কালান্তর নিউজ ডেস্ক
৫ জুন ২০২৬, ৫:০০ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

দৌলতদিয়ায় নদীতে পড়া বাসটি আড়াই ঘণ্টা পর উদ্ধার; পুলিশের তৎপরতায় বাঁচল ৪০ প্রাণ

রাজবাড়ীর গোয়ালন্দের দৌলতদিয়া ফেরিঘাটে নিয়ন্ত্রণ হারিয়ে পদ্মা নদীতে ডুবে যাওয়া যাত্রীবাহী বাসটি প্রায় আড়াই ঘণ্টা পর উদ্ধার করা হয়েছে। আজ শুক্রবার (৫ জুন) দুপুর ১২টার দিকে বাংলাদেশ অভ্যন্তরীণ নৌপরিবহন কর্তৃপক্ষের (বিআইডব্লিউটিএ) উদ্ধারকারী জাহাজ ‘হামজা’ বাসটিকে নদী থেকে টেনে ঘাটে থাকা কে-টাইপ ফেরি ‘করবী’র ওপর তোলে।

এর আগে আজ সকাল ৯টা ৪০ মিনিটের দিকে ‘এসবি সুপার ডিলাক্স’ পরিবহনের বাসটি ফেরিতে ওঠার সময় হঠাৎ নিয়ন্ত্রণ হারিয়ে র‍্যাম ভেঙে পন্টুন থেকে সরাসরি পদ্মা নদীতে পড়ে যায়। দুর্ঘটনার পর দ্রুত বাসের চালক ও তাঁর সহকারীকে জীবিত উদ্ধার করে হাসপাতালে ভর্তি করা হয়। তবে ফেরিতে ওঠার আগেই সব যাত্রীকে নামিয়ে দেওয়ায় এবার অলৌকিকভাবে কোনো প্রাণহানির ঘটনা ঘটেনি।

“আল্লাহ আমাদের বাঁচাতে পুলিশ পাঠিয়েছিলেন”:

হাসপাতালে চিকিৎসাধীন বাসের চালক ঝন্টু আলী (৪৮) জানান, “সকাল সোয়া সাতটার দিকে কুষ্টিয়ার মদনপুর থেকে ৩৭ জন যাত্রী নিয়ে ঢাকার উদ্দেশে রওনা হই। দৌলতদিয়ার ৭ নম্বর ঘাটে পৌঁছানোর পর নিয়ম অনুযায়ী যাত্রীদের বাস থেকে নামার অনুরোধ করা হয়। অনেকে নামতে না চাইলে নৌ পুলিশ এসে তাঁদের জোর করে নামিয়ে দেয়। এরপর আমি ও সহকারী ফেরিতে ওঠার জন্য গাড়ি চালু করতেই ব্রেক ফেল করে বাসটি সরাসরি করবী ফেরির র‍্যাম ভেঙে নদীতে পড়ে যায়।”

বাসের যাত্রী এবং বিজিবির সদর দপ্তরের নূর মোহাম্মদ পাবলিক কলেজের শিক্ষক আবদুস সালাম আবেগাপ্লুত হয়ে বলেন, “বাসটি ঘাটে পৌঁছানোর পর আমি নামতে রাজি হচ্ছিলাম না। পরে নৌ পুলিশ আমাদের জোর করে নামিয়ে দেয়। নামার কয়েক সেকেন্ডের মধ্যেই বাসটি নদীতে পড়ে যায়। এখন মনে হচ্ছে, আল্লাহ আমাদের বাঁচাতে পুলিশ পাঠিয়েছিলেন। নয়তো গত ঈদের মতো আজকেও আমাদের সবার প্রাণ চলে যেত।”

উল্লেখ্য, এর আগে গত ২৫ মার্চ কুষ্টিয়া থেকে ছেড়ে আসা ‘সৌহার্দ্য পরিবহন’-এর একটি বাস একইভাবে দৌলতদিয়া ৩ নম্বর ফেরিঘাটে নিয়ন্ত্রণ হারিয়ে পদ্মা নদীতে পড়ে গেলে ২৬ জন যাত্রী নির্মমভাবে প্রাণ হারিয়েছিলেন। সেই স্মৃতি মনে করেই এবার ঘাট কর্তৃপক্ষ হ্যান্ডমাইকে ঘোষণা দিয়ে এবং পুলিশ পাঠিয়ে কঠোরভাবে যাত্রী নামানোর ব্যবস্থা করে।

তদন্ত কমিটি গঠন ও মালামাল ফেরত:

