মাফিকুল ইসলাম, ফুলবাড়ী {দিনাজপুর} প্রতিনিধি
২১ জুলাই ২০২৬, ১২:০৫ পূর্বাহ্ন
অনলাইন সংস্করণ

বিরামপুরে মানব পাচার ও জেন্ডারভিত্তিক সহিংসতা প্রতিরোধে বিশেষ কর্মশালা অনুষ্ঠিত

দিনাজপুরের বিরামপুরে মানব পাচার ও জেন্ডারভিত্তিক সহিংসতা (এসজিবিভি) প্রতিরোধে সমন্বিত উদ্যোগ জোরদারের লক্ষ্যে রেফারেল পথনির্দেশনা ও স্ট্যান্ডার্ড অপারেটিং প্রসিডিউর (এসওপি) প্রণয়ন বিষয়ক এক গুরুত্বপূর্ণ কর্মশালা অনুষ্ঠিত হয়েছে।

আজ সোমবার (২০ জুলাই) সকাল সাড়ে ১০টায় বিরামপুর উপজেলা পরিষদ সভাকক্ষে ল্যাম্ব হেলথ-ইউকের আর্থিক সহযোগিতায় ল্যাম্ব-এর কমিউনিটি সেফটি শিল্ড (সিএসটু) প্রকল্পের উদ্যোগে এই কর্মশালাটি অনুষ্ঠিত হয়। কর্মশালার মূল উদ্দেশ্য ছিল মানব পাচার ও এসজিবিভি-সংক্রান্ত ঘটনার কার্যকর ব্যবস্থাপনার জন্য সংশ্লিষ্ট সেবাদানকারী প্রতিষ্ঠানের মধ্যে পারস্পরিক সমন্বয় জোরদার এবং একটি সমন্বিত এসওপি চূড়ান্ত করা। আলোচনা শেষে অংশগ্রহণকারীদের সম্মতিক্রমে এসওপির খসড়ায় আনুষ্ঠানিকভাবে স্বাক্ষর করা হয়।

কর্মশালায় সভাপতিত্ব করেন বিরামপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মোছা. তানজিনা খাতুন। সভাপতির বক্তব্যে তিনি বলেন, “উন্নত জীবনের আশায় অবৈধভাবে বিদেশে যাওয়ার প্রবণতা রোধে মাঠপর্যায়ে জনসচেতনতা বাড়াতে হবে। যাচাই-বাছাই ছাড়া বিদেশগমনের কারণে অনেক মানুষ মানব পাচারের শিকার হচ্ছেন, যা অত্যন্ত উদ্বেগজনক।” তিনি মানব পাচার প্রতিরোধে কমিউনিটি সেফটি শিল্ড প্রকল্পের কার্যক্রম আরও বিস্তৃত করার আহ্বান জানান।

কর্মশালায় অন্যান্যের মধ্যে বক্তব্য দেন উপজেলা সমাজসেবা কর্মকর্তা মো. আবদুল আউয়াল, উপজেলা কৃষি কর্মকর্তা কৃষিবিদ কমল কৃষ্ণ রায়, উপজেলা শিক্ষা কর্মকর্তা রুনা লায়লা, বিরামপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. সাইফুল ইসলাম সরকার এবং উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা মো. সিরাজুল ইসলাম। ল্যাম্ব প্রকল্পের পক্ষে বিষয়বস্তু উপস্থাপন করেন প্রোজেক্ট ম্যানেজার বিলাস পৌল তিগ্যা এবং সিএইচডিপি ম্যানেজার মো. হাফিজুর রহমান।

