সাদ্দাম হোসাইন, বেলকুচি {সিরাজগঞ্জ} প্রতিনিধি
১৬ জুন ২০২৬, ৬:৪৯ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

বেলকুচিতে সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষকদের সাথে জেলা প্রশাসকের মতবিনিময় ও বিভিন্ন উপকরণ বিতরণ

সিরাজগঞ্জের বেলকুচি উপজেলা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষকদের সাথে বিশেষ মতবিনিময় সভা করেছেন সিরাজগঞ্জ জেলা প্রশাসক (ডিসি) মোঃ আমিনুল ইসলাম। আজ মঙ্গলবার (১৬ জুন) সকালে বেলকুচি উপজেলা অডিটোরিয়ামে এই মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।

মতবিনিময় কালে জেলা প্রশাসক মোঃ আমিনুল ইসলাম বলেন, “প্রাথমিক বিদ্যালয়ে যোগ্য শিক্ষকমণ্ডলী থাকা সত্ত্বেও অনেক অভিভাবক তাদের সন্তানদের কিন্ডারগার্টেন স্কুলে ভর্তি করাচ্ছেন, যার ফলে সরকারি স্কুলে ছাত্র-ছাত্রী তুলনামূলক কম। অথচ সরকার প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষার্থীদের জন্য টিফিন, বিনামূল্যে বই বিতরণ ও উপবৃত্তিসহ বিভিন্ন আর্থিক সহযোগিতা দিয়ে যাচ্ছে।”

চরাঞ্চলের চ্যালেঞ্জ ও ডিসি’র নির্দেশনা: সভায় বেলকুচির নদী তীরবর্তী ও দুর্গম চরাঞ্চল এলাকার প্রধান শিক্ষকরা নদী ভাঙন এবং যাতায়াত প্রতিকূলতার কারণে শিক্ষার্থীদের উপস্থিতি ও শিক্ষাকার্যক্রমের নানাবিধ চ্যালেঞ্জ তুলে ধরেন। এ প্রসঙ্গে জেলা প্রশাসক বলেন, নদী অঞ্চলের স্কুলগুলোর বিশেষ ভৌগলিক অবস্থান বিবেচনায় রেখে প্রতিকূল পরিস্থিতিতেও যেন পাঠদান নিরবচ্ছিন্ন থাকে, সে লক্ষ্যে প্রশাসন কার্যকর পদক্ষেপ গ্রহণ করবে। তিনি স্থানীয় জনপ্রতিনিধিদের সাথে সমন্বয় করে চরাঞ্চলের স্কুলের অবকাঠামোগত নিরাপত্তা নিশ্চিত করার তাগিদ দেন।

সহশিক্ষামূলক কার্যক্রমে গুরুত্ব: জেলা প্রশাসক শিক্ষকদের উদ্দেশ্য করে শিক্ষার্থীদের পড়াশোনার পাশাপাশি খেলাধুলা, সাংস্কৃতিক চর্চা, কবিতা আবৃত্তি ও বক্তৃতাসহ বিভিন্ন সহশিক্ষামূলক বিষয়ে আগ্রহী করে তোলার আহ্বান জানান।

বিবিধ উপকরণ ও অর্থ সাহায্য বিতরণ: আলোচনা সভা শেষে জেলা প্রশাসক বেলকুচির বিভিন্ন স্কুলের প্রধান শিক্ষকদের নিকট ফুটবল ও দুটি করে গাছ হস্তান্তর করেন। এছাড়া শিক্ষার্থীদের মাঝে স্কুলব্যাগ, জেলেদের মাঝে তৈরাজাল, গৃহহীনদের মাঝে ঢেউ টিন এবং অসহায়দের মাঝে নগদ অর্থের চেক বিতরণ করেন।

অনুষ্ঠানের সভাপতিত্ব ও উপস্থিতি:

বেলকুচি উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) আফরিন জাহানের সভাপতিত্বে এবং উপজেলা সমাজসেবা অফিসার দেবাশীষ কুমার ঘোষের সঞ্চালনায় অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন সহকারী কমিশনার (ভূমি) ইশরাত জাহান, উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসার মোছাঃ নাহিদা ইয়াসমিন, প্রাণিসম্পদ কর্মকর্তা নাজমুল হাসান, মৎস্য কর্মকর্তা মোঃ আল মাসুদ এবং প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মোঃ হেলাল উদ্দিন।

