কালান্তর নিউজ ডেস্ক
২৫ মে ২০২৬, ৬:৩০ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

ফেসবুকে এবার ভালোবাসার গান গেয়ে তুমুল আলোচনায় রফিকুল ইসলাম মাদানী

দেশব্যাপী আলোচিত ধর্মীয় বক্তা মাওলানা রফিকুল ইসলাম মাদানী আবারও সামাজিক যোগাযোগমাধ্যমের লাইমলাইটে চলে এসেছেন। তবে এবার কোনো ওয়াজ বা ধর্মীয় বক্তব্য নয়, বরং সম্পূর্ণ ভিন্ন এক রূপে—ভালোবাসার গান গেয়ে নেটিজেনদের নজর কেড়েছেন তিনি।

গতকাল রোববার (২৪ মে) রাতে মাহবুবুল হক হাসান নামের একটি ফেসবুক আইডি থেকে রফিকুল ইসলাম মাদানীর এই রোমান্টিক গানের ভিডিওটি পোস্ট করা হয়। এরপরই ভিডিওটি ফেসবুক ও অন্যান্য সামাজিক মাধ্যমে ঝড়ের গতিতে ভাইরাল হয়ে যায়।

কী আছে ভাইরাল সেই ভিডিওতে?

ভাইরাল হওয়া ভিডিওটিতে দেখা যায়, একটি পুকুরপাড়ে বসে মোবাইল হাতে বেশ রোমান্টিক মুডে গান গাচ্ছেন রফিকুল ইসলাম মাদানী। সে সময় তাঁর মোবাইলের স্ক্রিনে ভিডিও কলে অপর প্রান্তে যুক্ত থাকা এক ব্যক্তিকে গভীর মনোযোগ দিয়ে সেই গানটি শুনতে দেখা যায়। তবে ভিডিও কলে যুক্ত থাকা ওই ব্যক্তির সুনির্দিষ্ট কোনো পরিচয় এখনও জানা যায়নি।

মাদানীর কণ্ঠে ভাইরাল হওয়া এই রোমান্টিক গানটি তাঁর নিজের লেখা নাকি অন্য কোনো শিল্পীর, সে বিষয়েও নিশ্চিত হওয়া যায়নি। ভিডিওতে তাঁকে গাইতে শোনা যায়—

‘ভাল লাগে তোর ভেচকিটাও, ভুল বুঝে তুই কাঁদিস যখন, > ভালো লাগে তোর ভেচকিটাও… > অবিরাম এই ভালোবাসার ব্যাকরণে নেই ক্ষমা, > ভালো লাগার একটা কারণ—তুই যে প্রাণের প্রিয়তমা।’

নেটিজেনদের মিশ্র প্রতিক্রিয়া ও মন্তব্য:

ভিডিওটি ভাইরাল হওয়ার পর থেকে সামাজিক যোগাযোগমাধ্যমে মিশ্র প্রতিক্রিয়া দেখা যাচ্ছে। কেউ কেউ এই বক্তার এমন রোমান্টিক রূপ দেখে বেশ মজাদার সব মন্তব্য করছেন, আবার অনেকেই তাঁর সমালোচনাতেও মেতে উঠেছেন।

ভিডিওর কমেন্ট বক্সে মুসকান রহমান নামের একজন লিখেছেন, ‘কেউ হাসবি না পাপির দল, হুজুর রোমান্টিক মুডে আছেন।’ অন্যদিকে সাজ্জাদ চৌধুরী নামের এক নেটিজেন খানিকটা রসিকতা করে মন্তব্য করেছেন, ‘হুজুর যেহেতু বলেছেন, তবে এটা গজলই হবে।’

এর আগে ‘গুনাহ থেকে বেঁচে থাকতেই দ্বিতীয় বিয়ের মতো কঠিন সিদ্ধান্ত নিয়েছি’—এমন মন্তব্য করে সামাজিক মাধ্যমে ব্যাপক আলোচিত-সমালোচিত হয়েছিলেন এই বক্তা। সেই রেশ কাটতে না কাটতেই এবার তাঁর নতুন এই গানের ভিডিও সোশ্যাল মিডিয়ায় নতুন করে হাস্যরস ও তুমুল আলোচনার জন্ম দিল।

