রিজওয়ান হোসেন, পত্নীতলা (নওগাঁ) প্রতিনিধি
২৬ জুলাই ২০২৬, ৭:৪৪ পূর্বাহ্ন
অনলাইন সংস্করণ

পোরশায় রোড ছিনতাই-ডাকাতি বন্ধে বদ্ধপরিকর জেলা পুলিশ, সারাইগাছিতে পুলিশ বক্সের উদ্বোধন

নওগাঁর পোরশা থানা এলাকায় সড়কে ছিনতাই, ডাকাতি ও পথচারীদের হয়রানি বন্ধে সারাইগাছিতে একটি নতুন পুলিশ বক্সের উদ্বোধন করা হয়েছে। উদ্বোধন উপলক্ষে আয়োজিত সুধী সমাবেশ ও মতবিনিময় সভায় পোরশাকে অপরাধমুক্ত রাখার দৃঢ় প্রত্যয় ব্যক্ত করেছে জেলা পুলিশ।

সারাইগাছি পুলিশ বক্স প্রাঙ্গণে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নওগাঁ-১ আসনের সংসদ সদস্য মো. মুস্তাফিজুর রহমান এমপি। এতে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন নওগাঁর পুলিশ সুপার মোহাম্মদ তারিকুল ইসলাম।

সভায় বিশেষ অতিথির বক্তব্যে পুলিশ সুপার মোহাম্মদ তারিকুল ইসলাম বলেন, “জেলা পুলিশ পোরশার আঞ্চলিক সড়কে ছিনতাই ও ডাকাতির অধ্যায় স্থায়ীভাবে বন্ধ করতে দৃঢ় প্রতিজ্ঞ। পত্নীতলা–সাপাহার–পোরশা–সারাইগাছি সড়কে একসময় অপরাধের ঘটনা উদ্বেগজনক থাকলেও নিবিড় টহল ও অভিযানের ফলে তা অনেকটাই কমে এসেছে। সড়ক এখন নিরাপদ, জনগণ নির্ভয়ে চলাচল করতে পারেন।”

তিনি আরও জানান, রাতে একাধিক পুলিশ টিমের পাশাপাশি প্রয়োজন অনুযায়ী বিশেষ বাহিনী মোতায়েন করা হচ্ছে। নতুন পুলিশ বক্স স্থাপনের ফলে নিরাপত্তা তদারকি আরও জোরদার হবে।

প্রধান অতিথির বক্তব্যে সংসদ সদস্য মো. মুস্তাফিজুর রহমান এমপি অপরাধ নিয়ন্ত্রণে জেলা পুলিশের কার্যকরী ভূমিকার প্রশংসা করেন এবং মাদক প্রতিরোধে স্থানীয়দের সোচ্চার হওয়ার আহ্বান জানান।

অনুষ্ঠানে উপজেলা নির্বাহী কর্মকর্তা, পোরশা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি), বিভিন্ন রাজনৈতিক দলের নেতৃবৃন্দ, কমিউনিটি পুলিশিং কর্মকর্তা ও স্থানীয় প্রায় পাঁচ শতাধিক বাসিন্দা উপস্থিত ছিলেন। সারাইগাছিতে পুলিশ বক্স স্থাপনে স্বস্তি প্রকাশ করেছেন এলাকার পথচারী ও সচেতন নাগরিকরা।

মন্তব্য করুন

আপনার মন্তব্য লিখুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

বাগেরহাটে শাপলা তুলতে গিয়ে দুই শিশুর মৃত্যু, ভ্যানচালকের ঝুলন্ত মরদেহ উদ্ধার

প্রফেসর কামাল উদ্দিন চৌধুরী কলেজে জাতীয় বিশ্ববিদ্যালয়ের নবীন বরণ

যান্ত্রিক ত্রুটিতে রামপাল বিদ্যুৎকেন্দ্রের এক ইউনিট বন্ধ, উৎপাদন অর্ধেকে

নওগাঁর পত্নী তলায় নেশাকারী কারবারি আটক

ডেঙ্গু প্রতিরোধের লক্ষ্যে ৩ আর্মড পুলিশ ব্যাটালিয়নে বিশেষ পরিচ্ছন্নতা অভিযান-২০২৬

চাঁদা দাবির অভিযোগ, সাংবাদিকের প্রশ্নে অভিযোগকারীকে ‘মেরে লাশ বানানোর’ হুমকি

পদ্মায় দুই দিন পর ছাত্রদল নেতার মরদেহ উদ্ধার

নওগাঁয় রামদাসহ আন্তঃজেলা দুর্ধর্ষ ছিনতাইকারী আটক

নবীনগরের ইব্রাহিমপুরে ভাঙা বাঁশের সাঁকোই ভরসা, স্থায়ী ব্রিজের আকুতি

২০০ টাকার ন্যানো ইউরিয়ায় কৃষিতে নতুন সম্ভাবনা, নজর কাড়ল প্রধানমন্ত্রীর

১০

মঘাদিয়ার শরিয়তপাড়ায় ঈদে মিলাদুন্নবী উপলক্ষে মিলাদ ও দোয়া মাহফিল

১১

বাগেরহাটের রামপালে ৪৪২ মেগাওয়াট সৌরবিদ্যুৎ প্রকল্পের একনেক অনুমোদন চলতি সপ্তাহে

১২

খুলনায় বিদেশে লোক পাঠানোর নামে লাখ টাকা হাতিয়ে নেওয়ার অভিযোগ

১৩

মঘাদিয়া ইউনিয়নে সংরক্ষিত মহিলা সদস্য পদে আলোচনায় নাসরিন আক্তার

১৪

বেলকুচিতে ৩ মাসব্যাপী ডেঙ্গু প্রতিরোধে পরিচ্ছন্নতা অভিযান শুরু

১৫

মিরসরাইয়ে আবুতোরাব ফাজিল মাদরাসায় তামাদ্দুনিক প্রতিযোগিতা

১৬

মিরসরাইয়ে এসএসসি-দাখিল উত্তীর্ণ ৩৫ কৃতি শিক্ষার্থীকে সংবর্ধনা

১৭

শ্যামনগরে ডেঙ্গু প্রতিরোধে পরিচ্ছন্নতা ও মশক নিধন অভিযান

১৮

দিঘলিয়ায় মাদরাসায় চুরি করতে গিয়ে ছাদ থেকে পড়ে যুবকের মৃত্যু, প্রশ্নের মুখে দারিদ্র্যের নির্মম বাস্তবতা

১৯

সন্ত্রাসবিরোধী আইনের মামলায় ছাত্রলীগ সাধারণ সম্পাদক গ্রেপ্তার

২০