কাজী সাইমুম সিরাজ, মাগুরা জেলা প্রতিনিধি
২০ জুলাই ২০২৬, ৮:১৪ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

জগদল ইউনিয়নকে দুর্নীতিমুক্ত ও আধুনিক করতে চান সম্ভাব্য চেয়ারম্যান প্রার্থী সজীব শিকদার

মাগুরা সদর উপজেলার ৮ নম্বর জগদল ইউনিয়ন পরিষদকে একটি আধুনিক, উন্নত ও সম্পূর্ণ দুর্নীতিমুক্ত মডেল ইউনিয়ন হিসেবে গড়ে তোলার ঘোষণা দিয়েছেন সম্ভাব্য চেয়ারম্যান প্রার্থী মোঃ সজীব শিকদার। দীর্ঘদিন ধরে স্থানীয় রাজনৈতিক ও সামাজিক কর্মকাণ্ডে সক্রিয় থেকে নিজেকে একজন নিবেদিত জনসেবক হিসেবে প্রতিষ্ঠা করা এই তরুণ নেতা আগামী ইউনিয়ন পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদে প্রতিদ্বন্দ্বিতা করার জোর প্রস্তুতি নিচ্ছেন।

মোঃ সজীব শিকদার জগদল ইউনিয়নের একজন সাবেক ছাত্রনেতা। বর্তমানে তিনি ৮ নম্বর জগদল ইউনিয়ন যুবদলের নির্বাচনকালীন কমিটির সদস্য, মাগুরা সদর থানা যুবদলের নির্বাচনকালীন কমিটির সদস্য, আরাফাত রহমান কোকো স্পোর্টিং ক্লাবের যুগ্ম আহ্বায়ক এবং ইমারত মাগুরার প্রচার সম্পাদক হিসেবে দক্ষতার সাথে দায়িত্ব পালন করছেন। বিগত স্বৈরাচারবিরোধী বিভিন্ন আন্দোলন-সংগ্রামে অগ্রণী ভূমিকা পালন করায় তাঁর বিরুদ্ধে তিনটি রাজনৈতিক মামলা দায়ের করা হয় এবং এর জেরে তিনি প্রায় তিন মাস কারাভোগও করেন।

ব্যক্তিজীবনে এসএসসি পাস মোঃ সজীব শিকদার পেশায় একজন উপ-ঠিকাদার। তবে পেশাগত ব্যস্ততার পাশাপাশি তিনি দীর্ঘদিন ধরে এলাকার গরিব, অসহায়, খেটে খাওয়া ও মেহনতী মানুষের পাশে থেকে বিভিন্ন জনসেবামূলক কার্যক্রম পরিচালনা করে আসছেন।

স্থানীয় সূত্রে জানা গেছে, এলাকায় কোনো নবজাতকের জন্ম হলে পরিবারগুলোকে প্রয়োজনীয় পরামর্শ দিয়ে দ্রুত জন্ম নিবন্ধন সনদ প্রাপ্তিতে নিরলস সহযোগিতা করে আসছেন সজীব শিকদার। তাঁর এই মহতী উদ্যোগ ইউনিয়নের সর্বস্তরের সাধারণ পরিবারের মাঝে অত্যন্ত ইতিবাচক সাড়া ফেলেছে। এ ছাড়া, জুলাই গণঅভ্যুত্থানের পর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যানের অনুপস্থিতিকালীন সময়ে সাধারণ মানুষের জরুরি নাগরিক সেবা নিশ্চিত করতে তিনি দিন-রাত স্বেচ্ছায় সহযোগিতা করেছেন বলে স্থানীয় বাসিন্দারা জানান। বর্ষাকালে কাঁচা রাস্তার চরম দুর্ভোগ নিরসনে সংশ্লিষ্ট দপ্তর ও জেলা প্রশাসনের দৃষ্টি আকর্ষণ করে দ্রুত রাস্তা সংস্কার ও পাকা রাস্তা নির্মাণের দাবিতেও তিনি সোচ্চার ভূমিকা রেখেছেন।

আগামী নির্বাচনে নিজের লক্ষ্য ও পরিকল্পনার কথা জানিয়ে মোঃ সজীব শিকদার বলেন, “আমি নির্বাচিত হলে সবার আগে একটি সম্পূর্ণ দুর্নীতিমুক্ত ইউনিয়ন গঠন করব। পাশাপাশি মাদক ও সন্ত্রাসবিরোধী কার্যক্রম জোরদার করা, বেকার যুবকদের কর্মসংস্থান সৃষ্টি, রাস্তা-ঘাট ও ড্রেনেজ ব্যবস্থার আধুনিক উন্নয়ন, কৃষক ও শ্রমিকবান্ধব উদ্যোগ গ্রহণ, অসহায় ও প্রতিবন্ধী মানুষের পাশে দাঁড়ানো, শিক্ষা ও স্বাস্থ্যসেবার মানোন্নয়ন এবং একটি স্বচ্ছ ও জবাবদিহিমূলক ডিজিটাল ইউনিয়ন গড়ে তোলাকে সর্বোচ্চ গুরুত্ব দেব।”

