গোলাম কিবরিয়া, বোয়ালিয়া {রাজশাহী} প্রতিনিধি
৩১ জুলাই ২০২৬, ৫:০৫ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

রাজশাহীতে অবৈধ পুকুর খননের খবর সংগ্রহ করতে গিয়ে সাংবাদিককে কুপিয়ে জখম

রাজশাহী মহানগরীতে পেশাগত দায়িত্ব পালনকালে দুর্বৃত্তদের নৃশংস হামলার শিকার হয়েছেন সাংবাদিক ইব্রাহিম হোসেন সম্রাট (২৭)। বৃহস্পতিবার (৩০ জুলাই ২০২৬) রাত আনুমানিক ১০টার দিকে নগরীর শাহমখদুম থানাধীন পল্লবী আবাসিক সংলগ্ন গাংপাড়া কবরস্থানের সামনে এই হামলার ঘটনা ঘটে।

আহত ইব্রাহিম হোসেন সম্রাট দৈনিক বাংলাদেশ মেইল ২৪, দৈনিক সময়ের কাগজ, দৈনিক গণকণ্ঠ ও সাপ্তাহিক বাংলার বিবেক পত্রিকায় কর্মরত রয়েছেন। তিনি রাজশাহী নগরীর বোয়ালিয়া থানার কেদুর মোড় এলাকার বাসিন্দা।

স্বজন ও স্থানীয় সূত্রে জানা যায়, সহকর্মীর বাসায় যাওয়ার পথে একদল সশস্ত্র দুর্বৃত্ত দেশীয় ধারালো অস্ত্র নিয়ে সম্রাটের ওপর অতর্কিত হামলা চালায়। এতে তাঁর মাথা, কপালসহ শরীরের বিভিন্ন স্থানে গুরুতর রক্তাক্ত জখম হয়। স্থানীয়রা তাকে উদ্ধার করে রাজশাহী মেডিকেল কলেজ (রামেক) হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক ৮ নম্বর ওয়ার্ডে ভর্তি করেন। হাসপাতালের তথ্য মতে, বর্তমানে তাঁর অবস্থা আশঙ্কাজনক।

এ ঘটনায় সম্রাটের সহকর্মী সাংবাদিক আবির শেখসহ তাঁর পরিবারের আরও পাঁচ সদস্য—ছোট ভাই আব্রাহাম (৯), বড় বোন কারিমা (১৯), মা আফরোজা বেগম (৪২) ও দাদি সোনিয়া (৭০) আহত হয়েছেন বলে জানা গেছে।

সাংবাদিক আবির শেখ অভিযোগ করেন, এলাকায় অবৈধ পুকুর খনন সংক্রান্ত সংবাদ প্রকাশ এবং ছবি ও ভিডিও ধারণের জেরে এই হামলা চালানো হয়েছে। তাঁর দাবি, রাজশাহী সিটি করপোরেশনের ১৮ নম্বর ওয়ার্ডের আওয়ামী লীগ নেতা দুলাল ও হিরার নেতৃত্বে একদল সন্ত্রাসী এই নৃশংস হামলা চালিয়েছে।

অভিযোগের বিষয়ে তাৎক্ষণিকভাবে দুলাল বা হিরার কোনো বক্তব্য পাওয়া যায়নি।

শাহমখদুম থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. কবির হোসেন জানান, খবর পেয়েই পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। ভুক্তভোগী পরিবারের পক্ষ থেকে লিখিত অভিযোগ জমা দিলে দ্রুত তদন্ত করে আইনি ব্যবস্থা গ্রহণ করা হবে।

এদিকে সাংবাদিকের ওপর এ ধরনের ন্যক্কারজনক হামলার ঘটনায় ক্ষোভে ফেটে পড়েছেন রাজশাহীর স্থানীয় সাংবাদিক সমাজ। ঘটনার সুষ্ঠু ও নিরপেক্ষ তদন্ত করে জড়িতদের দ্রুত গ্রেপ্তার ও দৃষ্টান্তমূলক শাস্তির জোর দাবি জানিয়েছেন তাঁরা।

মন্তব্য করুন

আপনার মন্তব্য লিখুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

বিরলের ঐতিহাসিক বোর্ডহাট মহাবিদ্যালয়ে সীমানা প্রাচীর ও দৃষ্টিনন্দন প্রবেশদ্বার নির্মাণের দাবি

ভাঙ্গুড়ায় নকল দুধ তৈরির কারখানায় প্রশাসনের হানা: আটক অসাধু ব্যবসায়ীর ১ বছরের জেল ও ২ লাখ টাকা জরিমানা

রাজশাহীতে অবৈধ পুকুর খননের খবর সংগ্রহ করতে গিয়ে সাংবাদিককে কুপিয়ে জখম

শ্যামনগরে যুবদল নেতার বিরুদ্ধে তোলা অভিযোগকে ‘মিথ্যা ও বানোয়াট’ দাবি করে ব্যবসায়ীর সংবাদ সম্মেলন

১৩ বছরেই মা! কোলে ৭ মাসের শিশু: স্মার্টফোন আর পারিবারিক নীরবতার বলি অনামিকা

হবিগঞ্জের ঘটনা: রাজনৈতিক উত্তেজনার ইঙ্গিত নাকি বৃহত্তর কৌশলের অংশ?

ghcyycqn6qv5v5l

u2w2uavd2hbg758w

আদিতমারীতে শতপিস ট্যাপেন্টাডলসহ অভিযুক্ত ছাত্রদল সভাপতি গ্রেপ্তার!

ডায়াবেটিসে কোন ফল খাবেন, কোনগুলো এড়িয়ে চলবেন? জেনে নিন চিকিৎসকদের পরামর্শ

১০

‘বুকে গুলি করেন, ভয় দেখিয়ে লাভ নাই’: ২০২৪-এর জুলাই আন্দোলনের স্মৃতিচারণায় আইনজীবী মোঃ আবু মুসলিম বিন হাই

১১

মিরসরাইয়ে পৈতৃক জমি দখলের অপচেষ্টা: রাজনৈতিক হামলাকে পারিবারিক বিরোধ সাজানোর অভিযোগ

১২

অতিরিক্ত কর ছাড়াই নারায়ণগঞ্জ সিটি করপোরেশনের ১,০৬০ কোটি টাকার বাজেট ঘোষণা

১৩

জননেতা কে এম ওবায়দুর রহমান: সততা, জনসেবা ও একটি রাজনৈতিক উত্তরাধিকার

১৪

নকশা বদলে নতুন রূপে নির্মিত হচ্ছে খুলনার ভৈরব সেতু, কাজ শেষ হবে ২০২৯ সালে

১৫

৩ ঘণ্টার নদীপথ মাত্র ১০ মিনিটে! অনুমোদন পেল দেশের দীর্ঘতম ভোলা-বরিশাল সেতু

১৬

আটঘরিয়ায় সিঁধ কেটে ঘরে ঢুকে শিক্ষিকাকে হত্যা, টয়লেটের ট্যাংকে মিলল মরদেহ!

১৭

জুলাই যোদ্ধা সুজনের নবজাতক কন্যার জন্য উপহার, তারেক রহমানের পক্ষ থেকে পৌঁছাল শুভেচ্ছা

১৮

ফুলতলায় ইসলামী ব্যাংক এজেন্ট ব্যাংকিং শিরোমণি শাখার গ্রাহক ও সুধী সমাবেশ অনুষ্ঠিত

১৯

অন্ধ স্ত্রীকে হাত ধরে রাস্তায় রাস্তায় ঘুরে সাহায্য চান ৭০ বছরের বৃদ্ধ ছাইদুল!

২০