কালান্তর নিউজ ডেস্ক
১৯ সেপ্টেম্বর ২০২৬, ৭:১৫ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

চায়ের কাপে ঢাকা-১৩ এর উন্নয়ন ভাবনা: তৃতীয়বারের মতো ‘চায়ের আড্ডা’য় ববি হাজ্জাজ

 

রাজনীতির মঞ্চ নয়, চায়ের টেবিলে জনতার কথা শুনলেন তিনি। ১৯ সেপ্টেম্বর সঙ্গে সরাসরি নাগরিকদের সংযোগ স্থাপনে ব্যতিক্রমী উদ্যোগ নিলেন ঢাকা-১৩ আসনের সংসদ সদস্য এবং প্রাথমিক ও গণশিক্ষা প্রতিমন্ত্রী ববি হাজ্জাজ।

ঢাকা-১৩ আসনের বাসিন্দাদের সঙ্গে তৃতীয়বারের মতো অনুষ্ঠিত হলো তার জনপ্রিয় কার্যক্রম চায়ের আড্ডা। কোনো আনুষ্ঠানিকতা নয়, খোলামেলা আড্ডায় উঠে আসে এলাকার নিত্যদিনের সমস্যা, জলাবদ্ধতা, যানজট, শিক্ষা, মশক নিধনসহ নানা উন্নয়ন ভাবনা।

আড্ডায় অংশ নেওয়া নাগরিকরা তাদের পরামর্শ, অভিযোগ ও সম্ভাবনার কথা সরাসরি তুলে ধরেন প্রতিমন্ত্রীর কাছে। ববি হাজ্জাজ মনোযোগ দিয়ে সবার কথা শোনেন এবং নাগরিকদের মতামতকে সর্বোচ্চ গুরুত্ব দিয়ে প্রয়োজনীয় উদ্যোগ নেওয়ার আশ্বাস দেন।

তিনি বলেন, “ঢাকা-১৩ আমার পরিবার। আপনাদের কণ্ঠস্বরই আমার কাজের দিকনির্দেশনা। নিয়মিত এই আড্ডার মাধ্যমে আমরা ঢাকা-১৩ কে আরও বাসযোগ্য করে তুলবো।”

রাজনৈতিক বিশ্লেষকরা বলছেন, সংসদ ভবনের বাইরে এসে চায়ের কাপে এভাবে নাগরিকদের সঙ্গে মতবিনিময় দেশের রাজনীতিতে এক নতুন সংস্কৃতির জন্ম দিচ্ছে।

মন্তব্য করুন

আপনার মন্তব্য লিখুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

শ্রীপুরে অপপ্রচারের অভিযোগে এক নারীর বিরুদ্ধে বিএনপি নেতার সংবাদ সম্মেলন ।

বোয়ালখালী স্বাস্থ্য কমপ্লেক্স পরিদর্শনে বিভাগীয় স্বাস্থ্য পরিচালক

মনিরামপুরে জামায়াতে ইসলামী মহিলা বিভাগের ইউনিয়ন টিম সদস্যদের শিক্ষা শিবির অনুষ্ঠিত

চায়ের কাপে ঢাকা-১৩ এর উন্নয়ন ভাবনা: তৃতীয়বারের মতো ‘চায়ের আড্ডা’য় ববি হাজ্জাজ

তাড়াইলে সাররং যুব সমাজ ও সাররং একাদশ চ্যাম্পিয়ন দলের বিজয় অনুষ্ঠান আয়োজিত হয়েছে হয়েছে।

নওগাঁয় নুনিয়াপট্টি ও সুইপার কলোনিতে মাদকবিরোধী অভিযান, ইয়াবাসহ গ্রেপ্তার ৯

বালাগঞ্জে ‘বোয়ালজুর ইউনিয়ন গণদাবী পরিষদ’র আত্মপ্রকাশ

কুড়িগ্রামের ফুলবাড়ীতে ৫৮০ পিস ইয়াবাসহ ১ জন মাদক কারবারিকে হাতেনাতে গ্রেফতার করে পুলিশ

আইফোনের লোভে প্রাণ গেল কিশোর অপ্রতিমের, ২৪ ঘণ্টা পর মিলল ক্ষতবিক্ষত মরদেহ

ভেড়ামারায় তরুণীকে সঙ্ঘবদ্ধ ধর্ষণেরপর মৃত্যু 

১০

কুড়িগ্রামের রৌমারীতে জুয়ার আসরে অভিযান, দেড় লক্ষাধিক টাকাসহ ১৪ জন গ্রেপ্তার

১১

মাগুরায় ৫০০ পিস ইয়াবাসহ ৬০ বছরের বৃদ্ধ আটক

১২

শরৎকে স্বাগত জানাতে কাশফুলের রাজ্যে খুলনাবাসী, ময়ূরী আবাসিক এলাকায় দর্শনার্থীর ঢল

১৩

বিনয়বাঁশী জলদাসের ১১৫তম জন্মদিবস উদযাপন উপলক্ষে বিনয়বাঁশী শিল্পীগোষ্ঠীর প্রস্তুতি সভা অনুষ্ঠিত

১৪

৬ নং রাঘবদাড় ইউনিয়নে চেয়ারম্যান পদে জোর আলোচনায় শরফুদ্দিন আহমেদ রাজা

১৫

কয়রায় গৃহবধূর ঝুলন্ত মরদেহ উদ্ধার, পুলিশের তদন্ত শুরু

১৬

সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া স্মৃতি ১৬ দলীয় ফুটবল টুর্নামেন্ট-২০২৬ এর জমকালো উদ্বোধন

১৭

জীবাশ্ম জ্বালানি প্রকল্পের অর্থায়ন বন্ধের দাবিতে মোংলায় তীব্র প্রতিবাদ

১৮

কেমন হতে যাচ্ছে আমাদের আগামীর মিরসরাই?

১৯

পরিচ্ছন্ন খুলনার স্বপ্নে বাধা ময়লার স্তূপ: দৌলতপুর ৫ নং ওয়ার্ডে ক্ষোভ, প্রশাসকের হস্তক্ষেপ দাবি

২০