কালান্তর নিউজ ডেস্ক
৩১ অক্টোবর ২০২৬, ৭:৫৬ পূর্বাহ্ন
অনলাইন সংস্করণ

কুষ্টিয়া পুলিশ সুপারের সঙ্গে পূজা উদযাপন পরিষদের বিজয়ার শুভেচ্ছা বিনিময়

কুষ্টিয়া জেলায় সুষ্ঠু ও শান্তিপূর্ণ পরিবেশে শারদীয় দুর্গোৎসব সম্পন্ন হওয়ায় পুলিশ প্রশাসনকে ধন্যবাদ ও সম্মাননা জানিয়েছে বাংলাদেশ পূজা উদযাপন পরিষদ, কুষ্টিয়া জেলা শাখা।

বৃহস্পতিবার সন্ধ্যায় কুষ্টিয়া পুলিশ সুপারের কার্যালয়ে আয়োজিত এক সৌজন্য সাক্ষাৎ ও বিজয়ার শুভেচ্ছা বিনিময় অনুষ্ঠানে পুলিশ সুপারকে সম্মাননা ক্রেস্ট প্রদান করেন সংগঠনের নেতৃবৃন্দ।

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন জেলা হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদের সভাপতি অ্যাডভোকেট সুধীর শর্মা, জেলা পূজা উদযাপন পরিষদের সাধারণ সম্পাদক অ্যাডভোকেট জয়দেব বিশ্বাসসহ সংগঠনের জেলা ও উপজেলা পর্যায়ের বিভিন্ন নেতৃবৃন্দ।

এ সময় নেতৃবৃন্দ বলেন, কুষ্টিয়া জেলার প্রতিটি পূজামণ্ডপে সার্বিক নিরাপত্তা নিশ্চিত করা এবং শান্তিপূর্ণ পরিবেশে দুর্গোৎসব সম্পন্ন করতে পুলিশ প্রশাসন, জেলা প্রশাসন ও সরকারের ভূমিকা প্রশংসনীয়। এ জন্য তাঁরা সংশ্লিষ্ট সবার প্রতি আন্তরিক কৃতজ্ঞতা ও ধন্যবাদ জানান।

জবাবে পুলিশ সুপার শারদীয় দুর্গোৎসব সুষ্ঠু ও শান্তিপূর্ণভাবে সম্পন্ন করতে সহযোগিতার জন্য সবাইকে ধন্যবাদ জানান। পাশাপাশি ভবিষ্যতেও সাম্প্রদায়িক সম্প্রীতি ও শান্তিপূর্ণ পরিবেশ বজায় রাখতে সবার সম্মিলিত সহযোগিতা কামনা করেন।

মন্তব্য করুন

আপনার মন্তব্য লিখুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

শাল্লায় জুমার নামাজের পর গ্রাম আদালতের সচেতনতামূলক লিফলেট বিতরণ

১

কুষ্টিয়া পুলিশ সুপারের সঙ্গে পূজা উদযাপন পরিষদের বিজয়ার শুভেচ্ছা বিনিময়

২

প্রবীণ দিবসে নোবিপ্রবি উপাচার্যকে সংবর্ধনা

৩

কিশোরগঞ্জে ডিজিটাল ডায়াগনস্টিক সেন্টারের উদ্যোগে বিনামূল্যে চিকিৎসাসেবা ক্যাম্প অনুষ্ঠিত

৪

পাবনায় সোনাপাতিল বিলে মাছ ধরতে গিয়ে বজ্রপাতে ৬ জনের মৃত্যু, আহত ২

৫

বাঘারপাড়ায় লং মার্চ সফল করতে জামায়াতের ঝটিকা মিছিল

৬

জিতু হত্যাকাণ্ডের বিচার ও জড়িতদের গ্রেপ্তারের দাবিতে ফরিদপুরে মানববন্ধন

৭

দৌলতপুরে দখলদারদের খুঁটির জোর কোথায়? প্রশাসনের ভূমিকা নিয়ে প্রশ্ন

৮

নিরাপদ সুন্দরবনের দাবিতে গাবুরায় বনজীবীদের বিক্ষোভ, ৫ দিনের কর্মসূচি ঘোষণা

৯

সিটি কর্পোরেশনে ই-রিকশার বৈধতা, লাগবে QR কোড, একজনের একটাই থাকবে – গেজেট প্রকাশ

১০

জুমুআর খুতবার সময় নামাজের বৈঠকের মতো বসা কি বাধ্যতামূলক?

১১

বেলকুচিতে ওড়না পেঁচানো অবস্থায় যুবকের মরদেহ উদ্ধার, আত্মহত্যার অভিযোগ

১২

খুলনার রাজনীতির গিরগিটি – জাতীয় পার্টি থেকে এনসিপি, এনসিপি থেকে বহিষ্কার, শেষ ঠিকানা জনতার দল!

১৩

বেগম খালেদা জিয়া: আপসহীন নেতৃত্ব, আত্মমর্যাদা ও স্বতন্ত্র ব্যক্তিত্বের অনন্য প্রতীক-ইঞ্জি. কাজী সাইমুম সিরাজ

১৪

স্কুলের পোশাকে হাতে আইসক্রিম, ছবির সেই ছোট্ট মেয়েটিই আজ ডা. জোবাইদা রহমান

১৫

পুরোনো সিনেমা হলের কোর্ট থেকে জাতীয় চ্যাম্পিয়নের মঞ্চে লিকা

১৬

ইনানীতে নলকূপ খননের সময় গ্যাসের আগুন, ২০০ মিটারে ১৪৪ ধারা জারি

১৭

ছয় মাসের জন্য সুন্দরবনের পথে জেলেবহর, দস্যুমুক্ত হলেও আতঙ্ক কাটেনি।

১৮

এরশাদ শিকদারের ভয়াল দিনের পুনরাবৃত্তি খুলনায়, ফের ব্যবসা গুটিয়ে নওয়াপাড়ামুখী হওয়ার শঙ্কা

১৯

ঈশ্বরগঞ্জে ফ্যামিলি কার্ডের তথ্য সংগ্রহ, মাঠে ১৫ সদস্যের দল

২০