ইয়াসিন আলী, শ্যামনগর (সাতক্ষীরা) প্রতিনিধি
৩১ জুলাই ২০২৬, ৪:৫৮ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

শ্যামনগরে যুবদল নেতার বিরুদ্ধে তোলা অভিযোগকে ‘মিথ্যা ও বানোয়াট’ দাবি করে ব্যবসায়ীর সংবাদ সম্মেলন

সাতক্ষীরার শ্যামনগরে যুবদল নেতার বিরুদ্ধে মিথ্যা, বানোয়াট ও উদ্দেশ্যপ্রণোদিত অভিযোগ উত্থাপনের প্রতিবাদে এবং নিজস্ব রেকর্ডিও সম্পত্তি দখলের অপচেষ্টার বিরুদ্ধে সংবাদ সম্মেলন করেছেন স্থানীয় ব্যবসায়ী মোঃ মফিজুল ইসলাম।

বৃহস্পতিবার (৩০ জুলাই ২০২৬) বিকাল ৫টায় শ্যামনগর উপজেলা রিপোর্টার্স ক্লাবে আয়োজিত এ সংবাদ সম্মেলনে তিনি লিখিত বক্তব্য পাঠ করেন।

লিখিত বক্তব্যে মোঃ মফিজুল ইসলাম বলেন, সম্প্রতি যুবদল নেতা মোঃ আনারুল ইসলাম (আঙ্গুর)-এর বিরুদ্ধে রফিকুল ইসলাম মোড়ল সাংবাদিকদের কাছে যে চাঁদাবাজির অভিযোগ উত্থাপন করেছেন, তা সম্পূর্ণ ভিত্তিহীন ও অসত্য। কোনো প্রকার সম্পৃক্ততা ছাড়াই যুবদল নেতাকে হেয় করতে এবং নিজের দখলদারিত্ব ঢাকতেই রফিকুল এই বিভ্রান্তিকর তথ্য ছড়িয়েছেন বলে দাবি করেন তিনি।

জমি সংক্রান্ত বিষয়ে মফিজুল ইসলাম জানান, তালবাড়িয়া মৌজার এস.এ খতিয়ান নং ০৩ ও ৩/১ এবং দাগ নং ৫৮১, ৫৮২, ৫৮৪ ও ৫৯১-এর মোট ১২.৮৩ একর জমি তাঁর নিজস্ব রেকর্ডীয় সম্পত্তি। বিগত সময়ে প্রভাবশালী একটি মহল বেআইনিভাবে এই জমি দখলের চেষ্টা করলে তিনি মহামান্য হাইকোর্টে রিট পিটিশন (নং ৪৩৪২ ও ৪৩৬৯) দায়ের করেন। আদালত শুনানি শেষে উক্ত জমিতে প্রতিপক্ষের কার্যক্রমের ওপর স্থগিতেশ প্রদান করে তাঁকে আইনগত সুরক্ষা দেন।

তিনি অভিযোগ করেন, আদালতের আদেশ অমান্য করে রফিকুল ইসলাম ও তাঁর সশস্ত্র সহযোগীরা তাঁর ওপর হামলা চালিয়ে মারাত্মকভাবে জখম করে। পরে শ্যামনগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স ও সাতক্ষীরা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসা শেষে সুস্থ হয়ে তিনি মামলা দায়ের করলে পুলিশ আসামিদের গ্রেপ্তার করে জেলহাজতে পাঠায়।

মফিজুল ইসলামের দাবি, জামিনে মুক্ত হয়ে রফিকুল ইসলাম আবারও তাঁকে হুমকি দিচ্ছেন এবং মিথ্যা সংবাদ সম্মেলনের মাধ্যমে অপপ্রচার চালাচ্ছেন। বর্তমানে তিনি তাঁর নিজস্ব ঘেরে শান্তিপূণভাবে মৎস্য চাষ করলেও প্রতিনিয়ত নিরাপত্তাহীনতায় ভুগছেন।