মন্তব্য করুন

আপনার মন্তব্য লিখুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

ফেসবুকে এবার ভালোবাসার গান গেয়ে তুমুল আলোচনায় রফিকুল ইসলাম মাদানী

বিএনপির শীর্ষ নেতাদের ঈদযাত্রা: জাতীয় ঈদগাহে নামাজ পড়বেন প্রধানমন্ত্রী তারেক রহমান

রামিসা হত্যার বিচার: ঈদের ছুটিতেও খোলা থাকবে আদালত, ৫-৭ দিনেই শেষ হতে পারে বিচার

ইসলামী ব্যাংকের নতুন চেয়ারম্যান ফ্যাসিস্টদের দোসর, অনতিবিলম্বে অপসারণ চাই: মিয়া গোলাম পরওয়ার

ঈদযাত্রায় নতুন মাত্রা: ট্রেনে নারীদের জন্য বিশেষ বগি, স্বস্তি নিয়ে বাড়ি ফিরছেন ঘরমুখো মানুষ

ট্রেনে ঈদযাত্রার ৩য় দিন: উত্তরের ২ ট্রেন বিলম্বে ঢাকা ছাড়ল, আজ থেকে চালু নারীদের বিশেষ বগি

দীর্ঘদিন পর কারাগার থেকে জামিনে মুক্তি পেলেন প্রখ্যাত আলেম মাওলানা আতাউর রহমান বিক্রমপুরী

মেহেরপুরে ৯ বছরের শিশুকে ধর্ষণের দায়ে যুবকের মৃত্যুদণ্ড; ৩ লাখ টাকা জরিমানা

অনলাইনে বিক্রির বিজ্ঞাপন দেখে ১০০ বছর পর স্পেনের ঐতিহাসিক পাণ্ডুলিপি উদ্ধার!

শুরু হলো পবিত্র হজের মূল আনুষ্ঠানিকতা; মক্কা-মিনার আকাশ-বাতাস ‘লাব্বাইক’ ধ্বনিতে মুখরিত

১০

ইসলামী ব্যাংকে বড় রদবদল: জুবায়দুর রহমানের পদত্যাগ, নতুন চেয়ারম্যান সাবেক ডেপুটি গভর্নর খুরশীদ আলম

১১

রামিসা হত্যা মামলা: আসামি সোহেল ও স্ত্রীর পক্ষে লড়তে রাষ্ট্রীয় খরচে ‘স্টেট ডিফেন্স’ আইনজীবী নিয়োগ

১২

কোরবানির বর্জ্য ১২ ঘণ্টার মধ্যে অপসারণ করতে হবে: স্থানীয় সরকার প্রতিমন্ত্রী

১৩

ঈদের কেনাকাটা: ৫০ হাজার টাকার মধ্যে সেরা ৭টি স্মার্টফোন

১৪

মাদ্রাসায় যৌন নিপীড়ন বন্ধে কমিশন গঠনসহ শায়খ আহমাদুল্লাহর একগুচ্ছ জরুরি প্রস্তাব

১৫

হামে প্রতিদিন গড় মৃত্যু ৭ জনের বেশি, ৫০০ ছাড়াল শিশু মৃত্যু

১৬

রামিসা হত্যা মামলা: সিআইডি’র ডিএনএ রিপোর্ট হস্তান্তর; রোববারই জমা হতে পারে চার্জশিট

১৭

বাংলাদেশ ব্যাংকের ৬০ হাজার কোটি টাকার তহবিল

১৮

আজ টিভিতে যা দেখবেন: ঢাকা প্রিমিয়ার লিগ ও জার্মান কাপের ফাইনাল

১৯

‘ছোটবেলায় আমিও অশালীন স্পর্শের শিকার হয়েছিলাম’: উর্বী

২০