কালান্তর নিউজ ডেস্ক
১৯ জুন ২০২৬, ৫:২৩ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

রিমার্কের তিন মাসব্যাপী ‘ডাবল লাখপতি’ ক্যাম্পেইন শুরু, বিক্রেতাদের জন্য বড় সুযোগ

দেশেই আন্তর্জাতিক মানের স্কিনকেয়ার, হোমকেয়ার ও কসমেটিকস পণ্য উৎপাদনকারী শীর্ষস্থানীয় প্রতিষ্ঠান রিমার্ক এইচবি লিমিটেড খুচরা বিক্রেতাদের জন্য ‘ডাবল লাখপতি’ শীর্ষক একটি বিশেষ ক্যাম্পেইন চালু করেছে। তিন মাসব্যাপী এই আকর্ষণীয় ক্যাম্পেইনটির প্রথম ধাপ আগামী ৩১ আগস্ট পর্যন্ত চলবে বলে এক সংবাদ বিজ্ঞপ্তিতে নিশ্চিত করেছে প্রতিষ্ঠানটি।

বিজ্ঞপ্তিতে জানানো হয়, ক্যাম্পেইনের আওতায় রিমার্কের সারা দেশের তালিকাভুক্ত রিটেইলার বা খুচরা বিক্রেতারা ন্যূনতম ২ হাজার টাকার পণ্য কিনলেই প্রতিবার সর্বোচ্চ দুই লাখ টাকা পর্যন্ত নগদ উপহার জেতার সুযোগ পাবেন। এছাড়াও থাকছে তাৎক্ষণিক ক্যাশব্যাক (Instant Cashback) এবং ফ্রিজ ও টিভিসহ নানা আকর্ষণীয় উপহার।

ব্যবস্থাপনা পরিচালকের বক্তব্য: রিমার্ক এইচবি লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক (এমডি) নাজমুল আলম বলেন, “ব্যবসায়িক অংশীদারদের সাফল্যকে রিমার্ক সব সময় নিজের সাফল্য হিসেবে বিবেচনা করে। ‘ডাবল লাখপতি’ ক্যাম্পেইন বিক্রেতাদের প্রতি আমাদের কৃতজ্ঞতা ও সম্মান প্রকাশের একটি উদ্যোগ। রিমার্কের প্রবৃদ্ধিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখা বিক্রেতারা যেন তাঁদের পরিশ্রমের যথাযথ স্বীকৃতি ও পুরস্কার পান, সেটিই এই উদ্যোগের লক্ষ্য।”

রিমার্কের বৈশ্বিক অগ্রযাত্রা ও গ্রিন ফ্যাক্টরি অ্যাওয়ার্ড: উল্লেখ্য, রিমার্ক নিজস্ব অত্যাধুনিক কারখানায় উন্নত প্রযুক্তি ও ফর্মুলেশন ব্যবহার করে মানসম্মত পণ্য উৎপাদন করছে। বর্তমানে যুক্তরাষ্ট্র, মধ্যপ্রাচ্য, থাইল্যান্ড, মালয়েশিয়া, ফিলিপাইন ও ভারতে রিমার্কের উৎপাদিত পণ্য নিয়মিত রপ্তানি হচ্ছে। পরিবেশবান্ধব পণ্য উৎপাদনকারী প্রতিষ্ঠান হিসেবে ২০২৫ সালে রিমার্ক ‘গ্রিন ফ্যাক্টরি অ্যাওয়ার্ড’ লাভ করে।

অনুপ্রেরণা জোগাবে এই ক্যাম্পেইন:

কোম্পানির ন্যাশনাল সেলস ম্যানেজার মাইনুল আহসান বলেন, দেশের বাজারে রিমার্কের ধারাবাহিক অগ্রযাত্রায় ব্যবসায়ী ও বিক্রেতাদের অবদান অনন্য। এই ক্যাম্পেইন তাঁদের নতুন অনুপ্রেরণা জোগাবে এবং বাজারে রিমার্কের উপস্থিতি আরও শক্তিশালী করবে। ডাবল লাখপতি হওয়ার সুযোগের পাশাপাশি ইনস্ট্যান্ট ক্যাশব্যাক ও মূল্যবান উপহার ক্যাম্পেইনটিকে রিটেইলারদের কাছে আরও আকর্ষণীয় করে তুলবে।

মন্তব্য করুন

আপনার মন্তব্য লিখুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

বাগেরহাটে শাপলা তুলতে গিয়ে দুই শিশুর মৃত্যু, ভ্যানচালকের ঝুলন্ত মরদেহ উদ্ধার

প্রফেসর কামাল উদ্দিন চৌধুরী কলেজে জাতীয় বিশ্ববিদ্যালয়ের নবীন বরণ

যান্ত্রিক ত্রুটিতে রামপাল বিদ্যুৎকেন্দ্রের এক ইউনিট বন্ধ, উৎপাদন অর্ধেকে

নওগাঁর পত্নী তলায় নেশাকারী কারবারি আটক

ডেঙ্গু প্রতিরোধের লক্ষ্যে ৩ আর্মড পুলিশ ব্যাটালিয়নে বিশেষ পরিচ্ছন্নতা অভিযান-২০২৬

চাঁদা দাবির অভিযোগ, সাংবাদিকের প্রশ্নে অভিযোগকারীকে ‘মেরে লাশ বানানোর’ হুমকি

পদ্মায় দুই দিন পর ছাত্রদল নেতার মরদেহ উদ্ধার

নওগাঁয় রামদাসহ আন্তঃজেলা দুর্ধর্ষ ছিনতাইকারী আটক

নবীনগরের ইব্রাহিমপুরে ভাঙা বাঁশের সাঁকোই ভরসা, স্থায়ী ব্রিজের আকুতি

২০০ টাকার ন্যানো ইউরিয়ায় কৃষিতে নতুন সম্ভাবনা, নজর কাড়ল প্রধানমন্ত্রীর

১০

মঘাদিয়ার শরিয়তপাড়ায় ঈদে মিলাদুন্নবী উপলক্ষে মিলাদ ও দোয়া মাহফিল

১১

বাগেরহাটের রামপালে ৪৪২ মেগাওয়াট সৌরবিদ্যুৎ প্রকল্পের একনেক অনুমোদন চলতি সপ্তাহে

১২

খুলনায় বিদেশে লোক পাঠানোর নামে লাখ টাকা হাতিয়ে নেওয়ার অভিযোগ

১৩

মঘাদিয়া ইউনিয়নে সংরক্ষিত মহিলা সদস্য পদে আলোচনায় নাসরিন আক্তার

১৪

বেলকুচিতে ৩ মাসব্যাপী ডেঙ্গু প্রতিরোধে পরিচ্ছন্নতা অভিযান শুরু

১৫

মিরসরাইয়ে আবুতোরাব ফাজিল মাদরাসায় তামাদ্দুনিক প্রতিযোগিতা

১৬

মিরসরাইয়ে এসএসসি-দাখিল উত্তীর্ণ ৩৫ কৃতি শিক্ষার্থীকে সংবর্ধনা

১৭

শ্যামনগরে ডেঙ্গু প্রতিরোধে পরিচ্ছন্নতা ও মশক নিধন অভিযান

১৮

দিঘলিয়ায় মাদরাসায় চুরি করতে গিয়ে ছাদ থেকে পড়ে যুবকের মৃত্যু, প্রশ্নের মুখে দারিদ্র্যের নির্মম বাস্তবতা

১৯

সন্ত্রাসবিরোধী আইনের মামলায় ছাত্রলীগ সাধারণ সম্পাদক গ্রেপ্তার

২০