ইয়াসিন আলী, শ্যামনগর (সাতক্ষীরা) প্রতিনিধি
২৬ অগাস্ট ২০২৬, ২:৪৮ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

তিন মাস পর ১ সেপ্টেম্বর খুলছে সুন্দরবন: জেলে ও পর্যটকদের মাঝে আনন্দের জোয়ার

দীর্ঘ তিন মাসের নিষেধাজ্ঞা শেষে আগামী ১ সেপ্টেম্বর থেকে খুলে দেওয়া হচ্ছে বিশ্ব ঐতিহ্য সুন্দরবনের দুয়ার। ওইদিন থেকেই উপকূলীয় এলাকার জেলে ও বাওয়ালিরা সুন্দরবনে প্রবেশ করে মাছ ও কাঁকড়া আহরণের সুযোগ পাবেন। একই সাথে পর্যটকদের জন্য উন্মুক্ত করে দেওয়া হবে সুন্দরবনের পর্যটনকেন্দ্রগুলো।

দীর্ঘদিন বনের ওপর নির্ভরশীল জীবিকা বন্ধ থাকায় সাতক্ষীরার শ্যামনগরসহ পুরো উপকূলীয় অঞ্চলের বনজীবীদের মাঝে যে আর্থিক সংকট তৈরি হয়েছিল, নিষেধাজ্ঞা প্রত্যাহারের খবরে সেখানে স্বস্তি ও আশার সঞ্চার হয়েছে।

স্থানীয় জেলে ও বাওয়ালিরা জানান, নিষেধাজ্ঞা চলাকালীন তিন মাস ধারদেনা, এনজিওর ঋণ এবং বিকল্প কাজ করে কোনোমতে তাদের সংসার চালাতে হয়েছে। অনেকে ডাকাত ও বনদস্যুদের আতঙ্কের কারণে গোপনে বনে প্রবেশের ঝুঁকি নিতে পারেননি। শ্যামনগরের গাবুরা ও নীলডুমুর এলাকার জেলেরা জানান, বন খোলার সিদ্ধান্ত তাদের জন্য বড় বড় আশার আলো নিয়ে এসেছে।

এদিকে সুন্দরবন পুনরায় খোলার উদ্দেশ্যে জেলে-বাওয়ালিদের পাশ বা অনুমতিপত্র প্রদান এবং নিরাপত্তা নিশ্চিত করতে প্রয়োজনীয় প্রস্তুতি নিচ্ছে বন বিভাগ। অপরদিকে স্থানীয় সচেতন মহল বনে বিষ দিয়ে মাছ ধরা, অবৈধ জাল ব্যবহার ও হরিণ শিকার বন্ধে কঠোর নজরদারির তাগিদ দিয়েছেন। ১ সেপ্টেম্বরকে সামনে রেখে বর্তমানে শ্যামনগর ও আশপাশের উপকূলীয় অঞ্চলে নৌকা-জাল মেরামত ও বনে যাওয়ার জোর প্রস্তুতি চলছে।

মন্তব্য করুন

আপনার মন্তব্য লিখুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

বাগেরহাটে শাপলা তুলতে গিয়ে দুই শিশুর মৃত্যু, ভ্যানচালকের ঝুলন্ত মরদেহ উদ্ধার

প্রফেসর কামাল উদ্দিন চৌধুরী কলেজে জাতীয় বিশ্ববিদ্যালয়ের নবীন বরণ

যান্ত্রিক ত্রুটিতে রামপাল বিদ্যুৎকেন্দ্রের এক ইউনিট বন্ধ, উৎপাদন অর্ধেকে

নওগাঁর পত্নী তলায় নেশাকারী কারবারি আটক

ডেঙ্গু প্রতিরোধের লক্ষ্যে ৩ আর্মড পুলিশ ব্যাটালিয়নে বিশেষ পরিচ্ছন্নতা অভিযান-২০২৬

চাঁদা দাবির অভিযোগ, সাংবাদিকের প্রশ্নে অভিযোগকারীকে ‘মেরে লাশ বানানোর’ হুমকি

পদ্মায় দুই দিন পর ছাত্রদল নেতার মরদেহ উদ্ধার

নওগাঁয় রামদাসহ আন্তঃজেলা দুর্ধর্ষ ছিনতাইকারী আটক

নবীনগরের ইব্রাহিমপুরে ভাঙা বাঁশের সাঁকোই ভরসা, স্থায়ী ব্রিজের আকুতি

২০০ টাকার ন্যানো ইউরিয়ায় কৃষিতে নতুন সম্ভাবনা, নজর কাড়ল প্রধানমন্ত্রীর

১০

মঘাদিয়ার শরিয়তপাড়ায় ঈদে মিলাদুন্নবী উপলক্ষে মিলাদ ও দোয়া মাহফিল

১১

বাগেরহাটের রামপালে ৪৪২ মেগাওয়াট সৌরবিদ্যুৎ প্রকল্পের একনেক অনুমোদন চলতি সপ্তাহে

১২

খুলনায় বিদেশে লোক পাঠানোর নামে লাখ টাকা হাতিয়ে নেওয়ার অভিযোগ

১৩

মঘাদিয়া ইউনিয়নে সংরক্ষিত মহিলা সদস্য পদে আলোচনায় নাসরিন আক্তার

১৪

বেলকুচিতে ৩ মাসব্যাপী ডেঙ্গু প্রতিরোধে পরিচ্ছন্নতা অভিযান শুরু

১৫

মিরসরাইয়ে আবুতোরাব ফাজিল মাদরাসায় তামাদ্দুনিক প্রতিযোগিতা

১৬

মিরসরাইয়ে এসএসসি-দাখিল উত্তীর্ণ ৩৫ কৃতি শিক্ষার্থীকে সংবর্ধনা

১৭

শ্যামনগরে ডেঙ্গু প্রতিরোধে পরিচ্ছন্নতা ও মশক নিধন অভিযান

১৮

দিঘলিয়ায় মাদরাসায় চুরি করতে গিয়ে ছাদ থেকে পড়ে যুবকের মৃত্যু, প্রশ্নের মুখে দারিদ্র্যের নির্মম বাস্তবতা

১৯

সন্ত্রাসবিরোধী আইনের মামলায় ছাত্রলীগ সাধারণ সম্পাদক গ্রেপ্তার

২০