রাজশাহীর চারঘাটে অভিযান চালিয়ে ৪৫ পিস ইয়াবা ট্যাবলেটসহ তিনজনকে গ্রেপ্তার করেছে জেলা গোয়েন্দা (ডিবি) পুলিশ।
জেলা পুলিশ সুপার মো. মামুন অর রশিদের সার্বিক দিকনির্দেশনা ও তত্ত্বাবধানে গত ৬ নভেম্বর ২০২৬ তারিখ রাত ৯টা ২০ মিনিটে রাজশাহী জেলা ডিবি পুলিশের একটি দল চারঘাট থানার বালাদিয়ার গ্রামে অভিযান পরিচালনা করে।
এ সময় গ্রামের ৩ নম্বর আসামি মো. তোফাজ্জল হোসেনের পুকুরপাড়ে অবস্থিত একটি টিনের ছাপড়া ঘরে তল্লাশি চালিয়ে মো. বিপুল মোল্লা, মো. সুনীল সরকার ও মো. তোফাজ্জল হোসেনের কাছ থেকে ৪৫ পিস অবৈধ ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়। পরে তাদের গ্রেপ্তার করা হয়।
গ্রেপ্তারকৃত বিপুল মোল্লা চারঘাট থানার বালাদিয়ার গ্রামের মৃত আলিমুদ্দিনের ছেলে। সুনীল সরকার একই গ্রামের মো. বিশু সরকার ওরফে বেলালের ছেলে। অপর গ্রেপ্তারকৃত তোফাজ্জল হোসেন একই থানার উত্তর ভাটপাড়া গ্রামের মো. আবদুল খালেকের ছেলে।
এ ঘটনায় গ্রেপ্তারকৃত তিনজনের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন, ২০১৮ অনুযায়ী চারঘাট থানায় একটি মামলা করা হয়েছে।