বক্তারা উল্লেখ করেন, মানব পাচার ও সহিংসতার শিকার ব্যক্তিদের দ্রুত ও নিরাপদ সহায়তা নিশ্চিত করতে সরকারি-বেসরকারি প্রতিষ্ঠানের সমন্বিত উদ্যোগের কোনো বিকল্প নেই। একটি কার্যকর রেফারেল ব্যবস্থার মাধ্যমে ভুক্তভোগীদের স্বাস্থ্যসেবা, আইনি সহায়তা, নিরাপদ আশ্রয় ও পুনর্বাসন সেবা দ্রুত নিশ্চিত করা সম্ভব হবে। কর্মশালার শেষে জরুরি পরিস্থিতিতে দ্রুত তথ্য আদান-প্রদান ও সমন্বিত সহায়তা নিশ্চিত করতে একটি কার্যকর যোগাযোগ নেটওয়ার্ক ও হোয়াটসঅ্যাপ গ্রুপ গঠনের সিদ্ধান্ত নেওয়া হয়।

মন্তব্য করুন

আপনার মন্তব্য লিখুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

ফতুল্লায় নদীতে গোসল করতে নেমে ব্যক্তির মৃত্যু

আগামী বছরের হজ প্যাকেজ ঘোষণা: সর্বনিম্ন খরচ ৫০৫৬৪৮ টাকা

মহাকবি কায়কোবাদের ৭৫তম মৃত্যুবার্ষিকী আজ

প্রতিবন্ধী ভাতার কথা বলে টাকা নিয়ে এনজিওকর্মী উধাও

জামায়াত এমপির ভিডিওটি মগবাজারের, ব্ল্যাকমেইলের কড়া অভিযোগ

নারায়ণগঞ্জে আর্জেন্টিনা ও ব্রাজিল সমর্থকদের সংঘর্ষে বাড়িঘর ভাঙচুর

প্রতিশ্রুতি দিয়েও আইডি না দেওয়ায় অনলাইন পত্রিকার বিরুদ্ধে তীব্র প্রতিবাদ

ঢাকা ব্যাংকে নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ; আবেদন ৩১ জুলাই পর্যন্ত

জামালপুরেই বগুড়া বিশ্ববিদ্যালয় স্থাপনের দাবিতে মানববন্ধনে সাবেক ছাত্রদল নেতার আহ্বান

পানের প্রতীক দেখে চেনা যাবে মোহনপুরের ঐতিহ্য: জেলা প্রশাসক

১০

দিনাজপুরে জেলা পুলিশের উদ্যোগে বৃক্ষরোপণ কর্মসূচি অনুষ্ঠিত

১১

শহীদ ওয়াসিম আকরামের আত্মত্যাগ জুলাই আন্দোলনে নতুন মোড় এনে দেয়: কাজী সাইমুম

১২

হাতীবান্ধায় জাহাঙ্গীরের বিরুদ্ধে মাদক কারবারের অভিযোগ; নিউজ ঠেকাতে সাংবাদিককে অর্থের প্রস্তাব!

১৩

কুড়িগ্রাম জেলা পরিষদ সুপার মার্কেটের নতুন ভবন নির্মাণকাজের ভিত্তিপ্রস্তর স্থাপন

১৪

আর্জেন্টিনার পরাজয় মেনে নিতে না পেরে কুড়িগ্রামে ২ যুবকের মাথা ন্যাড়া, দল ছাড়ার ঘোষণা!

১৫

বিরামপুরে মানব পাচার ও জেন্ডারভিত্তিক সহিংসতা প্রতিরোধে বিশেষ কর্মশালা অনুষ্ঠিত

১৬

কোটালীপাড়ায় ৩ লাখ টাকা চাঁদা না দেওয়ায় আইসক্রিম ব্যবসায়ীর বাড়ি ও কারখানা ভাঙচুর, প্রাণনাশের হুমকি

১৭

শীতলক্ষ্যা নদীর পাড় দখল করে পরিবেশ দূষণ: কালীগঞ্জে প্রতিষ্ঠানকে ১ লাখ টাকা জরিমানা

১৮

নারায়ণগঞ্জে শীতলক্ষ্যা নদীর জাহাজ থেকে বিপুল পরিমাণ ইয়াবাসহ মাদক ব্যবসায়ী গ্রেফতার

১৯

কুয়েটে সিএসই বিভাগের ২০২০ ব্যাচের বিদায় ও ২০২৫ ব্যাচের নবীনবরণ অনুষ্ঠিত

২০