কালান্তর নিউজ ডেস্ক
৭ অগাস্ট ২০২৬, ৫:০৩ পূর্বাহ্ন
অনলাইন সংস্করণ

ইয়াবা কারবারিদের নতুন তালিকা তৈরি করা হবে: স্বরাষ্ট্রমন্ত্রী

ইয়াবা পাচারে জড়িত প্রকৃত প্রভাবশালী মাদক কারবারি ও বাহকদের নতুন করে তালিকাভুক্ত করে কঠোর আইনগত ব্যবস্থা নেওয়া হবে বলে জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাউদ্দিন আহমদ। একই সঙ্গে টেকনাফে অপহরণ প্রতিরোধে আরও দুটি সেনা ক্যাম্প স্থাপনের পরিকল্পনার কথাও জানান তিনি।

গতকাল বৃহস্পতিবার (৬ আগস্ট ২০২৬) রাত ১১টার দিকে কক্সবাজারের হিলডাউন সার্কিট হাউসে আয়োজিত মাদক প্রতিরোধ ও আইনশৃঙ্খলা উন্নয়ন সংক্রান্ত সভা শেষে সাংবাদিকদের ব্রিফিংকালে তিনি এসব কথা বলেন।

স্বরাষ্ট্রমন্ত্রী জানান, মাদক চোরাকারবারি, শীর্ষ মাদক ব্যবসায়ী এবং বাহকদের নিরপেক্ষভাবে চিহ্নিত করে নতুন তালিকা প্রস্তুত করবে কক্সবাজার ও সীমান্ত এলাকার মাদকবিরোধী টাস্কফোর্স কমিটি। প্রস্তুতকৃত তালিকার ভিত্তিতেই জড়িতদের বিরুদ্ধে জিরো টলারেন্স নীতিতে অভিযান চালানো হবে।

মাদকের বিস্তার রোধে সরকারের পদক্ষেপ তুলে ধরে তিনি বলেন, সীমান্ত ও মূল পাচারের রুটগুলোতে যৌথ বাহিনীর ক্যাম্প বসানো হবে এবং সমুদ্রপথে নৌবাহিনী ও কোস্ট গার্ডের টহল জোরদার করা হবে। এছাড়া রোহিঙ্গা ক্যাম্পের ভেতরে মাদক ব্যবসা রুখতে সিসিটিভি ক্যামেরাগুলো সচল করার নির্দেশনা দেওয়া হয়েছে।

জাতীয় সংসদে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন সংশোধনের পর এটিই দেশের প্রথম সমন্বয় সভা উল্লেখ করে তিনি বলেন, নতুন আইনের কার্যকর প্রয়োগে মাদক নির্মূলে গতি আনা হবে।

দীর্ঘদিন বন্ধ থাকা নাফ নদীতে মাছ ধরা পুনারম্ভ নিয়ে মন্ত্রী বলেন, উখিয়া ও টেকনাফের প্রকৃত জেলে এবং মাছ ধরার নৌযানকে দ্রুত নিবন্ধনের আওতায় আনা হবে। একই সঙ্গে সমুদ্রপথে জলযান চলাচলের গতিবিধি নজরদারিতে ১১টি টাওয়ারের মাধ্যমে সার্বক্ষণিক পর্যবেক্ষণ করা হবে।

সীমান্তবর্তী এলাকায় অপহরণ আতঙ্ক প্রসঙ্গে স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, বিষয়টিকে সরকার চরম গুরুত্বের সঙ্গে দেখছে। টেকনাফ ও উখিয়ায় অপহরণ বন্ধে টেকনাফ এলাকায় আরও দুটি নতুন সেনা ক্যাম্প স্থাপন করা হবে।

উক্ত সভায় সংসদ সদস্য আলহাজ শাহজাহান চৌধুরী, আলমগীর মুহাম্মদ মাহফুজউল্লাহ ফরিদ, অ্যাডভোকেট শামীম আরা স্বপ্না, কক্সবাজারের জেলা প্রশাসক মো. আব্দুল মান্নান, পুলিশ সুপার এএনএম সাজেদুর রহমানসহ স্থানীয় প্রশাসনের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

মন্তব্য করুন

আপনার মন্তব্য লিখুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

বাগেরহাটে শাপলা তুলতে গিয়ে দুই শিশুর মৃত্যু, ভ্যানচালকের ঝুলন্ত মরদেহ উদ্ধার

প্রফেসর কামাল উদ্দিন চৌধুরী কলেজে জাতীয় বিশ্ববিদ্যালয়ের নবীন বরণ

যান্ত্রিক ত্রুটিতে রামপাল বিদ্যুৎকেন্দ্রের এক ইউনিট বন্ধ, উৎপাদন অর্ধেকে

নওগাঁর পত্নী তলায় নেশাকারী কারবারি আটক

ডেঙ্গু প্রতিরোধের লক্ষ্যে ৩ আর্মড পুলিশ ব্যাটালিয়নে বিশেষ পরিচ্ছন্নতা অভিযান-২০২৬

চাঁদা দাবির অভিযোগ, সাংবাদিকের প্রশ্নে অভিযোগকারীকে ‘মেরে লাশ বানানোর’ হুমকি

পদ্মায় দুই দিন পর ছাত্রদল নেতার মরদেহ উদ্ধার

নওগাঁয় রামদাসহ আন্তঃজেলা দুর্ধর্ষ ছিনতাইকারী আটক

নবীনগরের ইব্রাহিমপুরে ভাঙা বাঁশের সাঁকোই ভরসা, স্থায়ী ব্রিজের আকুতি

২০০ টাকার ন্যানো ইউরিয়ায় কৃষিতে নতুন সম্ভাবনা, নজর কাড়ল প্রধানমন্ত্রীর

১০

মঘাদিয়ার শরিয়তপাড়ায় ঈদে মিলাদুন্নবী উপলক্ষে মিলাদ ও দোয়া মাহফিল

১১

বাগেরহাটের রামপালে ৪৪২ মেগাওয়াট সৌরবিদ্যুৎ প্রকল্পের একনেক অনুমোদন চলতি সপ্তাহে

১২

খুলনায় বিদেশে লোক পাঠানোর নামে লাখ টাকা হাতিয়ে নেওয়ার অভিযোগ

১৩

মঘাদিয়া ইউনিয়নে সংরক্ষিত মহিলা সদস্য পদে আলোচনায় নাসরিন আক্তার

১৪

বেলকুচিতে ৩ মাসব্যাপী ডেঙ্গু প্রতিরোধে পরিচ্ছন্নতা অভিযান শুরু

১৫

মিরসরাইয়ে আবুতোরাব ফাজিল মাদরাসায় তামাদ্দুনিক প্রতিযোগিতা

১৬

মিরসরাইয়ে এসএসসি-দাখিল উত্তীর্ণ ৩৫ কৃতি শিক্ষার্থীকে সংবর্ধনা

১৭

শ্যামনগরে ডেঙ্গু প্রতিরোধে পরিচ্ছন্নতা ও মশক নিধন অভিযান

১৮

দিঘলিয়ায় মাদরাসায় চুরি করতে গিয়ে ছাদ থেকে পড়ে যুবকের মৃত্যু, প্রশ্নের মুখে দারিদ্র্যের নির্মম বাস্তবতা

১৯

সন্ত্রাসবিরোধী আইনের মামলায় ছাত্রলীগ সাধারণ সম্পাদক গ্রেপ্তার

২০