কালান্তর নিউজ ডেস্ক
৩০ অক্টোবর ২০২৬, ১২:৪৯ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

বেলকুচিতে ওড়না পেঁচানো অবস্থায় যুবকের মরদেহ উদ্ধার, আত্মহত্যার অভিযোগ

সিরাজগঞ্জের বেলকুচি উপজেলায় মো. নূর নবী (৩০) নামে এক যুবকের ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ। শুক্রবার (৩০ অক্টোবর) সকালে উপজেলার রাজাপুর ইউনিয়নের কদমতলী গ্রামে নিজ বসতবাড়ির পাশে একটি খড়ির ঘর থেকে তাঁর মরদেহ উদ্ধার করা হয়। এ ঘটনায় প্রাথমিকভাবে আত্মহত্যার অভিযোগ উঠেছে।

নিহত নূর নবী ওই গ্রামের মো. কেরামত আলীর ছেলে।

স্থানীয় সূত্রে জানা যায়, শুক্রবার সকালে বাড়ির উত্তর পাশে ঘরসংলগ্ন খড়ির ঘরের একটি পাইরের সঙ্গে পুরোনো ওড়না পেঁচানো অবস্থায় তাঁকে ঝুলতে দেখা যায়।

নিহতের ভাতিজি মোছা. তামান্না খাতুন কুরআন শিক্ষা গ্রহণের উদ্দেশ্যে মসজিদে যাওয়ার পথে খড়ির ঘরের দরজা খোলা দেখতে পান। পরে ভেতরে নূর নবীকে ঝুলন্ত অবস্থায় দেখে চিৎকার করলে স্থানীয় লোকজন ও সংশ্লিষ্ট ওয়ার্ডের গ্রাম পুলিশ ঘটনাস্থলে উপস্থিত হন।

পরে গ্রাম পুলিশের মাধ্যমে খবর পেয়ে বেলকুচি থানা পুলিশ ঘটনাস্থলে পৌঁছে মরদেহ উদ্ধার করে। এ সময় পুলিশ ঘটনাস্থল পরিদর্শন ও সুরতহাল প্রতিবেদন প্রস্তুত করে মরদেহ ময়নাতদন্তের জন্য থানায় নিয়ে যায়।

পরিবারের সদস্যদের ভাষ্য অনুযায়ী, নূর নবী দীর্ঘদিন ধরে শারীরিক ও মানসিক সমস্যায় ভুগছিলেন। প্রায় দুই বছর আগে একটি সড়ক দুর্ঘটনার পর থেকে তাঁর মানসিক অবস্থার অবনতি ঘটে। পাশাপাশি তিনি দীর্ঘদিন ধরে পেটের ব্যথায় ভুগছিলেন।

স্থানীয় সূত্রের দাবি, এর আগেও তিনি একাধিকবার আত্মহত্যার চেষ্টা করেছিলেন। পরিবারের সদস্যদের ধারণা, শারীরিক ও মানসিক অসুস্থতার কারণে এ ঘটনা ঘটে থাকতে পারে। তবে মৃত্যুর প্রকৃত কারণ এখনো নিশ্চিত হওয়া যায়নি।

এ বিষয়ে বেলকুচি থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. মোক্তারুজ্জামান জানান, শুক্রবার সকালে রাজাপুর ইউনিয়নের কদমতলী গ্রামে নূর নবী নামে এক যুবকের মৃত্যুর খবর মোবাইল ফোনে পান তাঁরা।

পরে ঘটনাস্থলে পুলিশ পাঠিয়ে মরদেহ উদ্ধার করা হয় এবং ময়নাতদন্তের জন্য সিরাজগঞ্জ সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।

তিনি আরও জানান, প্রাথমিকভাবে মৃত্যুর কারণ নিশ্চিত হওয়া যায়নি। ময়নাতদন্তের প্রতিবেদন পাওয়ার পর তদন্ত সাপেক্ষে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

মন্তব্য করুন

আপনার মন্তব্য লিখুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

জুমুআর খুতবার সময় নামাজের বৈঠকের মতো বসা কি বাধ্যতামূলক?

১

বেলকুচিতে ওড়না পেঁচানো অবস্থায় যুবকের মরদেহ উদ্ধার, আত্মহত্যার অভিযোগ

২

খুলনার রাজনীতির গিরগিটি – জাতীয় পার্টি থেকে এনসিপি, এনসিপি থেকে বহিষ্কার, শেষ ঠিকানা জনতার দল!

৩

বেগম খালেদা জিয়া: আপসহীন নেতৃত্ব, আত্মমর্যাদা ও স্বতন্ত্র ব্যক্তিত্বের অনন্য প্রতীক-ইঞ্জি. কাজী সাইমুম সিরাজ

৪

স্কুলের পোশাকে হাতে আইসক্রিম, ছবির সেই ছোট্ট মেয়েটিই আজ ডা. জোবাইদা রহমান

৫

পুরোনো সিনেমা হলের কোর্ট থেকে জাতীয় চ্যাম্পিয়নের মঞ্চে লিকা

৬

ইনানীতে নলকূপ খননের সময় গ্যাসের আগুন, ২০০ মিটারে ১৪৪ ধারা জারি

৭

ছয় মাসের জন্য সুন্দরবনের পথে জেলেবহর, দস্যুমুক্ত হলেও আতঙ্ক কাটেনি।

৮

এরশাদ শিকদারের ভয়াল দিনের পুনরাবৃত্তি খুলনায়, ফের ব্যবসা গুটিয়ে নওয়াপাড়ামুখী হওয়ার শঙ্কা

৯

ঈশ্বরগঞ্জে ফ্যামিলি কার্ডের তথ্য সংগ্রহ, মাঠে ১৫ সদস্যের দল

১০

ঈশ্বরগঞ্জে বিনামূল্যে ৩৫০ জনের বেশি মানুষের রক্তের গ্রুপ নির্ণয়

১১

সুন্দরবনকে দস্যুমুক্ত করার দাবিতে গাবুরায় জেলে-বাওয়ালিদের মানববন্ধন

১২

কয়রায় বিশ্ব হাত ধোয়া দিবস পালিত, র‌্যালি ও আলোচনা সভা

১৩

খুলনায় তারেক রহমানের আগমন ঘিরে কেসিসি প্রশাসকের ভূমিকা নিয়ে জনমনে ক্ষোভ

১৪

খুলনায় হাসপাতালের সামনে নো-পার্কিং অভিযান, প্রশ্ন – পার্কিং করবে কোথায়?

১৫

বাঘারপাড়া বাসস্ট্যান্ডে ইজিবাইকের টোল আদায় নিয়ে প্রশ্ন, লেনদেনের বিরোধে মারামারির অভিযোগ

১৬

মেটিকুলাস ডিজাইনে বাংলাদেশ ধ্বংস: না খেয়ে মরছে মানুষ, দায়ী জুলাই

১৭

নবীনগরে ভাতুড়িয়া–সিনামাছি সড়কের উন্নয়নকাজ উদ্বোধন করলেন এমপি আব্দুল মান্নান

১৮

রৌমারীতে জিঞ্জিরাম নদীতে ডুবে দুই চাচাতো ভাইয়ের মৃত্যু

১৯

কে এই ব্রিগেডিয়ার শামীম কামাল? পিতা থেকে জনতার দল পর্যন্ত

২০