বিআইডব্লিউটিসির দৌলতদিয়া কার্যালয়ের সহকারী মহাব্যবস্থাপক মোহাম্মদ সালাহ উদ্দিন বলেন, “আমরা হ্যান্ডমাইকে যাত্রীদের নিচে নামার আহ্বান জানানোর পর পুলিশ আমাদের দারুণ সহযোগিতা করেছে। মুহূর্তের মধ্যে বাসটি নদীতে পড়ে গেলেও ভেতরে কোনো যাত্রী না থাকায় বড় ধরনের বিপর্যয় এড়ানো গেছে।”

আজ দুপুরে দুর্ঘটনাস্থল পরিদর্শন শেষে রাজবাড়ীর জেলা প্রশাসক আফরোজা পারভীন বলেন, “আজকের এই সচেতনতার কারণেই এতগুলো প্রাণ রক্ষা পেয়েছে। সবাইকে এভাবেই সচেতন হতে হবে। দুর্ঘটনার প্রকৃত কারণ অনুসন্ধানে জেলা প্রশাসনের পক্ষ থেকে পাঁচ থেকে সাত সদস্যের একটি তদন্ত কমিটি গঠন করা হচ্ছে। তদন্ত প্রতিবেদন পাওয়ার পর প্রয়োজনীয় আইনি ব্যবস্থা নেওয়া হবে।”

এ ছাড়া বাসে ডুবে যাওয়া যাত্রীদের মালামাল উপযুক্ত প্রমাণের ভিত্তিতে দ্রুত ফেরত দেওয়ার উদ্যোগ নিয়েছে জেলা প্রশাসন।

মন্তব্য করুন

আপনার মন্তব্য লিখুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

বাগেরহাটে শাপলা তুলতে গিয়ে দুই শিশুর মৃত্যু, ভ্যানচালকের ঝুলন্ত মরদেহ উদ্ধার

প্রফেসর কামাল উদ্দিন চৌধুরী কলেজে জাতীয় বিশ্ববিদ্যালয়ের নবীন বরণ

যান্ত্রিক ত্রুটিতে রামপাল বিদ্যুৎকেন্দ্রের এক ইউনিট বন্ধ, উৎপাদন অর্ধেকে

নওগাঁর পত্নী তলায় নেশাকারী কারবারি আটক

ডেঙ্গু প্রতিরোধের লক্ষ্যে ৩ আর্মড পুলিশ ব্যাটালিয়নে বিশেষ পরিচ্ছন্নতা অভিযান-২০২৬

চাঁদা দাবির অভিযোগ, সাংবাদিকের প্রশ্নে অভিযোগকারীকে ‘মেরে লাশ বানানোর’ হুমকি

পদ্মায় দুই দিন পর ছাত্রদল নেতার মরদেহ উদ্ধার

নওগাঁয় রামদাসহ আন্তঃজেলা দুর্ধর্ষ ছিনতাইকারী আটক

নবীনগরের ইব্রাহিমপুরে ভাঙা বাঁশের সাঁকোই ভরসা, স্থায়ী ব্রিজের আকুতি

২০০ টাকার ন্যানো ইউরিয়ায় কৃষিতে নতুন সম্ভাবনা, নজর কাড়ল প্রধানমন্ত্রীর

১০

মঘাদিয়ার শরিয়তপাড়ায় ঈদে মিলাদুন্নবী উপলক্ষে মিলাদ ও দোয়া মাহফিল

১১

বাগেরহাটের রামপালে ৪৪২ মেগাওয়াট সৌরবিদ্যুৎ প্রকল্পের একনেক অনুমোদন চলতি সপ্তাহে

১২

খুলনায় বিদেশে লোক পাঠানোর নামে লাখ টাকা হাতিয়ে নেওয়ার অভিযোগ

১৩

মঘাদিয়া ইউনিয়নে সংরক্ষিত মহিলা সদস্য পদে আলোচনায় নাসরিন আক্তার

১৪

বেলকুচিতে ৩ মাসব্যাপী ডেঙ্গু প্রতিরোধে পরিচ্ছন্নতা অভিযান শুরু

১৫

মিরসরাইয়ে আবুতোরাব ফাজিল মাদরাসায় তামাদ্দুনিক প্রতিযোগিতা

১৬

মিরসরাইয়ে এসএসসি-দাখিল উত্তীর্ণ ৩৫ কৃতি শিক্ষার্থীকে সংবর্ধনা

১৭

শ্যামনগরে ডেঙ্গু প্রতিরোধে পরিচ্ছন্নতা ও মশক নিধন অভিযান

১৮

দিঘলিয়ায় মাদরাসায় চুরি করতে গিয়ে ছাদ থেকে পড়ে যুবকের মৃত্যু, প্রশ্নের মুখে দারিদ্র্যের নির্মম বাস্তবতা

১৯

সন্ত্রাসবিরোধী আইনের মামলায় ছাত্রলীগ সাধারণ সম্পাদক গ্রেপ্তার

২০