এছাড়াও সিরাজগঞ্জ জেলা বিএনপির সদস্য মোঃ গোলাম আজম, বেলকুচি উপজেলা বিএনপির সাবেক সদস্য সচিব মোঃ বনি আমিন, বাংলাদেশ রিপোর্টার্স ক্লাব বেলকুচি শাখার সভাপতি মোঃ রেজাউল করিমসহ স্থানীয় নেতৃবৃন্দ ও বিভিন্ন স্কুলের শিক্ষক-শিক্ষিকাগণ উপস্থিত ছিলেন।

মন্তব্য করুন

আপনার মন্তব্য লিখুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

কাতার বিশ্বকাপকে ছাড়িয়ে গেল এবারের পারিশ্রমিক, বিশ্বকাপে রেফারিদের আয় কত?

সোনারগাঁয়ে আর্জেন্টিনা সমর্থকদের বর্ণাঢ্য মোটরসাইকেল শোভাযাত্রা, সাদা-আকাশির জোয়ারে ভাসলো মহাসড়ক

ফেসবুকে আসছে আমূল পরিবর্তন, মেটা এআই মোড ও ভিডিও এডিটিংয়ে বড় চমক

এক মেসিকে নিয়ে আলাদা কোনো পরিকল্পনা নেই, হুঙ্কার আলজেরিয়া কোচের

চীনা অর্থনৈতিক অঞ্চলে সবুজ অবকাঠামো ও সৌর জ্বালানি বাধ্যতামূলক করার নির্দেশ প্রধানমন্ত্রীর

বেলকুচিতে সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষকদের সাথে জেলা প্রশাসকের মতবিনিময় ও বিভিন্ন উপকরণ বিতরণ

লালমনিরহাটে শিশু নন্দিনীর বস্তাবন্দি মরদেহ উদ্ধার, ওসি প্রত্যাহার ও পুলিশের গাড়িতে হামলার ঘটনায় এলাকা উত্তপ্ত

খুলনা মহিলা কারিগরি প্রশিক্ষণ কেন্দ্রে নিরাপদ অভিবাসন ও দক্ষতা উন্নয়ন বিষয়ক সেমিনার অনুষ্ঠিত

খুলনায় আরএকে সিরামিকসের ফ্যাক্টরি আউটলেট উদ্বোধন করলেন ক্রিকেট তারকা মেহেদী হাসান মিরাজ

দিল্লি বিমানবন্দরে ২ ঘণ্টা বসিয়ে রাখার প্রতিবাদে ফিরে এসেছি: ডা. জাহেদ উর রহমান

১০

প্রধানমন্ত্রীর সভাপতিত্বে চলছে একনেক বৈঠক, অনুমোদন পেতে পারে বেশ কিছু মেগা প্রকল্প

১১

স্পেনের বিপক্ষে দেয়াল হয়ে দাঁড়ালেন ৪০ বছরের ভোজিনিয়া, আটলান্টায় কেপ ভার্দের মহাকাব্য

১২

ট্রাইব্যুনালে বেনজীরের বিরুদ্ধে ১০ মামলা, ফেরাতে এনসিবিতে চিঠি দিচ্ছে তদন্ত সংস্থা

১৩

কালীগঞ্জ পৌরসভায় সপ্তাহব্যাপী পৌরকর মেলা শুরু, বকেয়া করে ১৫% ছাড়ের ঘোষণা

১৪

কেরানীগঞ্জে আইন-শৃঙ্খলার উন্নয়ন ও অপরাধ দমনে উপজেলা প্রশাসনের মাসিক সভা অনুষ্ঠিত

১৫

হাতীবান্ধায় মোবাইল কোর্টের অভিযান: ১ হাজার মিটার চায়না দুয়ারী ও কারেন্ট জাল জব্দ

১৬

১৯ বছর পর আবার মুখোমুখি আর্জেন্টিনা-আলজেরিয়া, স্মৃতিতে মেসির জাদু

১৭

দীর্ঘ প্রতীক্ষার অবসান: বাগেরহাট জেলা হাসপাতালে চালু হলো ১০ শয্যার আইসিইউ সেবা

১৮

এক থেকে দেড় বছরের মধ্যে পেঁয়াজ আমদানির প্রয়োজন আর থাকবে না: কৃষিমন্ত্রী

১৯

আগামী ২০ জুলাইয়ের মধ্যে এসএসসির ফল প্রকাশ: শিক্ষামন্ত্রী

২০