কালান্তর নিউজ ডেস্ক
১৬ জুলাই ২০২৬, ১২:০৪ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

চট্টগ্রামে বড় পর্দায় আর্জেন্টিনা–ইংল্যান্ড ম্যাচ দেখার সময় তরুণকে ছুরিকাঘাত

বিশ্বকাপ ফুটবলের রোমাঞ্চকর সেমিফাইনালে আর্জেন্টিনা বনাম ইংল্যান্ডের মধ্যকার ম্যাচটি বড় পর্দায় দেখতে গিয়ে ছুরিকাঘাতে গুরুতর আহত হয়েছেন আসাদুল হক (২১) নামের এক তরুণের। গতকাল বুধবার দিবাগত রাত আড়াইটার দিকে চট্টগ্রাম নগরের ২ নম্বর গেট এলাকায় খেলা দেখার সময় দর্শকের ভিড়ের মধ্যে এই ঘটনা ঘটে।

আহত আসাদুলের গ্রামের বাড়ি চট্টগ্রামের বাঁশখালী উপজেলায়। বর্তমানে তিনি চট্টগ্রাম নগরের পাঁচলাইশ থানাধীন হামজারবাগ এলাকায় বসবাস করেন।

প্রত্যক্ষদর্শী ও পুলিশ সূত্রে জানা গেছে, গতকাল রাতে ২ নম্বর গেট এলাকায় কয়েক শ ফুটবল সমর্থক বড় পর্দায় আর্জেন্টিনা ও ইংল্যান্ডের মধ্যকার হাইভোল্টেজ ম্যাচটি দেখছিলেন। খেলা চলাকালীন চরম উত্তেজনা ও ভিড়ের সুযোগ নিয়ে অজ্ঞাতপরিচয় কে বা কারা আসাদুলকে ধারালো অস্ত্র দিয়ে ছুরিকাঘাত করে। পরে উপস্থিত লোকজন তাকে রক্তাক্ত ও আহত অবস্থায় উদ্ধার করে দ্রুত চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতালে নিয়ে যান। বর্তমানে তিনি হাসপাতালের চিকিৎসাধীন রয়েছেন।

ঘটনার বিষয়ে চট্টগ্রামের পাঁচলাইশ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জাহিদুল ইসলাম জানান, “কে বা কারা, ঠিক কী কারণে আসাদুলকে ছুরিকাঘাত করেছে, তা তাৎক্ষণিকভাবে নিশ্চিত হওয়া যায়নি। খবর পাওয়ার পর থেকেই পুরো ঘটনাটি খতিয়ে দেখছে পুলিশ। অপরাধীদের শনাক্ত ও গ্রেপ্তারে অভিযান চলছে।”

বিশ্বকাপের মেগা ম্যাচের আনন্দের মাঝে এমন আকস্মিক ও কাপুরুষোচিত হামলার ঘটনায় স্থানীয় ফুটবলপ্রেমী ও দর্শকদের মাঝে তীব্র ক্ষোভ ও আতঙ্ক বিরাজ করছে।

মন্তব্য করুন

আপনার মন্তব্য লিখুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

বাগেরহাটে শাপলা তুলতে গিয়ে দুই শিশুর মৃত্যু, ভ্যানচালকের ঝুলন্ত মরদেহ উদ্ধার

প্রফেসর কামাল উদ্দিন চৌধুরী কলেজে জাতীয় বিশ্ববিদ্যালয়ের নবীন বরণ

যান্ত্রিক ত্রুটিতে রামপাল বিদ্যুৎকেন্দ্রের এক ইউনিট বন্ধ, উৎপাদন অর্ধেকে

নওগাঁর পত্নী তলায় নেশাকারী কারবারি আটক

ডেঙ্গু প্রতিরোধের লক্ষ্যে ৩ আর্মড পুলিশ ব্যাটালিয়নে বিশেষ পরিচ্ছন্নতা অভিযান-২০২৬

চাঁদা দাবির অভিযোগ, সাংবাদিকের প্রশ্নে অভিযোগকারীকে ‘মেরে লাশ বানানোর’ হুমকি

পদ্মায় দুই দিন পর ছাত্রদল নেতার মরদেহ উদ্ধার

নওগাঁয় রামদাসহ আন্তঃজেলা দুর্ধর্ষ ছিনতাইকারী আটক

নবীনগরের ইব্রাহিমপুরে ভাঙা বাঁশের সাঁকোই ভরসা, স্থায়ী ব্রিজের আকুতি

২০০ টাকার ন্যানো ইউরিয়ায় কৃষিতে নতুন সম্ভাবনা, নজর কাড়ল প্রধানমন্ত্রীর

১০

মঘাদিয়ার শরিয়তপাড়ায় ঈদে মিলাদুন্নবী উপলক্ষে মিলাদ ও দোয়া মাহফিল

১১

বাগেরহাটের রামপালে ৪৪২ মেগাওয়াট সৌরবিদ্যুৎ প্রকল্পের একনেক অনুমোদন চলতি সপ্তাহে

১২

খুলনায় বিদেশে লোক পাঠানোর নামে লাখ টাকা হাতিয়ে নেওয়ার অভিযোগ

১৩

মঘাদিয়া ইউনিয়নে সংরক্ষিত মহিলা সদস্য পদে আলোচনায় নাসরিন আক্তার

১৪

বেলকুচিতে ৩ মাসব্যাপী ডেঙ্গু প্রতিরোধে পরিচ্ছন্নতা অভিযান শুরু

১৫

মিরসরাইয়ে আবুতোরাব ফাজিল মাদরাসায় তামাদ্দুনিক প্রতিযোগিতা

১৬

মিরসরাইয়ে এসএসসি-দাখিল উত্তীর্ণ ৩৫ কৃতি শিক্ষার্থীকে সংবর্ধনা

১৭

শ্যামনগরে ডেঙ্গু প্রতিরোধে পরিচ্ছন্নতা ও মশক নিধন অভিযান

১৮

দিঘলিয়ায় মাদরাসায় চুরি করতে গিয়ে ছাদ থেকে পড়ে যুবকের মৃত্যু, প্রশ্নের মুখে দারিদ্র্যের নির্মম বাস্তবতা

১৯

সন্ত্রাসবিরোধী আইনের মামলায় ছাত্রলীগ সাধারণ সম্পাদক গ্রেপ্তার

২০