গাইবান্ধা জেলার সাঘাটা উপজেলার পদুমশহর ইউনিয়নের অন্তর্গত নয়াবন্দর উচ্চ বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক, আমাদের পরম শ্রদ্ধেয় মোজ্জাফর হোসেন স্যার ইন্তেকাল করেছেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। তাঁর এই আকস্মিক মৃত্যুতে বিদ্যালয়টির শিক্ষক-শিক্ষার্থী, অভিভাবক এবং সমগ্র সাঘাটা উপজেলাজুড়ে গভীর শোকের ছায়া নেমে এসেছে।
পারিবারিক সূত্রে জানা গেছে, আজ বুধবার (৩ জুন) বিকেল ৫টা ৩০ মিনিটে মরহুমের নিজ বাসভবনে (পদুমশহর ইউনিয়নের নয়াবন্দর) জানাজার নামাজ অনুষ্ঠিত হবে। জানাজা শেষে পারিবারিক কবরস্থানে তাঁকে দাফন করা হবে।
একজন আদর্শ ও নিবেদিতপ্রাণ শিক্ষক হিসেবে মোজ্জাফর হোসেন স্যার দীর্ঘদিন নয়াবন্দর উচ্চ বিদ্যালয়ে শিক্ষা আলো ছড়িয়েছেন। তাঁর মৃত্যুতে গভীর শোক প্রকাশ করে রূহের মাগফিরাত কামনা করেছেন স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ, সাঘাটা উপজেলার বিভিন্ন সামাজিক-সাংস্কৃতিক সংগঠন এবং তাঁর প্রাক্তন ও বর্তমান শিক্ষার্থীরা।
শোকসন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জানিয়ে সবাই তাঁর জন্য দোয়া চেয়েছেন। মহান আল্লাহ তাআলা মরহুমকে ক্ষমা করুন, তাঁর কবরকে জান্নাতের একটি বাগিচা বানিয়ে দিন এবং তাঁকে জান্নাতুল ফেরদাউস নসিব করুন। আমিন।