তিনি আরও বলেন, “দল-মত নির্বিশেষে ইউনিয়নের সকল শ্রেণি-পেশার মানুষের অংশগ্রহণ নিশ্চিত করে একটি উন্নত, শান্তিপূর্ণ ও জনবান্ধব জগদল ইউনিয়ন গড়ে তোলাই আমার প্রধান লক্ষ্য। জনগণের সেবাই হবে আমার একমাত্র অঙ্গীকার।”

স্থানীয়দের ভাষ্য, দীর্ঘদিনের রাজনৈতিক-সামাজিক সম্পৃক্ততা এবং নানামুখী জনসেবামূলক কর্মকাণ্ডের মাধ্যমে মোঃ সজীব শিকদার ইতোমধ্যে জগদল ইউনিয়নের সাধারণ মানুষের হৃদয়ে একটি পরিচিত ও গ্রহণযোগ্য মুখ হয়ে উঠেছেন। তাঁর এই ধারাবাহিক জনসম্পৃক্ততার কারণে এলাকার অনেকেই তাঁর নির্বাচনী উদ্যোগকে সাধুবাদ জানাচ্ছেন।

মন্তব্য করুন

আপনার মন্তব্য লিখুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

বাগেরহাটে শাপলা তুলতে গিয়ে দুই শিশুর মৃত্যু, ভ্যানচালকের ঝুলন্ত মরদেহ উদ্ধার

প্রফেসর কামাল উদ্দিন চৌধুরী কলেজে জাতীয় বিশ্ববিদ্যালয়ের নবীন বরণ

যান্ত্রিক ত্রুটিতে রামপাল বিদ্যুৎকেন্দ্রের এক ইউনিট বন্ধ, উৎপাদন অর্ধেকে

নওগাঁর পত্নী তলায় নেশাকারী কারবারি আটক

ডেঙ্গু প্রতিরোধের লক্ষ্যে ৩ আর্মড পুলিশ ব্যাটালিয়নে বিশেষ পরিচ্ছন্নতা অভিযান-২০২৬

চাঁদা দাবির অভিযোগ, সাংবাদিকের প্রশ্নে অভিযোগকারীকে ‘মেরে লাশ বানানোর’ হুমকি

পদ্মায় দুই দিন পর ছাত্রদল নেতার মরদেহ উদ্ধার

নওগাঁয় রামদাসহ আন্তঃজেলা দুর্ধর্ষ ছিনতাইকারী আটক

নবীনগরের ইব্রাহিমপুরে ভাঙা বাঁশের সাঁকোই ভরসা, স্থায়ী ব্রিজের আকুতি

২০০ টাকার ন্যানো ইউরিয়ায় কৃষিতে নতুন সম্ভাবনা, নজর কাড়ল প্রধানমন্ত্রীর

১০

মঘাদিয়ার শরিয়তপাড়ায় ঈদে মিলাদুন্নবী উপলক্ষে মিলাদ ও দোয়া মাহফিল

১১

বাগেরহাটের রামপালে ৪৪২ মেগাওয়াট সৌরবিদ্যুৎ প্রকল্পের একনেক অনুমোদন চলতি সপ্তাহে

১২

খুলনায় বিদেশে লোক পাঠানোর নামে লাখ টাকা হাতিয়ে নেওয়ার অভিযোগ

১৩

মঘাদিয়া ইউনিয়নে সংরক্ষিত মহিলা সদস্য পদে আলোচনায় নাসরিন আক্তার

১৪

বেলকুচিতে ৩ মাসব্যাপী ডেঙ্গু প্রতিরোধে পরিচ্ছন্নতা অভিযান শুরু

১৫

মিরসরাইয়ে আবুতোরাব ফাজিল মাদরাসায় তামাদ্দুনিক প্রতিযোগিতা

১৬

মিরসরাইয়ে এসএসসি-দাখিল উত্তীর্ণ ৩৫ কৃতি শিক্ষার্থীকে সংবর্ধনা

১৭

শ্যামনগরে ডেঙ্গু প্রতিরোধে পরিচ্ছন্নতা ও মশক নিধন অভিযান

১৮

দিঘলিয়ায় মাদরাসায় চুরি করতে গিয়ে ছাদ থেকে পড়ে যুবকের মৃত্যু, প্রশ্নের মুখে দারিদ্র্যের নির্মম বাস্তবতা

১৯

সন্ত্রাসবিরোধী আইনের মামলায় ছাত্রলীগ সাধারণ সম্পাদক গ্রেপ্তার

২০