কালান্তর নিউজ ডেস্ক
১৫ সেপ্টেম্বর ২০২৬, ৮:২১ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

চট্টগ্রাম জেলার শ্রেষ্ঠ ওসি মীরসরাই থানার ফরিদা ইয়াসমিন

দায়িত্বশীলতা, পেশাদারিত্ব, আইনশৃঙ্খলা রক্ষা, জনবান্ধব পুলিশিং এবং অপরাধ নিয়ন্ত্রণে বিশেষ অবদানের স্বীকৃতিস্বরূপ চট্টগ্রাম জেলার শ্রেষ্ঠ অফিসার ইনচার্জ (ওসি) নির্বাচিত হয়েছেন মীরসরাই থানার অফিসার ইনচার্জ (ওসি) ফরিদা ইয়াসমিন।
মঙ্গলবার (১৫ সেপ্টেম্বর) চট্টগ্রাম জেলা পুলিশের আয়োজনে অনুষ্ঠিত মাসিক অপরাধ পর্যালোচনা সভায় আনুষ্ঠানিকভাবে তার হাতে সম্মাননা ক্রেস্ট তুলে দেন চট্টগ্রাম জেলার পুলিশ সুপার মুহাম্মদ মাসুদ আলম। এ সময় জেলা পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
সম্মাননা পাওয়ার প্রতিক্রিয়ায় ওসি ফরিদা ইয়াসমিন বলেন, “চট্টগ্রাম জেলার শ্রেষ্ঠ অফিসার ইনচার্জ হিসেবে নির্বাচিত হওয়া আমার জন্য অত্যন্ত গৌরব ও অনুপ্রেরণার বিষয়। এই অর্জন শুধু আমার ব্যক্তিগত নয়, এটি আমাদের পুরো টিমের সম্মিলিত প্রচেষ্টা, দায়িত্বশীলতা ও নিষ্ঠার ফল।”
তিনি আরও বলেন, “এই সম্মাননা অর্জনে দিকনির্দেশনা, সহযোগিতা ও অনুপ্রেরণা দেওয়ার জন্য সম্মানিত পুলিশ সুপার মহোদয়সহ সব সিনিয়র অফিসারের প্রতি আন্তরিক কৃতজ্ঞতা ও শ্রদ্ধা জানাই। একই সঙ্গে মীরসরাই থানার সব কর্মকর্তা ও ফোর্সের অক্লান্ত পরিশ্রম, আন্তরিকতা ও টিমওয়ার্কের জন্য ধন্যবাদ জানাচ্ছি। আপনাদের সহযোগিতা ছাড়া এ অর্জন সম্ভব হতো না।”
ভবিষ্যতেও আরও দায়িত্বশীলতা, সততা ও নিষ্ঠার সঙ্গে জনগণের সেবায় কাজ করে যাওয়ার প্রত্যয় ব্যক্ত করেন ওসি ফরিদা ইয়াসমিন।
জেলা পুলিশের পক্ষ থেকে জানানো হয়, পেশাদারিত্ব, আইনশৃঙ্খলা রক্ষা, অপরাধ নিয়ন্ত্রণ এবং জনসেবামূলক কার্যক্রমে বিশেষ অবদানের স্বীকৃতি হিসেবেই মীরসরাই থানার ওসি ফরিদা ইয়াসমিনকে চট্টগ্রাম জেলার শ্রেষ্ঠ ওসি হিসেবে নির্বাচিত করা হয়েছে।

মন্তব্য করুন

আপনার মন্তব্য লিখুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

ইউনিয়ন নির্বাচন,বড়দল দক্ষিণে ভোটের আলোচনায় নাসির মিয়া।

১

জাতীয় যুব দিবসে মিরসরাইয়ের ফয়সাল আলম পেলেন শ্রেষ্ঠ উদ্যোক্তার সম্মাননা

২

খুলনায় আস্থা ফাউন্ডেশনের মতবিনিময় সভা, দেশব্যাপী কার্যক্রম সম্প্রসারণের পরিকল্পনা

৩

উৎসবমুখর আয়োজনে আগামীকাল জবি দিবস, প্রধান অতিথি স্বরাষ্ট্রমন্ত্রী

৪

জবি দিবসে বহিরাগত প্রবেশে নিষেধাজ্ঞা, নিরাপত্তায় কঠোর নির্দেশনা

৫

খুলনায় নিজ ব্যবসাপ্রতিষ্ঠানে তাঁতি দলের নেতা হুমায়ুন কবিরকে কুপিয়ে হত্যা

৬

‘শিল্প বাঁচলে দেশ বাঁচবে’, গার্মেন্টস সংকট মোকাবিলায় সরকারের প্রতি জামায়াত আমিরের আহ্বান

৭

৫২ বছর বয়সে এইচএসসিতে জিপিএ ৪.২১ পেয়ে দৃষ্টান্ত গড়লেন শেফালী

৮

মিরসরাই অর্থনৈতিক অঞ্চলে উচ্ছেদ ঘিরে উদ্বেগ, পুনর্বাসনের দাবিতে সোচ্চার ১১১ পরিবার

৯

খুলনায় বর্ণাঢ্য আয়োজনে জাতীয় দৈনিক স্বদেশ বিচিত্রার ১০ম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপিত

১০

বাঘারপাড়ায় স্বর্ণের দোকানে দুর্ধর্ষ চুরি, ২৪ ঘণ্টার মধ্যে সন্দেহভাজন গ্রেপ্তার

১১

গার্মেন্টসে নতুন মজুরি বোর্ডকে স্বাগত, ন্যূনতম ৩০ হাজার টাকা মজুরির দাবি শ্রমিক জনতার দলের

১২

নবীনগরে মামার বাড়িতে বেড়াতে এসে কিশোরের ঝুলন্ত মরদেহ উদ্ধার

১৩

চট্টগ্রাম বন্দরে যুক্তরাষ্ট্রের যুদ্ধজাহাজ ‘ইউএসএস ওয়ারিয়র’, শুরু হচ্ছে পাঁচ দিনের যৌথ মহড়া

১৪

খুলনায় ১১ দলীয় ঐক্যের লং মার্চ, শিববাড়ি মোড়ে পথসভায় লাখো মানুষের ঢল — উপস্থিত এনসিপি নেতৃবৃন্দ

১৫

আট মামলার আসামি কলিন’কে কুপিয়ে হত্যা

১৬

পোশাকশ্রমিকদের ন্যূনতম মজুরি নির্ধারণে ৬ সদস্যের বোর্ড গঠন, কারা আছেন এতে?

১৭

খুতবায় শেখ হাসিনাকে স্বৈরাচার বলায় মসজিদের দায়িত্ব হারালেন খতিব

১৮

আজও মন টানে কলমেঃ রোজিনা খাতুন

১৯

ঝুঁকিপূর্ণ ভবন ভেঙে বন্ধ হচ্ছে প্যাসিফিক জিন্স, কর্মহীন হচ্ছেন হাজারো শ্রমিক

২০