কালান্তর নিউজ ডেস্ক
১৯ জুন ২০২৬, ১০:২৮ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

নবাবগঞ্জে তীব্র যানজট ও জনদুর্ভোগ নিরসনে বিশেষ মতবিনিময় সভা, এমপি খন্দকার আবু আশফাকের কড়া নির্দেশ

ঢাকার নবাবগঞ্জ উপজেলার প্রধান সড়ক ও বাজার এলাকার দীর্ঘদিনের জনদুর্ভোগ, ফুটপাত উচ্ছেদ এবং তীব্র যানজট নিরসনে এক বিশেষ মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। আজ শুক্রবার (১৯ জুন) সকালে নবাবগঞ্জ উপজেলা পরিষদের ওয়াসেক মিলনায়তনে এই সভা অনুষ্ঠিত হয়। সভা শেষে স্থানীয় সড়ক ও বাজার এলাকা সরেজমিনে পরিদর্শন করেছেন ঢাকা-১ (দোহার-নবাবগঞ্জ) আসনের সংসদ সদস্য খন্দকার আবু আশফাক।

নবাবগঞ্জ উপজেলা প্রশাসনের উদ্যোগে আয়োজিত এই মতবিনিময় সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সংসদ সদস্য খন্দকার আবু আশফাক। নবাবগঞ্জ উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) দিলরুবা ইসলামের সভাপতিত্বে সভায় এলাকার সার্বিক আইনশৃঙ্খলা পরিস্থিতি, অবৈধ ফুটপাত দখল এবং এর থেকে সৃষ্ট তীব্র যানজট নিয়ে বিস্তারিত আলোচনা হয়।

বক্তাদের উদ্বেগ: সভায় উপস্থিত বক্তারা ক্ষোভ প্রকাশ করে বলেন, নবাবগঞ্জ সদর, বাগমারা ও কলাকোপাসহ বিভিন্ন গুরুত্বপূর্ণ পয়েন্টে ফুটপাত দখল করে অবৈধ দোকানপাট গড়ে ওঠায় সাধারণ মানুষের চলাচলের পথ রুদ্ধ হয়ে পড়েছে। এর ফলে প্রধান সড়কগুলোতে সার্বক্ষণিক তীব্র যানজট লেগে থাকে, যা সাধারণ পথচারী ও দূরপাল্লার যাত্রীদের জন্য চরম দুর্ভোগের কারণ হয়ে দাঁড়িয়েছে।

প্রধান অতিথির নির্দেশনা: জনদুর্ভোগের এই চিত্র শুনে প্রধান অতিথি খন্দকার আবু আশফাক অবিলম্বে অবৈধ ফুটপাত উচ্ছেদ এবং যত্রতত্র গাড়ি পার্কিং বন্ধে উপজেলা ও পুলিশ প্রশাসনকে কঠোর পদক্ষেপ নেওয়ার স্পষ্ট নির্দেশনা দেন।

সরেজমিনে বাজার এলাকা পরিদর্শন:

মতবিনিময় সভা শেষে সংসদ সদস্য খন্দকার আবু আশফাক উপজেলা প্রশাসন, স্থানীয় জনপ্রতিনিধি এবং পুলিশ প্রশাসনের কর্মকর্তাদের সাথে নিয়ে নবাবগঞ্জ সদরের বিভিন্ন রাস্তা ও বাজার এলাকা সরজমিনে পরিদর্শনে যান। পরিদর্শনকালে তিনি ফুটপাতের বর্তমান অবস্থা প্রত্যক্ষ করেন এবং রাস্তার ওপর থাকা অবৈধ স্থাপনাগুলো দ্রুত সরিয়ে নেওয়ার জন্য সংশ্লিষ্টদের কড়া নির্দেশ দেন। একই সাথে তিনি স্থানীয় ব্যবসায়ী ও সাধারণ পথচারীদের সাথে কথা বলেন এবং যানজট নিরসনে সবার সহযোগিতা কামনা করেন।

