আতাউর রহমান কাওছার, ওসমানীনগর (সিলেট) প্রতিনিধি
৫ সেপ্টেম্বর ২০২৬, ১১:৫৯ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

শেখ হাসিনাকে ফেরাতে ভারতের সঙ্গে আলোচনা অব্যাহত: পররাষ্ট্র প্রতিমন্ত্রী হুমায়ুন কবির

সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে দেশে ফিরিয়ে আনা কোনো বিশেষ শর্ত নয়, বরং ভারতের সঙ্গে কূটনৈতিক এনগেজমেন্টের অংশ হিসেবে এ বিষয়ে নিয়মিত আলোচনা অব্যাহত রয়েছে বলে জানিয়েছেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী হুমায়ুন কবির। একই সঙ্গে ভারতে অবস্থানরত আওয়ামী লীগের অন্যান্য নেতাকর্মীদেরও দেশে ফিরিয়ে আনার আইনি ও বিচারিক প্রক্রিয়া চলছে বলে জানান তিনি।

শনিবার (৫ সেপ্টেম্বর ২০২৬) দুপুরে সিলেটের ওসমানীনগর উপজেলা পরিষদ প্রাঙ্গণে অসহায় ও দুস্থদের মাঝে খাদ্যসামগ্রী এবং পোশাক বিতরণ অনুষ্ঠান শেষে সাংবাদিকদের সাথে আলাপকালে পররাষ্ট্র প্রতিমন্ত্রী এসব কথা বলেন।

প্রতিমন্ত্রী বলেন, “শেখ হাসিনাকে ফেরানো কোনো কন্ডিশন নয়, এটি দ্বিপাক্ষিক এনগেজমেন্টের অংশ। ভারতের সঙ্গে আমাদের যে এক্সট্রাডিশন ট্রিটি (বন্দি বিনিময় চুক্তি) রয়েছে, সেটার ভিত্তিতেই বিচারিক ও কূটনৈতিক আলোচনা এগিয়ে নেওয়া হচ্ছে।”

শেখ হাসিনার পাশাপাশি ভারতে চলে যাওয়া আওয়ামী লীগের নেতাদের প্রসঙ্গ টেনে তিনি জানান, স্বরাষ্ট্র মন্ত্রণালয় এবং সংশ্লিষ্ট মাল্টি-এজেন্সির সমন্বয়ে আইনগতভাবে তাঁদের ফিরিয়ে আনার কার্যক্রম বাস্তবায়িত হচ্ছে।

ভারতের সাথে সম্পর্কের বিষয়ে হুমায়ুন কবির বলেন, “দেশের জাতীয় স্বার্থকে প্রাধান্য দিয়ে ভারতের সঙ্গে আমাদের সম্পর্ক ও যোগাযোগের ধারাবাহিকতা রয়েছে। তবে বাংলাদেশের অভ্যন্তরীণ পরিস্থিতি অস্থিতিশীল করতে ভারত যেন নিজ ভূখণ্ড কোনো ব্যক্তি বা গোষ্ঠীকে ব্যবহার করতে না দেয়, সে বিষয়ে সতর্ক থাকার আহ্বান জানানো হয়েছে। ভারত দায়িত্বশীল ভূমিকা রাখলে কাজের সম্পর্ক আরও সুদৃঢ় হবে।”

এদিকে ‘মক্কা চুক্তি’ প্রসঙ্গে এক প্রশ্নের জবাবে পররাষ্ট্র প্রতিমন্ত্রী বলেন, মুসলিম বিশ্বের শান্তি ও স্থিতিশীলতা রক্ষায় বাংলাদেশ সর্বদাই ইতিবাচক ভূমিকা রাখতে ইচ্ছুক। জাতীয় স্বার্থ ও কূটনৈতিক আমন্ত্রণ সাপেক্ষে এ সংক্রান্ত প্রক্রিয়ায় বাংলাদেশ ইতিবাচকভাবে অংশ নেবে বলে তিনি জানান।

মন্তব্য করুন

আপনার মন্তব্য লিখুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

বাগেরহাটে শাপলা তুলতে গিয়ে দুই শিশুর মৃত্যু, ভ্যানচালকের ঝুলন্ত মরদেহ উদ্ধার

প্রফেসর কামাল উদ্দিন চৌধুরী কলেজে জাতীয় বিশ্ববিদ্যালয়ের নবীন বরণ

যান্ত্রিক ত্রুটিতে রামপাল বিদ্যুৎকেন্দ্রের এক ইউনিট বন্ধ, উৎপাদন অর্ধেকে

নওগাঁর পত্নী তলায় নেশাকারী কারবারি আটক

ডেঙ্গু প্রতিরোধের লক্ষ্যে ৩ আর্মড পুলিশ ব্যাটালিয়নে বিশেষ পরিচ্ছন্নতা অভিযান-২০২৬

চাঁদা দাবির অভিযোগ, সাংবাদিকের প্রশ্নে অভিযোগকারীকে ‘মেরে লাশ বানানোর’ হুমকি

পদ্মায় দুই দিন পর ছাত্রদল নেতার মরদেহ উদ্ধার

নওগাঁয় রামদাসহ আন্তঃজেলা দুর্ধর্ষ ছিনতাইকারী আটক

নবীনগরের ইব্রাহিমপুরে ভাঙা বাঁশের সাঁকোই ভরসা, স্থায়ী ব্রিজের আকুতি

২০০ টাকার ন্যানো ইউরিয়ায় কৃষিতে নতুন সম্ভাবনা, নজর কাড়ল প্রধানমন্ত্রীর

১০

মঘাদিয়ার শরিয়তপাড়ায় ঈদে মিলাদুন্নবী উপলক্ষে মিলাদ ও দোয়া মাহফিল

১১

বাগেরহাটের রামপালে ৪৪২ মেগাওয়াট সৌরবিদ্যুৎ প্রকল্পের একনেক অনুমোদন চলতি সপ্তাহে

১২

খুলনায় বিদেশে লোক পাঠানোর নামে লাখ টাকা হাতিয়ে নেওয়ার অভিযোগ

১৩

মঘাদিয়া ইউনিয়নে সংরক্ষিত মহিলা সদস্য পদে আলোচনায় নাসরিন আক্তার

১৪

বেলকুচিতে ৩ মাসব্যাপী ডেঙ্গু প্রতিরোধে পরিচ্ছন্নতা অভিযান শুরু

১৫

মিরসরাইয়ে আবুতোরাব ফাজিল মাদরাসায় তামাদ্দুনিক প্রতিযোগিতা

১৬

মিরসরাইয়ে এসএসসি-দাখিল উত্তীর্ণ ৩৫ কৃতি শিক্ষার্থীকে সংবর্ধনা

১৭

শ্যামনগরে ডেঙ্গু প্রতিরোধে পরিচ্ছন্নতা ও মশক নিধন অভিযান

১৮

দিঘলিয়ায় মাদরাসায় চুরি করতে গিয়ে ছাদ থেকে পড়ে যুবকের মৃত্যু, প্রশ্নের মুখে দারিদ্র্যের নির্মম বাস্তবতা

১৯

সন্ত্রাসবিরোধী আইনের মামলায় ছাত্রলীগ সাধারণ সম্পাদক গ্রেপ্তার

২০