বিশেষ প্রতিনিধি, কালান্তর নিউজ
১৩ অগাস্ট ২০২৬, ৩:৫০ পূর্বাহ্ন
অনলাইন সংস্করণ

ত্রিশালে বালুঘাটে কর্মচারীকে ইউএনও’র মারধরের অভিযোগ, সিসিটিভি ফুটেজ ভাইরাল

ময়মনসিংহের ত্রিশালে ভ্রাম্যমাণ আদালত পরিচালনার সময় বালুঘাটের এক কর্মচারীকে মারধরের অভিযোগ উঠেছে উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) আরাফাত সিদ্দিকীর বিরুদ্ধে। ঘটনার একটি সিসিটিভি ফুটেজ সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ার পর তা নিয়ে এলাকা ও প্রশাসনিক অঙ্গনে ব্যাপক আলোচনা-সমালোচনার সৃষ্টি হয়েছে।

বুধবার দুপুরে ত্রিশাল উপজেলার কাঁঠাল ইউনিয়নের কালীরবাজার (কুলুরবাড়ি) এলাকার একটি বালু বিক্রয়কেন্দ্রে এ ঘটনা ঘটে।

সামাজিক যোগাযোগমাধ্যমে ভাইরাল হওয়া সিসিটিভি ফুটেজে দেখা যায়, ইউএনও আরাফাত সিদ্দিকী আনসার ও র‍্যাব সদস্যদের সঙ্গে নিয়ে বালুঘাটে প্রবেশ করে কাগজপত্র দেখতে চান। ঘাটের ব্যবস্থাপক সারোয়ার জাহান বাচ্চু অভিযানে আসা দলের পরিচয় জানতে চাইলে পরিস্থিতির একপর্যায়ে ইউএনও তাকে দুবার থাপ্পড় মারেন। পরবর্তীতে র‍্যাব সদস্যের হাত থেকে লাঠি নিয়ে ওই কর্মচারীকে আঘাত করতে দেখা যায়। এ সময় পাশে থাকা উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মো. মাহবুবুর রহমান ইউএনওকে নিবৃত্ত করার চেষ্টা করেন।

ইজারাদার ও ভুক্তভোগীদের দাবি, বৈধ কাগজপত্র থাকা সত্ত্বেও কথা বলার সুযোগ না দিয়ে তাদের কর্মচারীর ওপর শারীরিকভাবে চড়াও হওয়া হয়েছে। একজন দায়িত্বশীল প্রশাসনিক কর্মকর্তার কাছ থেকে এমন অনাকাঙ্ক্ষিত আচরণের প্রতিবাদ ও সঠিক তদন্ত দাবি করেছেন তারা।

বিষয়টি নিয়ে ময়মনসিংহের জেলা প্রশাসক মো. সাইফুর রহমান জানান, তিনি ভিডিওটি দেখেছেন এবং ইউএনওর এমন আচরণ পেশাদারিত্বের মধ্যে পড়ে না। ভুক্তভোগী লিখিত অভিযোগ দিলে তা যাচাই করে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।

মন্তব্য করুন

আপনার মন্তব্য লিখুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

বাগেরহাটে শাপলা তুলতে গিয়ে দুই শিশুর মৃত্যু, ভ্যানচালকের ঝুলন্ত মরদেহ উদ্ধার

প্রফেসর কামাল উদ্দিন চৌধুরী কলেজে জাতীয় বিশ্ববিদ্যালয়ের নবীন বরণ

যান্ত্রিক ত্রুটিতে রামপাল বিদ্যুৎকেন্দ্রের এক ইউনিট বন্ধ, উৎপাদন অর্ধেকে

নওগাঁর পত্নী তলায় নেশাকারী কারবারি আটক

ডেঙ্গু প্রতিরোধের লক্ষ্যে ৩ আর্মড পুলিশ ব্যাটালিয়নে বিশেষ পরিচ্ছন্নতা অভিযান-২০২৬

চাঁদা দাবির অভিযোগ, সাংবাদিকের প্রশ্নে অভিযোগকারীকে ‘মেরে লাশ বানানোর’ হুমকি

পদ্মায় দুই দিন পর ছাত্রদল নেতার মরদেহ উদ্ধার

নওগাঁয় রামদাসহ আন্তঃজেলা দুর্ধর্ষ ছিনতাইকারী আটক

নবীনগরের ইব্রাহিমপুরে ভাঙা বাঁশের সাঁকোই ভরসা, স্থায়ী ব্রিজের আকুতি

২০০ টাকার ন্যানো ইউরিয়ায় কৃষিতে নতুন সম্ভাবনা, নজর কাড়ল প্রধানমন্ত্রীর

১০

মঘাদিয়ার শরিয়তপাড়ায় ঈদে মিলাদুন্নবী উপলক্ষে মিলাদ ও দোয়া মাহফিল

১১

বাগেরহাটের রামপালে ৪৪২ মেগাওয়াট সৌরবিদ্যুৎ প্রকল্পের একনেক অনুমোদন চলতি সপ্তাহে

১২

খুলনায় বিদেশে লোক পাঠানোর নামে লাখ টাকা হাতিয়ে নেওয়ার অভিযোগ

১৩

মঘাদিয়া ইউনিয়নে সংরক্ষিত মহিলা সদস্য পদে আলোচনায় নাসরিন আক্তার

১৪

বেলকুচিতে ৩ মাসব্যাপী ডেঙ্গু প্রতিরোধে পরিচ্ছন্নতা অভিযান শুরু

১৫

মিরসরাইয়ে আবুতোরাব ফাজিল মাদরাসায় তামাদ্দুনিক প্রতিযোগিতা

১৬

মিরসরাইয়ে এসএসসি-দাখিল উত্তীর্ণ ৩৫ কৃতি শিক্ষার্থীকে সংবর্ধনা

১৭

শ্যামনগরে ডেঙ্গু প্রতিরোধে পরিচ্ছন্নতা ও মশক নিধন অভিযান

১৮

দিঘলিয়ায় মাদরাসায় চুরি করতে গিয়ে ছাদ থেকে পড়ে যুবকের মৃত্যু, প্রশ্নের মুখে দারিদ্র্যের নির্মম বাস্তবতা

১৯

সন্ত্রাসবিরোধী আইনের মামলায় ছাত্রলীগ সাধারণ সম্পাদক গ্রেপ্তার

২০