সংবাদ সম্মেলন থেকে তিনি গত ২৯ জুলাই বিভিন্ন গণমাধ্যমে প্রকাশিত সংবাদ প্রত্যাহারের অনুরোধ জানান, অন্যথায় আইনি পদক্ষেপ নেওয়ার হুঁশিয়ারি দেন। একই সঙ্গে নিজের জীবন ও সম্পদের নিরাপত্তায় প্রশাসনের দ্রুত হস্তক্ষেপ কামনা করেন।

মন্তব্য করুন

আপনার মন্তব্য লিখুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

জনগণের মতামত উপেক্ষা করলে সরকার ও জনপ্রতিনিধিরা পথ হারাবেন: আইনমন্ত্রী

নওগাঁয় প্রথমবার কমিউনিটি পুলিশ কাবাডি চ্যাম্পিয়নশিপের উদ্বোধন

নবীনগর সরকারি পাইলট উচ্চ বিদ্যালয় মাঠের পাশে প্রকাশ্যে গাঁজা সেবনের ছড়াছড়ি

মিরসরাই বাজারে নেই গণশৌচাগার, ভোগান্তিতে ব্যবসায়ী ও পথচারীরা

মধ্যমায়ানী সরকারি প্রাথমিক বিদ্যালয়ে কমিউনিটি ডায়ালগ অনুষ্ঠিত

মাগুরার শ্রীপুরে গড়াই নদীর পানি বৃদ্ধি, পানিবন্দি মানুষ ও ফসল নিয়ে উদ্বেগ

অটোরিকশা ছিনতাই চক্রের মূলহোতা ‘সিরিয়াল কিলার’ মানিক গ্রেপ্তার, উদঘাটিত হলো একাধিক হত্যাকাণ্ড

ইয়াবাসহ চিহ্নিত মাদক কারবারি রাজন গ্রেপ্তার

মিরসরাইয়ের কয়লারমুখ সীমান্তে বিজিবির অভিযান, ভারতীয় ৬ গরু জব্দ

শেখেরহাট বাজারে আগুনে পুড়ল ৬ দোকান, ৪ অটোরিকশা ও মোটরসাইকেল

১০

নতুন মশার ওষুধে মরেনি লার্ভা, পুরো চালান ফেরতের নির্দেশ কেসিসি প্রশাসকের

১১

শিল্পাঞ্চল মিরসরাইয়ে রেলসেবার বেহাল দশা, ৫ স্টেশনের ৪টিই বন্ধ

১২

জমির সীমানা নিয়ে রক্তক্ষয়ী সংঘর্ষে মুরাদনগরে ফুফু-ভাতিজা নিহত

১৩

মিরসরাইয়ে বাকপ্রতিবন্ধী তৌহিদ নিখোঁজ

১৪

ক্রসফায়ার নয়, চাই দ্রুত বিচার ও কঠোর আইন: সোশ্যাল মিডিয়ায় নেটিজেনদের জোরালো দাবি

১৫

মিরসরাইয়ে দুই দিন ধরে অষ্টম শ্রেণির ছাত্র নিখোঁজ: আকুল সন্ধান চায় পরিবার

১৬

বাগেরহাটের শরণখোলায় বলেশ্বর নদে বিশাল কুমিরের উপস্থিতি, স্থানীয় মৎস্যজীবীদের মধ্যে তীব্র আতঙ্ক

১৭

ভূরুঙ্গামারীতে ২৩ লাখ টাকার বাজেয়াপ্ত ও মেয়াদোত্তীর্ণ পণ্য ধ্বংস

১৮

নওগাঁর ধামইরহাটে পৈতৃক জমি জবরদখল ও প্রাণনাশের হুমকি: সংবাদ সম্মেলন করে প্রশাসনের হস্তক্ষেপ দাবি

১৯

মানবজাতির জন্য এক নীরব অভিশাপ, বিবেকহীন মেধা

২০