ম.ম.রবি ডাকুয়া, মোংলা {বাগেরহাট} প্রতিনিধি
৮ অগাস্ট ২০২৬, ১০:০২ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

রামপালে সংসার চালাতে ও ঘরভাড়া মেটাতে মাথার চুল বিক্রি করলেন অসহায় রেহেনা!

দারিদ্র্যের নির্মম কষাঘাতে জর্জরিত হয়ে দুই সন্তানকে বাঁচিয়ে রাখতে নিজের মাথার চুল বিক্রি করে ঘরভাড়া মেটাতে বাধ্য হয়েছেন এক অসহায় মা। হৃদয়বিদারক এ ঘটনাটি ঘটেছে বাগেরহাটের রামপাল উপজেলার সন্তোষপুর গ্রামে।

জানা গেছে, রামপালের রেহানা খাতুন আগে একটি ভাড়া ঝুপড়ি ঘরে সন্তান নিয়ে বসবাস করতেন। দীর্ঘদিন ধরে ঘরভাড়া পরিশোধ করতে না পেরে এবং চরম অভাবের তাড়নায় শেষ পর্যন্ত ৫০০ টাকা ভাড়ার জন্য মাথার চুল বিক্রি করে দেন তিনি। বর্তমানে ঘর ছেড়ে দুই সন্তানকে নিয়ে খুলনা-মোংলা রেললাইনের পাশে খোলা আকাশের নিচে চরম মানবেতর জীবনযাপন করছেন এই নারী।

স্থানীয়দের সহায়তায় রেলব্রিজের পাশের সরকারি জমিতে বাঁশের খুঁটি দিয়ে একটি ঝুপড়ি ঘর নির্মাণের চেষ্টা করা হলেও আর্থিক সংকটে তা আটকে আছে। কয়েক মাস ধরে শুধু বাঁশের কঙ্কালসার কাঠামো দাঁড়িয়ে থাকলেও টিন ও বেড়ার অভাবে মাথার ওপর জোটেনি কোনো ছাউনি। প্রখর রোদ ও বৃষ্টিতে সন্তানদের নিয়ে ভিজে দিন কাটছে তাঁর।

স্থানীয় বাসিন্দা ফেরদৌসী বেগম ও প্রবীণ আবু তালেব শেখ জানান, রেহানার এমন করুণ অবস্থা দেখে এলাকা জুড়ে শোকের ছায়া নেমে এসেছে। তিনি যেন সরকারি কোনো আবাসন প্রকল্পের আওতায় দ্রুত একটি ঘর পান, সেজন্য সরকারের সংশ্লিষ্ট দপ্তর ও স্থানীয় প্রশাসনের জরুরি হস্তক্ষেপ দাবি করেছেন তাঁরা। একই সঙ্গে সমাজের বিত্তবান ও মানবিক মানুষদেরও সাহায্যের হাত বাড়িয়ে দেওয়ার আহ্বান জানানো হয়েছে।

কান্নাজড়িত কণ্ঠে রেহানা খাতুন বলেন, “দুই সন্তানের মুখের দিকে তাকাতে পারি না। ঘর নাই, খাওয়ার কষ্ট। নিরুপায় হয়ে মাথার চুল বিক্রি করছি। সরকারের কাছে একটু মাথা গোঁজার ঠাঁই আর সাহায্য চাই।”

মন্তব্য করুন

আপনার মন্তব্য লিখুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

বাগেরহাটে শাপলা তুলতে গিয়ে দুই শিশুর মৃত্যু, ভ্যানচালকের ঝুলন্ত মরদেহ উদ্ধার

প্রফেসর কামাল উদ্দিন চৌধুরী কলেজে জাতীয় বিশ্ববিদ্যালয়ের নবীন বরণ

যান্ত্রিক ত্রুটিতে রামপাল বিদ্যুৎকেন্দ্রের এক ইউনিট বন্ধ, উৎপাদন অর্ধেকে

নওগাঁর পত্নী তলায় নেশাকারী কারবারি আটক

ডেঙ্গু প্রতিরোধের লক্ষ্যে ৩ আর্মড পুলিশ ব্যাটালিয়নে বিশেষ পরিচ্ছন্নতা অভিযান-২০২৬

চাঁদা দাবির অভিযোগ, সাংবাদিকের প্রশ্নে অভিযোগকারীকে ‘মেরে লাশ বানানোর’ হুমকি

পদ্মায় দুই দিন পর ছাত্রদল নেতার মরদেহ উদ্ধার

নওগাঁয় রামদাসহ আন্তঃজেলা দুর্ধর্ষ ছিনতাইকারী আটক

নবীনগরের ইব্রাহিমপুরে ভাঙা বাঁশের সাঁকোই ভরসা, স্থায়ী ব্রিজের আকুতি

২০০ টাকার ন্যানো ইউরিয়ায় কৃষিতে নতুন সম্ভাবনা, নজর কাড়ল প্রধানমন্ত্রীর

১০

মঘাদিয়ার শরিয়তপাড়ায় ঈদে মিলাদুন্নবী উপলক্ষে মিলাদ ও দোয়া মাহফিল

১১

বাগেরহাটের রামপালে ৪৪২ মেগাওয়াট সৌরবিদ্যুৎ প্রকল্পের একনেক অনুমোদন চলতি সপ্তাহে

১২

খুলনায় বিদেশে লোক পাঠানোর নামে লাখ টাকা হাতিয়ে নেওয়ার অভিযোগ

১৩

মঘাদিয়া ইউনিয়নে সংরক্ষিত মহিলা সদস্য পদে আলোচনায় নাসরিন আক্তার

১৪

বেলকুচিতে ৩ মাসব্যাপী ডেঙ্গু প্রতিরোধে পরিচ্ছন্নতা অভিযান শুরু

১৫

মিরসরাইয়ে আবুতোরাব ফাজিল মাদরাসায় তামাদ্দুনিক প্রতিযোগিতা

১৬

মিরসরাইয়ে এসএসসি-দাখিল উত্তীর্ণ ৩৫ কৃতি শিক্ষার্থীকে সংবর্ধনা

১৭

শ্যামনগরে ডেঙ্গু প্রতিরোধে পরিচ্ছন্নতা ও মশক নিধন অভিযান

১৮

দিঘলিয়ায় মাদরাসায় চুরি করতে গিয়ে ছাদ থেকে পড়ে যুবকের মৃত্যু, প্রশ্নের মুখে দারিদ্র্যের নির্মম বাস্তবতা

১৯

সন্ত্রাসবিরোধী আইনের মামলায় ছাত্রলীগ সাধারণ সম্পাদক গ্রেপ্তার

২০