ম.ম.রবি ডাকুয়া, মোংলা {বাগেরহাট} প্রতিনিধি
২৪ অগাস্ট ২০২৬, ৭:৫৩ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

সুন্দরবনে বনদস্যু ‘বড় জাহাঙ্গীর বাহিনী’র তাণ্ডব: ট্রলারসহ ৫ জেলে অপহৃত

বঙ্গোপসাগরে সৃষ্ট বৈরী আবহাওয়ার সুযোগ নিয়ে সুন্দরবনের শরণখোলা রেঞ্জে হানা দিয়েছে সশস্ত্র বনদস্যু ‘বড় জাহাঙ্গীর বাহিনী’। সাগরের উত্তাল ঢেউ ও দুর্যোগপূর্ণ পরিস্থিতি থেকে রক্ষা পেতে তীরে আশ্রয় নেওয়া জেলেবহরে হামলা চালিয়ে একটি ফিশিং ট্রলারসহ ৫ জন জেলেকে অপহরণ করেছে তারা।

গত ২২ আগস্ট (শনিবার) রাত সাড়ে ৮টার দিকে পূর্ব সুন্দরবনের শরণখোলা রেঞ্জের শ্যালার চর ও নারকেলবাড়িয়া এলাকায় এই অপহরণের ঘটনা ঘটে। অপহৃত জেলেরা হলেন— বাগেরহাটের শরণখোলা উপজেলার দক্ষিণ রাজাপুর গ্রামের জাহাঙ্গীর হাওলাদার (৩৮), শিহাব হাওলাদার (৩৫), সাব্বির হাওলাদার (৩০), রিপন হাওলাদার (২৮) এবং উত্তর রাজাপুর গ্রামের জাকির হাওলাদার (৪০)।

অপহৃত জেলেদের মহাজন বাবুল মাঝি জানান, বৈরী আবহাওয়ায় সাগর উত্তাল হয়ে উঠলে জেলেরা শ্যালার চরের দিকে নিরাপদ আশ্রয়ে অবস্থান নেন। কিন্তু পূর্ব থেকে ওঁত পেতে থাকা সশস্ত্র দস্যুরা কোনো প্রকার সংকেত ছাড়াই হামলা চালিয়ে তিনটি পৃথক ট্রলার থেকে ৫ জন জেলেকে তুলে নেয় এবং বাবুল মাঝির একটি ট্রলার ছিনতাই করে নিয়ে যায়। ঘটনার পর দীর্ঘ সময় পার হলেও দস্যু বাহিনীর পক্ষ থেকে কোনো যোগাযোগ না করায় পরিবারের সদস্যদের মাঝে চরম উৎকণ্ঠা দেখা দিয়েছে।

পূর্ব সুন্দরবনের শরণখোলা রেঞ্জের শ্যালার চর টহল ফাঁড়ির ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. মিজানুর রহমান ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, বৈরী আবহাওয়া ও প্রতিকূল পরিস্থিতির সুযোগ নিয়ে দস্যুরা এই হামলা চালিয়েছে।

কোস্ট গার্ড পশ্চিম জোন ও সুন্দরবন পূর্ব বন বিভাগের সূত্রে জানা গেছে, অপহৃত জেলেদের উদ্ধারে গোয়েন্দা তথ্য সংগ্রহ ও অভিযানের প্রক্রিয়া চলছে। তবে সুন্দরবনে দস্যুদের নতুন করে তাণ্ডবে শরণখোলা ও সংলগ্ন উপকূলীয় জেলেদের পেশাগত নিরাপত্তা ও জীবিকা চরম হুমকির মুখে পড়েছে।

মন্তব্য করুন

আপনার মন্তব্য লিখুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

বাগেরহাটে শাপলা তুলতে গিয়ে দুই শিশুর মৃত্যু, ভ্যানচালকের ঝুলন্ত মরদেহ উদ্ধার

প্রফেসর কামাল উদ্দিন চৌধুরী কলেজে জাতীয় বিশ্ববিদ্যালয়ের নবীন বরণ

যান্ত্রিক ত্রুটিতে রামপাল বিদ্যুৎকেন্দ্রের এক ইউনিট বন্ধ, উৎপাদন অর্ধেকে

নওগাঁর পত্নী তলায় নেশাকারী কারবারি আটক

ডেঙ্গু প্রতিরোধের লক্ষ্যে ৩ আর্মড পুলিশ ব্যাটালিয়নে বিশেষ পরিচ্ছন্নতা অভিযান-২০২৬

চাঁদা দাবির অভিযোগ, সাংবাদিকের প্রশ্নে অভিযোগকারীকে ‘মেরে লাশ বানানোর’ হুমকি

পদ্মায় দুই দিন পর ছাত্রদল নেতার মরদেহ উদ্ধার

নওগাঁয় রামদাসহ আন্তঃজেলা দুর্ধর্ষ ছিনতাইকারী আটক

নবীনগরের ইব্রাহিমপুরে ভাঙা বাঁশের সাঁকোই ভরসা, স্থায়ী ব্রিজের আকুতি

২০০ টাকার ন্যানো ইউরিয়ায় কৃষিতে নতুন সম্ভাবনা, নজর কাড়ল প্রধানমন্ত্রীর

১০

মঘাদিয়ার শরিয়তপাড়ায় ঈদে মিলাদুন্নবী উপলক্ষে মিলাদ ও দোয়া মাহফিল

১১

বাগেরহাটের রামপালে ৪৪২ মেগাওয়াট সৌরবিদ্যুৎ প্রকল্পের একনেক অনুমোদন চলতি সপ্তাহে

১২

খুলনায় বিদেশে লোক পাঠানোর নামে লাখ টাকা হাতিয়ে নেওয়ার অভিযোগ

১৩

মঘাদিয়া ইউনিয়নে সংরক্ষিত মহিলা সদস্য পদে আলোচনায় নাসরিন আক্তার

১৪

বেলকুচিতে ৩ মাসব্যাপী ডেঙ্গু প্রতিরোধে পরিচ্ছন্নতা অভিযান শুরু

১৫

মিরসরাইয়ে আবুতোরাব ফাজিল মাদরাসায় তামাদ্দুনিক প্রতিযোগিতা

১৬

মিরসরাইয়ে এসএসসি-দাখিল উত্তীর্ণ ৩৫ কৃতি শিক্ষার্থীকে সংবর্ধনা

১৭

শ্যামনগরে ডেঙ্গু প্রতিরোধে পরিচ্ছন্নতা ও মশক নিধন অভিযান

১৮

দিঘলিয়ায় মাদরাসায় চুরি করতে গিয়ে ছাদ থেকে পড়ে যুবকের মৃত্যু, প্রশ্নের মুখে দারিদ্র্যের নির্মম বাস্তবতা

১৯

সন্ত্রাসবিরোধী আইনের মামলায় ছাত্রলীগ সাধারণ সম্পাদক গ্রেপ্তার

২০