আতিকুর রহমান ইশতি, বরগুনা জেলা প্রতিনিধি
১৮ জুলাই ২০২৬, ৬:১৭ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

বরগুনায় ‘Women Lead in Emergencies’ প্রকল্পের স্টিয়ারিং কমিটির সভা অনুষ্ঠিত

বরগুনায় নারী নেতৃত্বভিত্তিক দুর্যোগ ব্যবস্থাপনা জোরদার করার লক্ষ্যে ‘Women Lead in Emergencies (WLiE)’ প্রকল্পের জেলা স্টিয়ারিং কমিটির (District Steering Committee) এক গুরুত্বপূর্ণ সভা অনুষ্ঠিত হয়েছে। জাগোনারী-এর আয়োজনে এবং জেলা প্রশাসনের সহযোগিতায় গত বৃহস্পতিবার (১৬ জুলাই ২০২৬) দুপুর ১টায় জেলা প্রশাসকের কার্যালয়ের ‘পায়রা’ সম্মেলন কক্ষে এ সভা অনুষ্ঠিত হয়।

উক্ত সভায় সভাপতিত্ব করেন বরগুনার জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট মিজ্ তাছলিমা আক্তার। সভায় অন্যান্যের মধ্যে আরও উপস্থিত ছিলেন স্থানীয় সরকার বিভাগের উপপরিচালক, বরগুনার পুলিশ সুপার, জেলা স্টিয়ারিং কমিটির সম্মানিত সদস্যবৃন্দ, বিভিন্ন সরকারি ও বেসরকারি প্রতিষ্ঠানের প্রতিনিধি এবং প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকবৃন্দ।

সভায় জানানো হয়, ‘Women Lead in Emergencies (WLiE)’ প্রকল্পের মূল লক্ষ্য হলো দুর্যোগ ও মানবিক সংকটের সময়ে নারী এবং স্থানীয় নারী সংগঠনগুলোর নেতৃত্বের সক্ষমতা বৃদ্ধি করা। এর মাধ্যমে নারীরা শুধু সহায়তা গ্রহণকারী হিসেবে নয়, বরং যেকোনো দুর্যোগে সিদ্ধান্ত গ্রহণ, পরিকল্পনা প্রণয়ন এবং ত্রাণ কার্যক্রম বাস্তবায়নে সরাসরি ও সক্রিয় ভূমিকা রাখতে সক্ষম হবেন। একই সঙ্গে স্থানীয় নারী সংগঠনগুলোর আর্থিক, সাংগঠনিক ও কারিগরি সক্ষমতা উন্নয়নেও এই প্রকল্পটি কাজ করে যাচ্ছে।

আলোচনা সভায় দুর্যোগকালীন সময়ে নারীদের নেতৃত্ব, সুরক্ষা ও অর্থবহ অংশগ্রহণ নিশ্চিত করার বিভিন্ন কৌশল, প্রকল্পের চলমান কার্যক্রমের অগ্রগতি এবং ভবিষ্যৎ কর্মপরিকল্পনা নিয়ে বিস্তারিত পর্যালোচনা করা হয়। এ সময় প্রকল্পের মাঠপর্যায়ের কার্যক্রম আরও কার্যকরভাবে বাস্তবায়নের লক্ষ্যে বেশ কয়েকটি গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত গৃহীত হয়।

সভায় উপস্থিত বক্তারা বলেন, দুর্যোগ ব্যবস্থাপনায় নারীদের অংশগ্রহণ নিশ্চিত করা গেলে স্থানীয় পর্যায়ে আরও অন্তর্ভুক্তিমূলক, কার্যকর ও টেকসই সাড়া প্রদান সম্ভব হবে। তাই গ্রামীণ ও স্থানীয় পর্যায়ে নারী নেতৃত্ব বিকাশে সরকারি-বেসরকারি সকল অংশীজনকে সমন্বিতভাবে কাজ করার ওপর বিশেষ গুরুত্বারোপ করেন তারা।

মন্তব্য করুন

আপনার মন্তব্য লিখুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

লালমনিরহাটে অগ্নিকাণ্ডে নিঃস্ব পরিবার; পাশে দাঁড়ালেন ত্রাণমন্ত্রী আসাদুল হাবিব দুলু

বরগুনায় ‘Women Lead in Emergencies’ প্রকল্পের স্টিয়ারিং কমিটির সভা অনুষ্ঠিত

বরগুনায় শ্রীশ্রী জগন্নাথ দেবের রথযাত্রা অনুষ্ঠিত; ভক্ত ও দর্শনার্থীদের ঢল

বারহাট্টায় পেশাগত দায়িত্ব পালনে সাংবাদিক ওমর ফারুককে গুলি করে হত্যার হুমকি; থানায় জিডি

চরভদ্রাসন স্বাস্থ্য কমপ্লেক্স পরিদর্শনে সিভিল সার্জন; ডেঙ্গু প্রতিরোধে জোর নির্দেশ

বারহাট্টা পৌরসভা গঠনের আনুষ্ঠানিক কার্যক্রম শুরু; এমপি আনোয়ারুল হকের প্রতিশ্রুতি বাস্তবায়ন

একটু বৃষ্টিতেই পানিবন্দী গিলাতলা ২ নং কলোনীর শত শত পরিবার; চরম ভোগান্তি

রাজশাহীর হাটে উঠছে নতুন পাট; রেকর্ড দামে মুখে হাসি চাষিদের

বারহাট্টায় মাদক নিয়ন্ত্রণে আলোচনা সভা; ৮ গ্রামে ২৯ মাদক ব্যবসায়ীর তালিকা প্রকাশ

তাড়াইলে শ্বশুরের বিরুদ্ধে পুত্রবধূকে ধর্ষণের চেষ্টা ও ব্ল্যাকমেইলের অভিযোগ, আদালতে মামলা

১০

ভাঙ্গুড়ায় মাদক সেবনের দায়ে যুবকের ৬ মাসের কারাদণ্ড

১১

ইছাখাদার দরগাহ গোরস্থান ও ছোট ব্রীজ মসজিদের উন্নয়নে ৬ লাখ টাকা অনুদান দিলেন আলী আহমেদ

১২

পার্বতীপুরে পিতার সাবলের আঘাতে মাদরাসাছাত্র সন্তান নিহত, ঘাতক পিতা আটক

১৩

কুড়িগ্রামে পূর্ণ শিক্ষাবৃত্তি অর্জনে শীর্ষে নাগেশ্বরীর আল-কাওছার মেরিট মাদরাসা

১৪

জোড়া গোলে চ্যাম্পিয়ন ঢাকা জেলা মহিলা দল

১৫

ভূরুংগামারীতে মোবাইল ব্যাংকিংয়ের আড়ালে অনলাইন জুয়ার এজেন্ট গ্রেফতার

১৬

গোপালগঞ্জে ৫ দিনব্যাপী ভ্রাম্যমাণ বইমেলা ও সাংস্কৃতিক উৎসবের উদ্বোধন

১৭

নগরকান্দায় ঘর থেকে গাছকাটা শ্রমিকের ঝুলন্ত মরদেহ উদ্ধার

১৮

সুন্দরগঞ্জে এসকেএস ফাউন্ডেশনের উদ্যোগে বৃক্ষরোপণ কর্মসূচি অনুষ্ঠিত

১৯

রাজশাহীতে ভক্তি ও উৎসবের আমেজে শ্রীশ্রী জগন্নাথদেবের রথযাত্রা উদযাপিত

২০