভাগ

আমি: মুন্নি খাতুনের বিশেষ আত্মানুভূতির কবিতা

শ্যামনগরে জলবায়ু সহনশীলতা বৃদ্ধিতে লিডার্সের অবহিতকরণ সভা

পাহাড়ি ও অনগ্রসর জনগোষ্ঠীকে স্বাবলম্বী করতে সরকার কাজ করছে

জামায়াত এমপির বিয়ে নিয়ে গোমর ফাঁস করলেন কাজী

বরাদ্দ ৬ লাখ, পরিদর্শন কক্ষ তৈরিতে ১৬ লাখ

১০

কুশলা ইউনিয়ন নির্বাচনে চেয়ারম্যান প্রার্থী সবুজ ফকির

১১

জৈন্তাপুরে বেপরোয়া চোরাচালানবাহী যান; শিক্ষার্থীদের নিরাপত্তা নিয়ে উদ্বেগ

১২

সুন্দরবনে ৩০ কেজি হরিণের মাংসসহ পাচারকারী আটক

১৩

ফতুল্লায় নদীতে গোসল করতে নেমে ব্যক্তির মৃত্যু

১৪

আগামী বছরের হজ প্যাকেজ ঘোষণা: সর্বনিম্ন খরচ ৫০৫৬৪৮ টাকা

১৫

মহাকবি কায়কোবাদের ৭৫তম মৃত্যুবার্ষিকী আজ

১৬

প্রতিবন্ধী ভাতার কথা বলে টাকা নিয়ে এনজিওকর্মী উধাও

১৭

জামায়াত এমপির ভিডিওটি মগবাজারের, ব্ল্যাকমেইলের কড়া অভিযোগ

১৮

নারায়ণগঞ্জে আর্জেন্টিনা ও ব্রাজিল সমর্থকদের সংঘর্ষে বাড়িঘর ভাঙচুর

১৯

প্রতিশ্রুতি দিয়েও আইডি না দেওয়ায় অনলাইন পত্রিকার বিরুদ্ধে তীব্র প্রতিবাদ

২০