ইয়াসিন আলী, শ্যামনগর (সাতক্ষীরা) প্রতিনিধি
১৫ অগাস্ট ২০২৬, ৯:০৮ পূর্বাহ্ন
অনলাইন সংস্করণ

শ্যামনগরে পুকুরে বিলীন প্রধান সড়ক: চরম ঝুঁকিতে শিক্ষার্থী ও এলাকাবাসী

সাতক্ষীরার শ্যামনগর পৌরসভার ৮ নম্বর ওয়ার্ডের খাগড়াদানা গ্রামে এক ভয়াবহ চিত্র দেখা দিয়েছে। ৯১ নম্বর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের পাশের প্রধান সড়কের একটি বড় অংশ ভেঙে পুকুরের গর্ভে চলে গেছে। এতে চরম দুর্ভোগ ও ঝুঁকির মুখে পড়েছেন স্থানীয় বাসিন্দা, পথচারী এবং কোমলমতি শিক্ষার্থীরা।

স্থানীয়দের সাথে কথা বলে জানা যায়, দীর্ঘদিন ধরে সড়কটির পাশের মাটি ধসে যেতে যেতে বর্তমানে বড় একটি অংশ পুকুরে বিলীন হয়ে গেছে। সড়কটি এখন এতটাই সরু ও ঝুঁকিপূর্ণ যে রিকশা-ভ্যানসহ সাধারণ যানবাহন চলাচল প্রায় বন্ধ হয়ে গেছে। সবচেয়ে বেশি সংকটে পড়েছেন ওই বিদ্যালয়ের শিক্ষার্থীরা, যারা প্রতিদিন জীবনের ঝুঁকি নিয়ে স্কুলে যাতায়াত করছে। ইতোমধ্যে ভাঙা সড়কে ছোটখাটো কয়েকটি দুর্ঘটনার কথাও জানিয়েছেন স্থানীয়রা।

বর্ষা মৌসুমে সড়কের পাশের মাটি নরম হয়ে যাওয়ায় ভাঙন আরও তীব্র হওয়ার আশঙ্কা দেখা দিয়েছে। এলাকাবাসীর দাবি, বড় ধরনের কোনো প্রাণহানি ঘটার আগেই জরুরি ভিত্তিতে সড়কটির সংস্কার করতে হবে। পুকুরের ভাঙন ঠেকাতে পাকা দেয়াল বা শক্তিশালী গাইডওয়াল নির্মাণ করা এখন সময়ের দাবি।

ভুক্তভোগী গ্রামবাসী জানান, বর্ষা মৌসুম শেষ হওয়ার আগেই স্থায়ী প্রতিরোধমূলক ব্যবস্থা না নিলে সড়কটির অবশিষ্ট অংশও পুকুরে হারিয়ে যাবে। এ অবস্থায় শ্যামনগর পৌর কর্তৃপক্ষ ও উপজেলা প্রশাসনের প্রতি দ্রুত সরেজমিন পরিদর্শন করে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের জোর দাবি জানিয়েছেন তারা।

মন্তব্য করুন

আপনার মন্তব্য লিখুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

বাগেরহাটে শাপলা তুলতে গিয়ে দুই শিশুর মৃত্যু, ভ্যানচালকের ঝুলন্ত মরদেহ উদ্ধার

প্রফেসর কামাল উদ্দিন চৌধুরী কলেজে জাতীয় বিশ্ববিদ্যালয়ের নবীন বরণ

যান্ত্রিক ত্রুটিতে রামপাল বিদ্যুৎকেন্দ্রের এক ইউনিট বন্ধ, উৎপাদন অর্ধেকে

নওগাঁর পত্নী তলায় নেশাকারী কারবারি আটক

ডেঙ্গু প্রতিরোধের লক্ষ্যে ৩ আর্মড পুলিশ ব্যাটালিয়নে বিশেষ পরিচ্ছন্নতা অভিযান-২০২৬

চাঁদা দাবির অভিযোগ, সাংবাদিকের প্রশ্নে অভিযোগকারীকে ‘মেরে লাশ বানানোর’ হুমকি

পদ্মায় দুই দিন পর ছাত্রদল নেতার মরদেহ উদ্ধার

নওগাঁয় রামদাসহ আন্তঃজেলা দুর্ধর্ষ ছিনতাইকারী আটক

নবীনগরের ইব্রাহিমপুরে ভাঙা বাঁশের সাঁকোই ভরসা, স্থায়ী ব্রিজের আকুতি

২০০ টাকার ন্যানো ইউরিয়ায় কৃষিতে নতুন সম্ভাবনা, নজর কাড়ল প্রধানমন্ত্রীর

১০

মঘাদিয়ার শরিয়তপাড়ায় ঈদে মিলাদুন্নবী উপলক্ষে মিলাদ ও দোয়া মাহফিল

১১

বাগেরহাটের রামপালে ৪৪২ মেগাওয়াট সৌরবিদ্যুৎ প্রকল্পের একনেক অনুমোদন চলতি সপ্তাহে

১২

খুলনায় বিদেশে লোক পাঠানোর নামে লাখ টাকা হাতিয়ে নেওয়ার অভিযোগ

১৩

মঘাদিয়া ইউনিয়নে সংরক্ষিত মহিলা সদস্য পদে আলোচনায় নাসরিন আক্তার

১৪

বেলকুচিতে ৩ মাসব্যাপী ডেঙ্গু প্রতিরোধে পরিচ্ছন্নতা অভিযান শুরু

১৫

মিরসরাইয়ে আবুতোরাব ফাজিল মাদরাসায় তামাদ্দুনিক প্রতিযোগিতা

১৬

মিরসরাইয়ে এসএসসি-দাখিল উত্তীর্ণ ৩৫ কৃতি শিক্ষার্থীকে সংবর্ধনা

১৭

শ্যামনগরে ডেঙ্গু প্রতিরোধে পরিচ্ছন্নতা ও মশক নিধন অভিযান

১৮

দিঘলিয়ায় মাদরাসায় চুরি করতে গিয়ে ছাদ থেকে পড়ে যুবকের মৃত্যু, প্রশ্নের মুখে দারিদ্র্যের নির্মম বাস্তবতা

১৯

সন্ত্রাসবিরোধী আইনের মামলায় ছাত্রলীগ সাধারণ সম্পাদক গ্রেপ্তার

২০