এদিকে সংসদ সদস্যের এই তাৎক্ষণিক উদ্যোগকে স্বাগত জানিয়েছেন স্থানীয় বাসিন্দারা। তারা আশা প্রকাশ করেন, প্রশাসনের দ্রুত সিদ্ধান্ত বাস্তবায়নের মাধ্যমে নবাবগঞ্জ খুব শিগগিরই একটি যানজটমুক্ত ও সুন্দর উপজেলা হিসেবে গড়ে উঠবে।

মন্তব্য করুন

আপনার মন্তব্য লিখুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

বাগেরহাটে শাপলা তুলতে গিয়ে দুই শিশুর মৃত্যু, ভ্যানচালকের ঝুলন্ত মরদেহ উদ্ধার

প্রফেসর কামাল উদ্দিন চৌধুরী কলেজে জাতীয় বিশ্ববিদ্যালয়ের নবীন বরণ

যান্ত্রিক ত্রুটিতে রামপাল বিদ্যুৎকেন্দ্রের এক ইউনিট বন্ধ, উৎপাদন অর্ধেকে

নওগাঁর পত্নী তলায় নেশাকারী কারবারি আটক

ডেঙ্গু প্রতিরোধের লক্ষ্যে ৩ আর্মড পুলিশ ব্যাটালিয়নে বিশেষ পরিচ্ছন্নতা অভিযান-২০২৬

চাঁদা দাবির অভিযোগ, সাংবাদিকের প্রশ্নে অভিযোগকারীকে ‘মেরে লাশ বানানোর’ হুমকি

পদ্মায় দুই দিন পর ছাত্রদল নেতার মরদেহ উদ্ধার

নওগাঁয় রামদাসহ আন্তঃজেলা দুর্ধর্ষ ছিনতাইকারী আটক

নবীনগরের ইব্রাহিমপুরে ভাঙা বাঁশের সাঁকোই ভরসা, স্থায়ী ব্রিজের আকুতি

২০০ টাকার ন্যানো ইউরিয়ায় কৃষিতে নতুন সম্ভাবনা, নজর কাড়ল প্রধানমন্ত্রীর

১০

মঘাদিয়ার শরিয়তপাড়ায় ঈদে মিলাদুন্নবী উপলক্ষে মিলাদ ও দোয়া মাহফিল

১১

বাগেরহাটের রামপালে ৪৪২ মেগাওয়াট সৌরবিদ্যুৎ প্রকল্পের একনেক অনুমোদন চলতি সপ্তাহে

১২

খুলনায় বিদেশে লোক পাঠানোর নামে লাখ টাকা হাতিয়ে নেওয়ার অভিযোগ

১৩

মঘাদিয়া ইউনিয়নে সংরক্ষিত মহিলা সদস্য পদে আলোচনায় নাসরিন আক্তার

১৪

বেলকুচিতে ৩ মাসব্যাপী ডেঙ্গু প্রতিরোধে পরিচ্ছন্নতা অভিযান শুরু

১৫

মিরসরাইয়ে আবুতোরাব ফাজিল মাদরাসায় তামাদ্দুনিক প্রতিযোগিতা

১৬

মিরসরাইয়ে এসএসসি-দাখিল উত্তীর্ণ ৩৫ কৃতি শিক্ষার্থীকে সংবর্ধনা

১৭

শ্যামনগরে ডেঙ্গু প্রতিরোধে পরিচ্ছন্নতা ও মশক নিধন অভিযান

১৮

দিঘলিয়ায় মাদরাসায় চুরি করতে গিয়ে ছাদ থেকে পড়ে যুবকের মৃত্যু, প্রশ্নের মুখে দারিদ্র্যের নির্মম বাস্তবতা

১৯

সন্ত্রাসবিরোধী আইনের মামলায় ছাত্রলীগ সাধারণ সম্পাদক গ্রেপ্তার

২০