সুজন চন্দ্র দাস, কালীগঞ্জ {গাজীপুর} প্রতিনিধি
২৪ অগাস্ট ২০২৬, ৮:০৭ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

কালীগঞ্জে সৌদি আরব পাঠানোর নামে ৩ লাখ টাকা আত্মসাৎ, টাকা ফেরত চাওয়ায় প্রাণনাশের হুমকি

গাজীপুরের কালীগঞ্জে সৌদি আরবে ভালো চাকরির প্রলোভন দেখিয়ে তিন লাখ টাকা আত্মসাৎ এবং পরবর্তীতে পাওনা টাকা ফেরত চাইলে প্রাণনাশের হুমকি দেওয়ার অভিযোগ উঠেছে। এ ঘটনায় ভুক্তভোগী মো. বেলায়েত হোসেন ফকির (৪৫) বাদী হয়ে কালীগঞ্জ থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করেছেন।

অভিযোগপত্র সূত্রে জানা গেছে, কালীগঞ্জ উপজেলার আদিজাগালিয়া গ্রামের বাসিন্দা বেলায়েত হোসেন ফকিরের প্রতিবেশী মো. হাফিজ উদ্দিন শেখ (৪৭) বিদেশে লোক পাঠানোর কাজ করেন বলে পরিচয় দেন। একপর্যায়ে সৌদি আরবে আকর্ষণীয় বেতনে চাকরির ব্যবস্থা করে দেওয়ার আশ্বাস দিয়ে তিনি বেলায়েতের কাছ থেকে নগদ তিন লাখ টাকা নেন।

ভুক্তভোগীর দাবি, টাকা নেওয়ার পর অভিযুক্ত হাফিজ উদ্দিন তাঁকে গত ২৩ মার্চ একটি ভিসা প্রদান করেন, যা পরবর্তীতে পরীক্ষা-নিরীক্ষা করে ভূয়া বলে নিশ্চিত হওয়া যায়। বিষয়টি নিয়ে অভিযুক্তের সাথে যোগাযোগ করা হলে তিনি নানা তালবাহানা শুরু করেন।

পরবর্তীতে স্থানীয়ভাবে বিষয়টি মীমাংসার চেষ্টা ব্যর্থ হলে গত ১৫ জুলাই সকাল ১০টার দিকে অভিযুক্তের বাড়িতে গিয়ে পাওনা টাকা ফেরত চান বেলায়েত। এ সময় অভিযুক্ত হাফিজ উদ্দিন অশালীন ভাষায় গালিগালাজ করেন এবং টাকা ফেরত দেবেন না বলে স্পষ্ট জানিয়ে দেন। একই সাথে ঘটনা নিয়ে বাড়াবাড়ি বা আইনি পদক্ষেপ নিলে তাঁকে হত্যা ও জখম করার হুমকি দেওয়া হয় বলে অভিযোগে উল্লেখ করা হয়েছে।

এ বিষয়ে ভুক্তভোগী কালীগঞ্জ থানার অফিসার ইনচার্জ বরাবর লিখিত অভিযোগ দায়ের করে দ্রুত আইনি পদক্ষেপ ও বিচার দাবি করেছেন।

পুলিশ জানিয়েছে, লিখিত অভিযোগটি তদন্ত সাপেক্ষে প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে। অন্যদিকে অভিযুক্ত হাফিজ উদ্দিন শেখের সাথে একাধিকবার যোগাযোগের চেষ্টা করা হলেও তাঁর বক্তব্য পাওয়া যায়নি। স্থানীয় সূত্রে জানা গেছে, অভিযুক্তের বিরুদ্ধে বিদেশে পাঠানোর নামে আরও একাধিক ব্যক্তির সাথে প্রতারণার অভিযোগ রয়েছে।

মন্তব্য করুন

আপনার মন্তব্য লিখুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

বাগেরহাটে শাপলা তুলতে গিয়ে দুই শিশুর মৃত্যু, ভ্যানচালকের ঝুলন্ত মরদেহ উদ্ধার

প্রফেসর কামাল উদ্দিন চৌধুরী কলেজে জাতীয় বিশ্ববিদ্যালয়ের নবীন বরণ

যান্ত্রিক ত্রুটিতে রামপাল বিদ্যুৎকেন্দ্রের এক ইউনিট বন্ধ, উৎপাদন অর্ধেকে

নওগাঁর পত্নী তলায় নেশাকারী কারবারি আটক

ডেঙ্গু প্রতিরোধের লক্ষ্যে ৩ আর্মড পুলিশ ব্যাটালিয়নে বিশেষ পরিচ্ছন্নতা অভিযান-২০২৬

চাঁদা দাবির অভিযোগ, সাংবাদিকের প্রশ্নে অভিযোগকারীকে ‘মেরে লাশ বানানোর’ হুমকি

পদ্মায় দুই দিন পর ছাত্রদল নেতার মরদেহ উদ্ধার

নওগাঁয় রামদাসহ আন্তঃজেলা দুর্ধর্ষ ছিনতাইকারী আটক

নবীনগরের ইব্রাহিমপুরে ভাঙা বাঁশের সাঁকোই ভরসা, স্থায়ী ব্রিজের আকুতি

২০০ টাকার ন্যানো ইউরিয়ায় কৃষিতে নতুন সম্ভাবনা, নজর কাড়ল প্রধানমন্ত্রীর

১০

মঘাদিয়ার শরিয়তপাড়ায় ঈদে মিলাদুন্নবী উপলক্ষে মিলাদ ও দোয়া মাহফিল

১১

বাগেরহাটের রামপালে ৪৪২ মেগাওয়াট সৌরবিদ্যুৎ প্রকল্পের একনেক অনুমোদন চলতি সপ্তাহে

১২

খুলনায় বিদেশে লোক পাঠানোর নামে লাখ টাকা হাতিয়ে নেওয়ার অভিযোগ

১৩

মঘাদিয়া ইউনিয়নে সংরক্ষিত মহিলা সদস্য পদে আলোচনায় নাসরিন আক্তার

১৪

বেলকুচিতে ৩ মাসব্যাপী ডেঙ্গু প্রতিরোধে পরিচ্ছন্নতা অভিযান শুরু

১৫

মিরসরাইয়ে আবুতোরাব ফাজিল মাদরাসায় তামাদ্দুনিক প্রতিযোগিতা

১৬

মিরসরাইয়ে এসএসসি-দাখিল উত্তীর্ণ ৩৫ কৃতি শিক্ষার্থীকে সংবর্ধনা

১৭

শ্যামনগরে ডেঙ্গু প্রতিরোধে পরিচ্ছন্নতা ও মশক নিধন অভিযান

১৮

দিঘলিয়ায় মাদরাসায় চুরি করতে গিয়ে ছাদ থেকে পড়ে যুবকের মৃত্যু, প্রশ্নের মুখে দারিদ্র্যের নির্মম বাস্তবতা

১৯

সন্ত্রাসবিরোধী আইনের মামলায় ছাত্রলীগ সাধারণ সম্পাদক গ্রেপ্তার

২০